Header Ads

ad728
  • Breaking News

    যুক্তরাষ্ট্রে গুলাগুলিতে নিহত হওয়া নিয়ে কিছু কথা

    আমেরিকার বন্দুক রাখার কালচার সেদেশে সাদা চামড়ার খ্রিস্টানদের দখলদারিত্বের ইতিহাসের সাথে জড়িত। ইউরোপ থেকে আসা সাদা চামড়ার খ্রিস্টানরা তাদের সাথে এনেছিল বন্দুক, বিপরীতে আমেরিকার স্থানীয় আদিবাসী রেড ইন্ডিয়ানদের তীর-ধনুক ছাড়া কিছুই ছিলো না। ফলাফল অবশ্যম্ভাবী, রেড ইন্ডিয়ানদের গণহারে হত্যা এবং আমেরিকায় সাদা চামড়ার খ্রিস্টানদের কর্তৃত্ব প্রতিষ্ঠা।
    যেহেতু আমেরিকায় খ্রিস্টীয় মতবাদ ও সাদা চামড়াদের কর্তৃত্ব প্রতিষ্ঠার পেছনে বন্দুকের অবাধ ব্যবহার একটি মূল ভূমিকা পালন করেছে, সেহেতু আমেরিকায় যেই সরকারই আসুক না কেন, তারা কখনোই তাদের দেশে বন্দুক ব্যবহারের ওপর কোনরূপ বিধিনিষেধ আরোপ করতে চায় না। বন্দুক বহন করাটাকে তারা নিজেদের ঐতিহ্য বলে জ্ঞান করে। রিপাবলিকান কট্টর খ্রিস্টানরা এ বিষয়ে আরো কঠোর।
    নিচের গ্রাফটি বিবিসির একটি লিঙ্কে দেয়া হয়েছে। গ্রাফটি খেয়াল করুন, লাল দাগটি ২০০১ সালে ৩০০০ সংখ্যায় ছিলো, এরপর একদম শূন্যের কাছাকাছি। অর্থাৎ টুইন টাওয়ারে হামলার পর সেদেশে কথিত ‘ইসলামী সন্ত্রাসবাদ’ এর দ্বারা কোন জানমালের ক্ষতিই হয়নি। (http://goo.gl/62ZHcq)
    বিপরীতে আমেরিকার স্থানীয় সাদা চামড়ার খ্রিস্টান বন্দুকধারীরা (যাদেরকে আমেরিকার ভাষায় ‘রেডনেক’ বলা হয়’) তাদের হাতে প্রতিবছর মারা গিয়েছে কমপক্ষে ১২০০০ ব্যক্তি (আসলে প্রকৃত সংখ্যাটা এর চেয়েও বেশি)।
    যারা প্যারিসে বন্দুকধারীদের হাতে ১৫০ জন নিহত হওয়া নিয়ে খুব চিন্তিত, তারা এই পরিসংখ্যানে একবার চোখ বুলিয়ে দেখুক। খ্রিস্টানরা নিজেরা নিজেরা প্রকাশ্যে বন্দুক হামলা করে হাজার হাজার লোক মরলে কিছু হয় না, কিন্তু মুখোশধারী অপরিচিত বন্দুকবাজরা দেড়শ লোক গুলি করে মারলে গোটা বিশ্বের মুসলমানদের দোষ হয়। বদমায়েশির একটা সীমা থাকা উচিত।
    (সংগৃহিত লেখা)

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728