Header Ads

ad728
  • Breaking News

    সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের মুখে হিজাবের নিষেধাজ্ঞা তুলে নিলো বাংলাদেশ ব্যাংক

    হিজাব নিয়ে এটিএম বুথ থেকে টাকা উঠানো যাবে : বাংলাদেশ ব্যাংক

    শীর্ষ নিউজ, ঢাকা : হিজাব পরা অবস্থায় এটিএম বুথ ব্যবহার করা যাবে। বুথে প্রবেশ করার পরে মুখ থেকে হিজাব খুলতে হবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
    বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানায়, হিজাব পরিহিত অবস্থায় এটিএম বুথ ব্যবহারে কোন প্রকার বিধি-নিষেধ আরোপ করা হয় নি। সাম্প্রতিক সময়ে সংঘটিত এটিএম জালিয়াতি রোধে বাংলাদেশ ব্যাংক তফসিলী ব্যাংকগুলোর সঙ্গে একটি সভার আয়োজন করে।
    বাংলাদেশ ব্যাংক আরও জানায়, উক্ত সভায় বিভিন্ন প্রস্তাবনার পাশাপাশি একটি ব্যাংক কর্তৃক হিজাব পরিহিত অবস্থায় এটিএম বুথ ব্যবহার করা ঠিক হবে কি না সে বিষয়ে দিক নির্দেশনা চাওয়া হয়। এর প্রেক্ষিতে সভার সভাপতি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী কর্মকর্তা সুনির্দিষ্টভাবে জানিয়ে দেন যে, হিজাব পরিহিত অবস্থায় এটিএম বুথ ব্যবহার করা যাবে।
    প্রসঙ্গত, এ নিয়ে সামাজিক গণমাধ্যমে সমালোচনা হলে বাংলাদেশ ব্যাংক এ বিজ্ঞপ্তি দেয়।
    (সূত্র: http://www.sheershanewsbd.com/2016/02/18/117237)

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728