বইমেলার নীতিমালা অনুসারে রোদেলা প্রকাশনী স্টল পাওয়া না পাওয়া নিয়ে কিছু কথা

কিছুক্ষণ আগে ব-দ্বীপ প্রকাশন স্টল বন্ধ করে দিয়েছে পুলিশ। জব্দ করেছে ৫টি বই (http://www.banglamail24.com/news/133946)। তবে শুধু স্টল বন্ধ করলেই হবে না। প্রকাশনীর মালিককে বিচারের আওতায় আনতে হবে। কারণ এর আগে গত বছর রোদেলা প্রকাশনীর স্টলকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার কারণে বন্ধ করা হয়েছিলো। বাংলা একাডেমীর বইমেলার নীতিমালা ১৩ এর ১৩ অনুচ্ছেদে বলা হচ্ছে- অশ্লীল ও রুচিগর্হিত বই প্রকাশ করলে স্টল বরাদ্দ বাতিল করা হবে। সেই সঙ্গে আর কোনো সময় সেই স্টলকে বরাদ্দ দেওয়া হবে না।
অর্থাৎ রোদেলা প্রকাশনী বাংলা একাডেমীর নীতিমালা অনুযায়ী স্টল বরাদ্দ পায় না। কিন্তু তারপরও তাদেরকে ১৫৩,১৫৪, ১৫৪ নং স্টল অর্থাৎ তিনটি পজিশন বরাদ্দ দেওয়া হয়েছে। এটা অবশ্যই বাংলা একাডেমীর নীতিমালা বিরোধী। অর্থাৎ স্টল বন্ধ করা যাস্ট আইওয়াশ।
তাই অবিলম্বে রোদেলা প্রকাশনীর স্টল বরাদ্দ বাতিল করতে হবে এবং ব-দ্বীপ প্রকাশনীর স্টল ও প্রকাশনীর বন্ধ করে, শামসুজ্জামান মানিকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।
No comments