Header Ads

ad728
  • Breaking News

    প্রধানমন্ত্রী এত এত মুর্তি বানানোর ঘোষণা দিয়ে মাত্র ১টা মূর্তি ভাঙ্গবেন ?


    কিছুক্ষণ আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন- সুপ্রীম কোর্টের সামনে গ্রিক দেবীর মূর্তি তার পছন্দ না। এবং মূর্তিটি অপসারণের ব্যাপারে তিনি প্রধান বিচারক এসকে সিনহার সাথে কথা বলবেন।

    শেখ হাসিনা হুজুরদের অনুষ্ঠানে কথাটা বলেছেন, তারমানে মুসলমানদের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান দিয়েই তিনি কথাটা বলেছেন। অথচ মূর্তি কি শুধু সুপ্রীম কোর্টের সামনেই বানানো আছে ? এই তো সম্প্রতি আওয়ামী সরকারের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ঘোষণা দিয়েছে বাংলাদেশের প্রায় ৫ হাজার উপজেলায় অমঙ্গল পূজা হবে। স্বাভাবিকভাবে সেখানে তৈরী হবে, লক্ষ্মী দেবীর বাহন পেঁচার মূর্তি, তৈরী হবে দূর্গার বাহন বাঘ-সিংহের মূর্তি, তৈরী হবে স্বরসতী দেবীর বাহন হাঁসের মূর্তি, তৈরী হবে কার্তিকের বাহন ময়ূরের মূর্তি, তৈরী হবে শিবের বাহন ক্ষ্যাপা সাড়ের মূর্তি, তৈরী হবে সূর্যদেবতার মূর্তি, তৈরী হবে রাবনের মাথার মূর্তি। তবে শুধু তৈরী নয়, সেই মূর্তিগুলো পূজা করতে মুসলমান ছাত্র-ছাত্রীদের বাধ্য করা হয়েছে শিক্ষামন্ত্রনালয় ও সংস্কৃতিমন্ত্রনালয়ের যৌথ নোটিশ দিয়ে। অথচ বাংলাদেশের সংবিধানে ৪১ এর ২ ধারায় স্পষ্ট করে বলা আছে- কোন শিক্ষাপ্রতিষ্ঠানে এক ধর্মের ছাত্র-ছাত্রীকে অন্য ধর্মের অনুষ্ঠান পালন করতে বাধ্য করা যাবে না।

    শেখ হাসিনাকে বলতে চাই, সুপ্রীম কোর্টের ১টা মাত্র মূর্তি সরালেই হবে না, আপনার অথর্ব মন্ত্রী আসাদুজ্জামান নূর যে অমঙ্গল পূজার ঘোষণা দিয়ে লক্ষ লক্ষ মূর্তি নির্মাণের ঘোষণা দিয়েছে, সেটাও অবিলম্বে বন্ধ করতে হবে। তবেই বুঝবো- সত্যিই আপনার সুমতি হয়েছে।


    ---------------------------------------------------
    --আমার ফেসবুক পেইজ Noyon Chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728