Header Ads

ad728
  • Breaking News

    ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়েছে " সরকারী বা সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে কোনরকম ধর্মীয় অনুষ্ঠান বা স্বরসতী পূজা বন্ধের আবেদন।"



    ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়েছে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি নামক একটি সংগঠন। সংগঠনটির সম্পাদক মধুসূদন মাহাতের সাইন করা এক চিঠিতে বিভিন্ন স্কুল কর্তৃপক্ষকে বলা হয়েছে-

    To
    ডিআই প্রাইমারী স্কুল, পুরুলিয়া
    ডিআই সেকেন্ডারী স্কুল, পুরুলিয়া

    বিষয়: সরকারী বা সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে কোনরকম ধর্মীয় অনুষ্ঠান বা স্বরসতী পূজা বন্ধের আবেদন।

    মহাশয়,
    আপনি নিশ্চয়ই অবগত আছেন যে, আমাদের দেশ সংবিধানগত ভাবে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। তাই সরকারী বা সরকারী সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে কোন রকম ধর্মীয় অনুষ্ঠান করা বা স্বরসতী পূজা করা বেআইনী বা অসংবিধানিক। তাছাড়া মধ্যশিক্ষাপর্ষদ বা উচ্চশিক্ষা সংসদ কর্তৃক নির্দেশিত নির্দেশিকাতে বিদ্যালয়ে যে সমস্ত অনুষ্ঠান করার কথা বলা হয়েছে তাতে স্বরসতী পূজার কোন উল্লেখ নেই।
    তাই আপনার প্রতি আমাদের অনুরোধ দয়া করে বিদ্যালয়গুলিতে স্বরসতী পূজা বন্ধের নির্দেশ দিয়ে দেশের সংবিধানের মর্যাদা অক্ষুন্ন রাখতে সাহায্য করবেন ও সংবিধানের মৌলিক কর্তব্য (৫১-এ ধারা) অনুযায়ী বিজ্ঞান মনষ্কতা প্রসারে এগিয়ে আসবেন।

    বিনীত,
    মধুসূদন মাহাত

    সূত্র: http://www.bengali.kolkata24x7.com/constitution-of-india-and-bharatiya-bigyan-o-yuktibadi-samiti.html
    ----------------------------------------------------------------

    উল্লেখ্য ভারত একটি হিন্দু প্রধান রাষ্ট্র, তারপরও হিন্দুরাই তাদের স্কুলগুলোতে স্বরসতী পূজা পছন্দ করছে না। এসব বানোয়াট কাহিনী বিজ্ঞানমনষ্কতায় বাধা হওয়ায় হিন্দুরাই স্কুলগুলোতে স্বরসতী পূজা উদযাপন বন্ধ করতে চাইছে।

    অপরদিকে বাংলাদেশ একটি মুসলিম প্রধান রাষ্ট্র এবং হিন্দু জনসংখ্যা রয়েছে নামেমাত্র। অথচ বাংলাদেশে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোতে দেদারসে চলছে স্বরসতী পূজা। বাংলাদেশে কিন্তু মন্দিরগুলোতে পূজা করতে কোন বাধা নেই, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে হিন্দুরা মন্দির থেকে বের হয়ে স্কুল-কলেজ-ইউনিভার্সিটিগুলো পূজার জন্য বেছে নিচ্ছে এবং সেখানে মন্দির বানিয়ে পূজা শুরু করছে। দেখা যাচ্ছে, তারা মুসলমানদেরও ঐ পূজার মধ্যে বিভিন্নভাবে জড়িত করার অপচেষ্টা করছে, অথচ পূজায় অংশগ্রহণ করা মুসলমাদের ধর্মীয় বিশ্বাসের সাথে সাংঘার্ষিক। অর্থাৎ হিন্দুরা মন্দির ছেড়ে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোকে পূজার জন্য বেছে নেওয়ায় সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ধর্মীয় অনুভূতিতে মারাত্মক আঘাত হানছে। 

    এদিকে স্বরসতী পূজায় কর্তৃপক্ষ বাধা না দেয়ায় হিন্দুরা আরো ঘাড়ে চেপে বসেছে এবং নতুন করে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে দূর্গা পূজা, জন্মাষ্ঠমী, হোলি পূজা শুরু করে দিয়েছে। অথচ মুসলমান দেশে মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান ঈদ উপলক্ষে স্কুলগুলোতে আলাদা কোন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে না।

    আমার মনে হয়,
    ভারতের মত হিন্দু রাষ্ট্রেই যদি স্কুল-কলেজ-ইউনিভার্সিটিগুলোতে খোদ হিন্দুরাই স্বরসতী পূজা উদযাপনের বিরোধীতা করতে পারে, তবে বাংলাদেশের মত মুসলিম প্রধান রাষ্ট্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মুসলমানদের স্বরসতী পূজা উদযাপন নিষিদ্ধ করতে বাধা কোধায় ?

    তবে মুসলমানদের যদি পূজা করতে ভালো লাগে এব্ং তারা যদি স্বরসতীকে জ্ঞানের দেবী হিসেবে মেনে নেয়, তবে আমার কিছুই বলার নাই।

    সবাইকে ধন্যবাদ।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728