পুরুষের সাহায্য ছাড়া নারী কখনো চলতে পারে না
কয়েকদিন আগে বাসে করে এ যায়গায় যাচ্ছিলাম, গন্তব্য ২৫০ কিলো দূরে।
আমার ইমিডিয়েট পিছের ছিটে দু’জন বসেছে। এজজন পুরুষ বয়স ২০ হবে, আরেকজন মহিলা বয়স ৪০ এর মত হবে। তারা সম্পর্কে ভাই-বোন কিংবা কোন ধরনের আত্মীয়। দুজনের সিট একদম বাসের শেষ চাকার উপরে।
আমার ইমিডিয়েট পিছের ছিটে দু’জন বসেছে। এজজন পুরুষ বয়স ২০ হবে, আরেকজন মহিলা বয়স ৪০ এর মত হবে। তারা সম্পর্কে ভাই-বোন কিংবা কোন ধরনের আত্মীয়। দুজনের সিট একদম বাসের শেষ চাকার উপরে।
যাই হোক, বাস চলা শুরুর পর থেকে পেছনের সিটে বসা মহিলাটির বার বার কথা শুনতে পাচ্ছিলাম। ঐ মহিলার যার সাথেই ফোনে কথা বলছে তাকেই কেবল বলছে, “আমার ঝাকিতে পেটে খুব ব্যাথা হচ্ছে, আমি পেটে ব্যাথ্যা মরে যাচ্ছি।” আরেকজনকে ঐ মহিলা ফোন করে বললো: “আমার পেটে ব্যাথ্যা অনেক, বাসায় গিয়ে ডাক্তার দেখাতে হবে”। এভাবে মহিলা প্রায় ২ আড়াই ঘ্ন্টা একই টাইপের কথা বলছে, আমিও সামনের সিট থেকে শুনছি। বুঝতে পারছিলাম, ঐ মহিলার জরায়ুতে কোন ধরনের সমস্যা হচ্ছে। বাসের মধ্যে সবাই মহিলার কথা শুনছিলো, কিন্তু কেউ কোন প্রতিক্রিয়া দেখাচ্ছিলো না।
এক সময় আমি পেছনের দিকে তাকালাম এবং ছেলেটি লক্ষ্য করে বললাম, “আপনার সাথের মহিলাটি মনে হয় অসুস্থ, আপনি বাসের পেছনের সিট নিয়েছেন কেন?”
ছেলেটা বললো, “এইতো চলে এসেছি, আরেকটু বাকি” । একথা শুনে মনে মনে ছেলেটাকে একটা থাপ্পর মারতে ইচ্ছা হলো, ভাবছিলাম, “বেকুক কোথাকার, একটা মহিলাকে নিয়ে এসেছিস, তার কত বড় ধরনের সমস্যা হচ্ছে, সেটা তুই পাত্তাই দিচ্ছিস না।”।
আমি তাকে বললাম, এককাজ করুন। আমার সিটে আসুন, আমি সিট ছেড়ে দিচ্ছি, এতে হয়ত ঝাকি কিছুটা কমবে। তারা সিট চেইঞ্জ করতে আসলে, আমি দেখলাম আরো সামনের দিকে দুইটা সিট নিয়ে একটা ছেলে বসে আছে। আমি তাকে ঐ মহিলার অসুস্থতা সম্পর্কে বুঝিয়ে বলতেই ঐ ছেলেটি সিট ছেড়ে দিলো। ফলে মহিলা ও তার সঙ্গী ছেলেটি একদম সামনে বসতে পারলো, যেখানে ঝাকি নেই বললেই চলে। আমি ছিট চেইঞ্জ করে ঐ মহিলার সিট পুরাতন সিটে বসে টের পেলাম, ঝাকুনি কত প্রকার ও কি কি।

আমার উপরের ঘটনা বর্ণনা করার উদ্দেশ্য আমি খুব উপকারী লোক হয়ে গেছি সেটার ক্রেডিট নেওয়া নয়। আমার উদ্দেশ্য একটু ভিন্ন। আমি দেখেছি, অনেকেই নিজেকে সুশীল সাজার জন্য ফেসবুক খুব নারী বান্ধব পোস্ট দেয়, নারীদের অধিকার নিয়ে খুব গলা ফাটায়। কিন্তু বাসে সিট খালি পেলে দাড়িয়ে থাকা মেয়েটাকে সিট না দিয়ে নিজেই লাফ দিয়ে বসে পড়ে। কিংবা কষ্টে থাকা নারীকে সাহায্যর্থে এগিয়ে আসে না।
আপনাকে একটা জিনিস সব সময় মনে রাখতে হবে, একজন নারী কিন্তু কখনই একা একা চলতে পারে না, এটা তার সৃষ্টিগত বৈশিষ্ট্য, সর্বত্রই তার পুরুষের সাহায্য প্রয়োজন। একজন পুরুষের সাহায্য নিয়ে তাকে সমাজে বাস করতে হবে, জীবন অতিবাহিত করতে হবে।
একজন পুরুষকে তাই বলছি, আপনার পাশের যে নারীকে পাবেন তাকে সাহায্যের মনমানসিকতা পোষণ করবেন। মনে রাখবেন এটা আপনার দায়িত্ব। আপনি আপনার স্ত্রী’র অভিভাবক, আপনি আপনার বোনের অভিভাবক, আপনি আপনার বৃদ্ধা মায়ের অভিভাবক। অর্থাৎ জাতিগতভাবেই পুরুষ হচ্ছে নারীর অভিভাবক। তাই সৃষ্টিগতভাবেই নারীকে সাহায্য আপনার দায়িত্বের মধ্যে পড়বে।
পাশাপাশি নারীকেও পুরুষের সাহায্যের জন্য কৃতজ্ঞ থাকতে হবে। একজন নারী যেন কখনই এটা মনে না করে, ‘পুরুষ ব্যতিত সে একা একা চলতে পারবে, সে খুব বড় একটা কিছু হয়ে গেছে’। এটা কখনই সম্ভব নয়। এ ধরনের বুদ্ধি যারা দেয়, তারা ঐ নারীর কখনই ভালো চায় না।
No comments