একটা ভূমিকম্প, মানুষের অক্ষমতা ও বর্তমান কর্ম
একটা ভূমিকম্প যখন হয়ে যায়, তখন মানুষ ছুটে যায় একটা কলমের কাছে (সিসমোগ্রাফ)। ঐ কলমটা ঝুলানো থাকে প্রায় মুক্ত অবস্থায়। যখন ভূ-কম্পন শুরু হয়, তখন ঐ কলমটা একটা বিছানো কাগজের উপর আকাউকি শুরু করে দেয়। ঐ আকাউকি দেখে আমরা বুঝে নেই, ভূমিকম্পের মাত্রা কতটুকু বা আনুসাঙ্গিক বিষয়গুলো।
ব্যস এতটুকু। এটাই মানুষের সর্বোচ্চ ক্ষমতা, এর বাইরে সত্যিই কথা বলতে ভূমিকম্পের উপর মানুষের কোন ক্ষমতা নাই। যা মাঝে মাঝে শোনা যায়, পুরোটাই অনুমান নির্ভর, যদি ঝড়ে বক মরে যায়, তবেই সেটা সত্য নয়। ছোটবেলা থেকে শুনে আসছিলাম, জাপানের বাসা-বাড়ি নাকি অনেক ভূমিকম্প প্রতিরোধক। কিন্তু ২০১০ সালে ভূমিকম্প-সুনামীতে সকল প্রতিরোধ নষ্ট হয়ে যায়। জাপানের অনেক এলাকা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এগুলো দেখলে, খুব সহজেই বোঝা যায় মানুষের ক্ষমতা কতটুকু, সৃষ্টিকর্তা যখন চাইবেন, তখন এক সেকেন্ডেও দেরি হবে না, মানুষ যত প্রতিরোধই তৈরী করুক, সব মুহুর্তে ধূলোয় মিশে যাবে। কোন কোন উপায়ে সে চলে যাবে ঐ পারে।

বিষয়টা যে মানুষ বুঝে না তাও নয়। কিন্তু সে যখন দেখে নেপালের মানুষ মারা গেছে। তখন সে চিন্তা করে “নেপালের মানুষ মারা গেছে, আমি তো বেঁচে আছি, আমার কোন সমস্যা হবে না।” অথচ সে হয়ত জানেই না, কখন তার দড়ি ধরে টান দেওয়া হবে। হয়ত সে জানেই না, কিছুক্ষন পরই ভূকম্পনে তার বাড়িটা ধসে যেতে পারে, ঘুমন্ত বাড়িতে শর্ট সার্টিকে আগুন লেগে সে ভষ্মিভূত হতে পারে। সে হয়ত জানেই না, ফেসবুকে এটাই তার শেষ সেলফি। হয়ত সে বিশ্বাস করে ‘পৃথিবীতে সে আরো অনেক দিন বেচে থাকবে’।
সত্যিই বলতে, মানুষ যদি এতটুকু বিশ্বাস করতো, দুনিয়া থেকে বিদায় নেওয়াটা এই মুহুর্তেই হতে পারে, তবে সে কোন অন্যায় করতে পারতো না।
No comments