Header Ads

ad728
  • Breaking News

    নাইজেরিয়াতে তেল,গ্যাস,হীরা নিয়ে এক মুক্তমণার হাস্যকর স্ট্যাটাস

    হিন্দুত্ববাদী মুক্তমনাদের জ্ঞানের বহর দেখলে আমি হেসে কুটি কুটি হই। এত জ্ঞান নিয়ে এরা ঘুমায় কিভাবে ? ফেসবুকে লেখালেখি তো অনেক পরের বিষয়। আবার দেখি ৫০ জন লাইকও দিয়েছে !!
    দেখেন না কি লিখছে-
    “নাইজেরিয়ার তেল নাই, গ্যাস নাই, হীরা নাই তবুও ওখানে কেন বোকো হারাম হলো? মডারেট আর বিশেষজ্ঞদের জন্য”
    বুঝেন অবস্থা, নিজের নাই দুই টাকার জ্ঞান, আবার মডারেট আর বিশেষজ্ঞদের কনসালটেন্টদের মত ইস্যু থ্রো করছে।
    ---মুর্খগুলো জানেই না, নাইজেরিয়া একটি তেল সম্পদ সমৃদ্ধ দেশ। নাইজেরিয়া যে তেল রফতানিকারক দেশগুলোর সংগঠন ‘ওপেক’ এর সদস্য সেটা আমি ছোট বেলা থেকেই জানি। (ওপেক এর ওয়েবসাইট থেকে জেনে নিন নাইজেরিয়ার তেল রফতানির তথ্যাদি:http://www.opec.org/opec_web/en/about_us/167.htm)
    --আর যারা একটু পড়ালেখা করে তারা এটাও জানে, যেখানে তেল সম্পদ আছে, সেখানে গ্যাস সম্পদও আছে। খনিজ তেলের উপরের অংশেই থাকে গ্যাস । নাইজেরিয়ার সরকারের দেওয়া তথ্য মোতাবেক দেশটিতে ২৬০ ট্রিলিয়ন কিউবিক ফিট গ্যাস সম্পদ মজুদ আছে।(http://goo.gl/tT6Yrf)
    --এরপর আসি, হীরক সম্পদের কথায়। নাইজেরিয়াতে হিরক সম্পদ আছে কি নাই, সেটা নাইজেরিয়ার মানুষ জানুক কিংবা না-জানুক সম্রাজ্যবাদীরা ঠিকই খবর রাখে।
    হীরা সংক্রান্ত ওয়েসবাইট ‘রাফ এন্ড পলিশ’ জানাচ্ছে, নাইজেরিয়ার কাটসিনা স্টেটে রয়েছে হীরা ও স্বণ্ খনি। (http://goo.gl/x0IRWK)
    আবার রাশিয়ান খননকারীরা বলছে, দেশটির আদামাওয়া স্টেটে রয়েছে হীরক খনি। (http://goo.gl/YG5xxv)
    আসলে যে বাড়িতে সম্পদ থাকে না, সে বাড়িতে কখন চোরও আসে না। যে বাড়িতে সম্পদ রয়েছে সে বাড়িতেই চোর-ডাকাত হানা দিবে, এটাই নিয়ম। প্রচুর প্রাকৃতিক সম্পদে ভরপুর নাইজেরিয়ার হয়েছে সেই অবস্থা। সম্রাজ্যবাদীরা দেশটির বিভিন্ন গোত্রের মধ্যে মারামারি-কাটাকাটি লাগিয়ে রেখেছে, আর সেই সুযোগে লুটেপুটে নিয়ে যাচ্ছে দেশটির সম্পদ।
    লেখার শেষে বলবো-
    এই নূণ্যতম জ্ঞানটুকু যাদের নেই, সেই সব গোবরমাথারা কেন যে ফেসবুকে বিশেষজ্ঞদের মত স্ট্যাটাস মারে আমি বুঝি না।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728