দাদা আপনার নাম কি ? - নয়ন চ্যাটার্জি।
দাদা আপনার নাম কি ?
- নয়ন চ্যাটার্জি।
খুব ভালো, খুব ভালো।
-- কেন ? কেন ?
আরে ভাই হিন্দু নাম শুনতে ভালো লাগে, মুসলিম নাম শুনলে কেমন জানি মৌলবাদী মৌলবাদী গন্ধ লাগে।
--- তো, আর কি বলতে হবে শুনি ?
না, বলছিলুম কি, আপনি আসলে কোন মনা ? মানে বলছিলুম কি, আপনার লেখা কোন ধরনের ?
-- আমি মুক্তমনা লেখক। আমার ব্যানারে লেখা- ‘কলম চলবে’
খুব ভালো খুব ভালো। আচ্ছা, আপনি তো অবশ্যই মুসলমানদের বিরুদ্ধে লিখেন, ঠিক না ?
- না, তা নয়। আমার লেখা অনেক সময় মুসলমানদের পক্ষে চলে যায়, এবং ধর্ম বিদ্বেষীদের বিপক্ষে যায়।
সর্বনাশ ! বলেন কি ? মুসলমানদের পক্ষে লিখলে আপনাকে কখনই মুক্তমনা বলা সম্ভব নয়। আপনি অবশ্যই একজন মৌলবাদী লেখক। ঐ ‘কলম চলবে’ শ্লোগান আপনার জন্য প্রযোজ্য নয়।
-- সেটা কেন ? আমি তো সব দলিল প্রমাণ দিয়েই লিখি, আন্দাজে কোন কথা লিখি না। আমি মুক্তমনা না হয়ে মৌলবাদী হবো কেন ? আর কলম চলবে শ্লোগানে সমস্যা কোথায়। আমি তো কলম দিয়েই লিখি, চাপাতি দিয়ে তো আর লিখি না।
দেখুন, এসব বাজে কথায় কাজ হবে না। যতক্ষণ আপনার লেখা মুসলমানদের বিপক্ষে আছে, ততক্ষণ আপনি মুক্তমনা লেখক এবং ‘কলম চলবে’ শ্লোগান আপনার জন্য প্রযোজ্য। আর ঠিক যখন আপনার লেখা মুসলমানদের পক্ষে চলে যাবে, ঠিক কখন থেকে আপনার নাম হবে মৌলবাদী। আপনি কলম ব্যবহার করলেও আমারা সেই কলমকে চাপাতি বলেই প্রচার করবো।
-আচ্ছা বুঝলাম। আর কিছু জিজ্ঞেস করবেন ?
আরেকটি কথা জানার ছিলো। গতকাল বইমেলায় একটি বই নিষিদ্ধ করা হয়েছে। বইমেলায় সে বইগুলো জব্দ হয়েছে, স্টল বন্ধ হয়েছে এবং প্রকাশককে গ্রেফতার করে মামলা দেওয়া হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, আপনি কোনটি সাপোর্ট করেন ?
-- কেন ? আইন যা বলে আমি তাই সাপোর্ট করি। বইমেলার আইনে আছে ধর্মকে কটাক্ষ করে কোন বই ছাপানো নিষিদ্ধ। কেউ বই ছাপলে তার স্টল বন্ধ করা হবে। আমি আইনকে শ্রদ্ধা করতে পছন্দ করি। যেহেতু আইন অনুসারে কাজ হয়েছে, তাই আমিও স্টল বন্ধ হওয়া এবং লেখকের গ্রেফতারের পক্ষে।
ধুর মিয়া আপনি সত্যি সত্যিই একটা আস্ত মৌলবাদী। জানেন না, ঐ লেখক/প্রকাশনী ইসলামের বিরুদ্ধে লিখতো। তারা আইনের লঙ্ঘন করলেও তারাই হচ্ছে প্রকৃত মুক্তমনা। আর আপনি যদি আইন মানেনও, তবুও আপনি মৌলবাদী।
-দেখুন, আপনি বিষয়টি নিয়ে আরো স্ট্যাডি করে নিন। আমার জানা মতে ব-দ্বীপ প্রকাশনের মালিক শুধু ধর্মবিরোধী নয়, রাষ্ট্রবিরোধী কার্যকলাপের সাথে জড়িত। সে ‘বঙ্গরাষ্ট্র’ নামক একটি সংগঠনের সাথে জড়িত, যে সংগঠনটির কার্যকলাপ, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমের জন্য হুমকিস্বরূপ ও রাষ্ট্রদ্রোহীতার সামিল।
আরে ভাই বেশি বুঝেন কেন ? ঐ ব্যাটা বঙ্গরাষ্ট্র করুক, আর ফঙ্গরাষ্ট্র করুক ঐটা তার ব্যাপার। ঐ ব্যাটা যদি বাংলাদেশকে আমেকেরিকা কাছে বেচেও দেয়, তবে সেটাও সমস্যা না। সমস্যা হচ্ছে ঐ ব্যাটা মুসলমানদের পক্ষে না বিপক্ষে। যদি ঐ ব্যাটা মুসলমানদের পক্ষে হয়, তবে যত আইনের কাজ করুক, সেই মৌলবাদী বলে গণ্য হবে। আর যদি মুসলমানদের বিরুদ্ধে যায়, তবে যতই রাষ্ট্রদ্রোহী কাজ করুক সেটা সমস্যা না। সে আমাদের চোখে মুক্তমনা ও প্রগতীশীল হিসেবেই গণ্য হবে।
-এখন তাহলে আপনি কি বলতে চাচ্ছেন ?
আমি সাফ সাফ বলে দিচ্ছি- নয়ন চ্যাটার্জি-ই হচ্ছে প্রকৃত মৌলবাদী, যদিও সে আইন মানুক না কেন। আর শামসুজ্জোহা মানিক হচ্ছে প্রকৃত মুক্তমনা ও প্রগতীশীল, যদিও সে রাষ্ট্রদ্রোহী কাজে সম্পৃক্ত থাকুক না কেন। এটাই আমার শেষ কথা।
No comments