Header Ads

ad728
  • Breaking News

    পশ্চিমা এজেন্ট ‘ইসকন’ এর পরিচয়

    ইসকনদের আমার মোটেও ভালো লাগে না। পশ্চিমাভিত্তিক এ সংগঠনটি আমাদের হিন্দু ধর্মকে দ্বিধাবিভক্ত করে ফেলছে। এরা ভেতরে ভেতরে ব্রিটিশ উপনিবেশদের মত এ অঞ্চলের হিন্দু-মুসলমানদের মধ্যে দাঙ্গা বাধাতে চায়। আজকে মুসলমানদের ঈদের দিন ছিলো, অথচ এই দিনে তারা রথযাত্রা নামক কি একটা যেন করেছে। আমার কাছে এদের উদ্দেশ্য ভালো মনে হয় না।
    এই ইসকনের প্রতিষ্ঠাতা স্বামী প্রভুপাদ নামক এ ব্যক্তি। এ ব্যক্তি কোন হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠানে লেখাপড়া করে নাই। লেখাপড়া করেছে খ্রিস্টান মিশনারীতে। পেশায় সে ফার্মাসিউটিকাল ব্যবসায়ী। মাত্র ৪৯ বছর আগে ১৯৬৬ সালে আমেরিকায় বসে প্রভুপাদ এ সংগঠনটি তৈরী করে। 
    হঠাৎ উড়ে এসে জুড়ে বসা প্রভুপাদ হিন্দু ধর্মে নতুন কিছু নিয়ম চালু করেছে যেগুলো সনাতন হিন্দুদের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। প্রথম থেকেই মূল ধারার হিন্দুরা প্রভুপাদের বিরোধীতা করেছে, কিন্তু সর্বদাই প্রভুপাদের পাশে থেকে উপনিবেশবাদী খ্রিস্টানরা।
    ইসকন মন্দিরগুলোতে আপনি প্রবেশ করলে সহজেই বুঝতে পারবেন, এদের কার্যক্রম মিশনারীদের মত। অনেক টাকা খরচ করে এরা নিচু জাতের হিন্দুদের দলে ভিড়ায়। ঢাকায় মেথরপট্টীর পাশের এরা গড়ে তুলেছে স্বামীবাগ ইসকন মন্দির। লক্ষ্য করবেন, এদের ফেসবুক পেইজে ভারতীয়দের থেকে ইউরোপী সাদা চামড়াদের ছবি থাকে বেশি।
    কিন্তু দুঃখের বিষয়, বর্তমানে টাকার জোরে এরা বাংলাদেশের অনেক সনাতনী মন্দির দখল করে নিচ্ছে। টাকা ছড়ানোর কারণে প্রশাসনও তাদের পক্ষ নিচ্ছে। ঢাকাস্থ স্বামীবাগের ইসকন মন্দির যায়গা আগে সনাতনদের ছিলো, কিন্তু মামলা করে সনাতনদের ভাগিয়ে মন্দির দখল করেছে ইসকনীরা।
    ২০১২ সালের ৪ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও জেলায় মূল ধারার হিন্দুদের মন্দির দখল করে নিতে যেয়ে ইসকনরা একজন হিন্দুকে খুনও করে। ঐ একই বছর তারা ঠাকুরগাও জেলার রশিক রায় জিউ মন্দিরটি দখলে নেয়। এতে ঐ এলাকার সনাতনী হিন্দুরা তীব্র প্রতিবাদ জানিয়ে রাস্তা অবরোধ করে।

    সর্বশেষ আমি বলবো, আজকে একটি বিরাট সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান ঈদের দিন। এ দিন হঠাৎ গজিয়ে ওঠা ইসকনীদের কথিত রথযাত্রার পেছনে ভালো উদ্দেশ্য নেই, অবশ্যই রয়েছে সাম্প্রদায়িক কূটচক্রান্ত। ব্রিটিশরা যেমন এ অঞ্চলের হিন্দু-মুসলমানদের মধ্যে বিরোধ লাগিয়ে ২০০ বছর টিকে ছিলো, ঠিক তেমনি পশ্চিমা এজেন্ট ইসকনও চাইছে এ এলাকায় দাঙ্গা বাধিয়ে দিতে, যার পেছনে হয়ত রয়েছে পশ্চিমা খ্রিস্টানদের গোপন কোন এজেন্ডা বাস্তবায়ন।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728