Header Ads

ad728
  • Breaking News

    আমেরিকা-ব্রিটেনে মূর্তি বিসর্জন পদ্ধতি এবং বাংলাদেশের নদীতে মূর্তি বিসজর্ন নিষিদ্ধ করার প্রয়োজনীয়তা

    ছবিতে দেখতে পাচ্ছেন, একটি হিন্দু ধর্মীয় পেইজে শেখানো হচ্ছে কিভাবে আমেরিকা-ব্রিটেন বা অস্ট্রেলিয়াতে মূর্তি বিসর্জন দিতে হবে। উল্লেখ্য ইউরোপ-আমেরিকায় পানিকে দূষিত করে মূর্তি ডুবানোর উপর রয়েছে কঠোর নিষেধাজ্ঞা। সেখানে পানি দূষণ করে কিছুতেই মূর্তি পানিতে ডুবাতে দেয়া হয় না। তাই বাধ্য হয়ে বাথরুমে বালতির মধ্যে মূর্তি ডুবাতে হয় (http://archive.is/XIbbb) উল্লেখ্য শুধু ইউরোপ-আমেরিকা নয়, ভারত সরকারও একই নিয়ম করেছে। গত কয়েক বছর আগেই এলাহাবাদ হাইকোর্ট থেকে নদীতে মূর্তি বিসর্জন দেয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। কারণ এই মূর্তি বিসর্জনের মাধ্যমে মারাত্মক পরিবেশ দূষণ ঘটে। (http://bit.ly/2d6bKS7) এ সম্পকে পরিবেশবাদীরা বলছে- মূর্তির গায়ে সিসাযুক্ত রং এবং ক্যাডমিয়ম ও অন্যান্য জৈব যৌগ পানিকে সারা বছর দূষিত করে। সেই সঙ্গে মূর্তির মাটি, বাঁশ, ফুল, বেলপাতা, মালা বা শোলার যাবতীয় অলঙ্কার ভরাট করে তুলে নদী ও পুকুরের তলদেশ। বিসর্জনের পর মূর্তির গায়ে থাকা সিসা ও ক্যাডমিয়াম পানিতে মিশে মাছের মাধ্যমে মানুষের শরীরে ঢোকে। গোসলের সময় ও পানি পানে সিসা নিয়মিত শরীরে ঢুকলে মানুষের বুদ্ধি কমে, স্মৃতি হ্রাস পায়, রক্তে হিমোগ্লোবিনের ঘাটতি হয়, কোষ্ঠকাঠিন্যও দেখা দেয়। এতে মানুষের শরীরে নানাভাবেই নিয়মিত সিসা প্রবেশ করে । ক্যাডমিয়াম এর কারণে দুরারোগ্য ব্যাধি হয় বৃক্কে, যকৃতে ও অস্থিমজ্জায়। মূর্তি বিসর্জন, আবর্জনা, নোংরা ও বর্জ্য নিক্ষেপের কারণে পানি হারায় তার স্বচ্ছতাও। প্রতিমা বিসজর্নের পর কয়েকদিন নদী কিংবা পুকুর ঘাটে যাওয়া যাচ্ছে না দুর্গন্ধে, প্রতিমার উপাাদান পচে সৃষ্টি করে কটূগন্ধময় গ্যাস, পানি ধারণ করে কৃষ্ণ বর্ণ । (সূত্র:http://bigyan.org.in/2015/02/10/ganga-pollution/) এখন কথা হচ্ছে, ইউরোপ-আমেরিকায় যেখানে নিষিদ্ধ, ভারতেও যেখানে পর্যন্ত নিষিদ্ধ হয়েছে, সেখানে বাংলাদেশে কেন নদীতে প্রতিমা বিসর্জন বৈধ রয়েছে ? বাংলাদেশে কেন নদী দূষণের কথা চিন্তা করে প্রতিমা বিসর্জণ নিষিদ্ধ হচ্ছে না ? উল্লেখ্য ভারতে বা ইউরোপ-আমেরিকাতে একটি মাত্র গনেষ মূর্তি পানিতে ডুবাতে দেয় না। অথচ বাংলাদেশে ডুবানো হয় বিরাট বিরাট দূর্গা মূর্তি, যার সাথে আরো ৫-১০টি পর্যণ্ত অতিরিক্ত মূর্তি থাকে। এ বছর বাংলাদেশে প্রায় ৩০ হাজার পূজা মণ্ডপ করা হয়েছে, সেগুলো সব মিলিয়ে মূর্তি সংখ্যা হবে প্রায় দুই-আড়াই লক্ষ। এই দুই-আড়াই লক্ষ মূর্তি একযোগে পানিতে ফেললে দূষণের মাত্রা একবার চিন্তা করেছেন ?? বাংলাদেশের বর্তমান নদীগুলোতে নাব্যতার অবস্থা ভালো নয়। অধিকাংশ নদীর পানিও মারাত্মক দূষিত। এই অবস্থায় বাংলাদেশের নদীতে মূর্তি বিসজর্ন নিষিদ্ধ করা এখন সময়ের দাবি।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728