Header Ads

ad728
  • Breaking News

    মূর্তি কিভাবে মুক্তিযুদ্ধের চেতনা হয় ??



    গত কয়েকদিন ধরে সুপ্রীম কোর্টের সামনে মূর্তি নিয়ে বেশ তর্ক-বিতর্ক হচ্ছে। যারা ঐ মূর্তির পক্ষে বলেছে তাদের প্রায় সবাই একটা কথা বলছে- “মূর্তি নাকি মু্ক্তিযুদ্ধের চেতনা”। এদের মধ্যে উল্লেখযোগ্য -

    ১) জাসদের একাংশের সাধারণ সম্পাদক শিরীন আখতার
    ২) কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম 
    ৩) ছাত্র ইউনিয়নের লিটন নন্দী
    ৪) উদীচী সভাপতি সফিউদ্দিন আহমদ
    ৫) সাংবাদিক ও কলাম লেখক মঞ্জুরুল আলম পান্না
    ৬) নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু
    ৭) সাম্যবাদী দল
    (http://bit.ly/2paYWye , http://bit.ly/2paT7kp,http://bit.ly/2paR0gshttp://bit.ly/2oivRwJ,http://bit.ly/2prI1r8http://bit.ly/2nVZqbq,http://bit.ly/2prJ22uhttp://bit.ly/2paTcou)

    এদের একটি মাত্র কথা- মুক্তিযোদ্ধারা নাকি মূর্তি রক্ষার্থে মুক্তিযুদ্ধ করেছিলো (যদিও ‘মোরা একটি মূর্তিকে বাচাবার জন্য যুদ্ধ করি’- এই ধরনের কোন মু্ক্তিযুদ্ধের গান পাওয়া যায় না।)। অথচ ইতিহাস বলে ভিন্ন কথা। ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে মুক্তিযুদ্ধের ঘোষণা প্রচার করা হয়, সেখানে বলা হয়-
    ``পাকিস্তান সেনাবাহিনী অতর্কিতে পিলখানায় ইপিআর ঘাঁটি, রাজারবাগ পুলিশ লাইন আক্রমণ করেছে এবং শহরের লোকদের হত্যা করেছে। ঢাকা, চট্টগ্রামের রাস্তায় রাস্তায় যুদ্ধ চলছে। আমি বিশ্বের জাতিসমূহের কাছে সাহায্যের আবেদন করছি। আমাদের মুক্তিযোদ্ধারা বীরত্বের সঙ্গে মাতৃভূমি মুক্ত করার জন্য শত্রুদের সাথে যুদ্ধ করছে। সর্বশক্তিমান আল্লাহর নামে আপনাদের কাছে আমার আবেদন ও আদেশ দেশকে স্বাধীন করার জন্য শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যান। কোনো আপোস নাই, জয় আমাদের হবেই। আমাদের পবিত্র মাতৃভূমি থেকে শেষ শত্রুকে বিতাড়িত করুন। সকল দেশপ্রেমিক ও স্বাধীনতাপ্রিয় লোকদের এ সংবাদ পৌঁছে দিন। আল্লাহ আপনাদের মঙ্গল করুন। জয় বাংলা।''

    পাঠক ! ভালোভাবে আবার কথাগুলো খেয়াল করুন। সেখানে স্পষ্ট বলা হচ্ছে- সর্বশক্তিমান আল্লাহর নামে আপনাদের কাছে আমার আবেদন ও আদেশ দেশকে স্বাধীন করার জন্য শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যান। কোনো আপোস নাই, জয় আমাদের হবেই। আমাদের পবিত্র মাতৃভূমি থেকে শেষ শত্রুকে বিতাড়িত করুন। সকল দেশপ্রেমিক ও স্বাধীনতাপ্রিয় লোকদের এ সংবাদ পৌঁছে দিন। আল্লাহ আপনাদের মঙ্গল করুন।’
    দেখুন, মুক্তিযুদ্ধের চূড়ান্ত ঘোষণাপত্রে কোথাও বলা নাই- মূতি বাচানোর জন্য, মূর্তির চেতনা রক্ষার জন্য যুদ্ধ করুন। কিংবা বলা হয় নাই মূর্তির কাছে মঙ্গল কামনা করুন। মুক্তিযুদ্ধের ঘোষণার মধ্যেই যদি মূর্তির কথা না থাকে এবং ‘আল্লাহর নামে মুক্তিযুদ্ধের আবেদন’ থাকে, তবে মূর্তি ভেঙ্গে ফেলাই তো বরং মুক্তিযুদ্ধের চেতনা হয়। কারণ ইসলাম ধর্ম মতে মূর্তি ভেঙ্গে ফেলাই ইসলামী আদর্শ।

    সবশেষে ঐ সকল চেতনাওয়ালাদের উদ্দেশ্য করে বলবো-
    প্লিজ প্লিজ, এবার ক্ষ্যামা দেন। বহুদিন, বহু যায়গায়, খুব স্বল্পমূল্যে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করেছেন, ফেরি করেছেন। দয়া করে আর মিথ্যা বলে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করবেন না। এভাবে মিথ্যা বলে রাস্তায় রাস্তায় মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে থাকলে ভবিষ্যত প্রজন্মের কাছে ‘মুক্তিযুদ্ধের চেতনা’র আর কোন মূল্য থাকবে না। বরং ‘মুক্তিযুদ্ধের চেতনা’ শব্দযুগলই হবে মিথ্যা বলার প্রতিশব্দ।



    ---------------------------------------------------
    --আমার ফেসবুক পেইজ Noyon Chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728