Header Ads

ad728
  • Breaking News

    শেখ হাসিনা বলেছে- আমরা তো মঙ্গলবার বলি। তো মঙ্গলবার কি হিন্দুবার হয়ে গেলো ?


    বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে-

    আমরা তো মঙ্গলবার বলি। তো মঙ্গলবার কি হিন্দুবার হয়ে গেলো ? (http://bit.ly/2o5mW0N)

    মাননীয় শেখ হাসিনার মঙ্গলবার সম্পর্কে কিছু তথ্য জানা থাকলে ভালো হতো। মঙ্গলবার সম্পর্কে উইকিতে আছে-

    মঙ্গলবার হল সপ্তাহের একটি বার। এটি সোমবারের পরে ও বুধবারের আগে অবস্থান করে। বাংলা 'মঙ্গলবার' নামটি হিন্দু নবগ্রহ দেবতা মঙ্গলের নামাঙ্কিত। হিন্দুধর্মের শাক্ত সম্প্রদায়ের কাছে মঙ্গলবার দিনটি বিশেষ পবিত্র। এই দিনটি কালী ও দুর্গার বিশেষ পূজা হয়। (https://bn.wikipedia.org/wiki/মঙ্গলবার)

    তারমানে মঙ্গলবার শব্দটি হিন্দু ধর্ম হতে আগত, আর যেহেতু বাংলা ক্যালেন্ডার হিন্দু ক্যালেন্ডার থেকে গ্রহণ করা হয়েছে তাই মঙ্গলবার শব্দটি বাংলাভাষীদের মধ্যে ঢুকে গেছে। উল্লেখ্য আরবী মুসলমানরা কিন্তু এই পৌত্তলিকতা গ্রহণ করেনি, তারা এদিনটিকে `ছালাছা বা ছুলাছা‘ বলে ডাকে। বিষয়টি আপনার কাছে কঠিন মনে হতে পারে, কিন্তু মঙ্গলবারকে tuseday ডাকতে পারলে `ছালাছা বা ছুলাছা‘ বলে ডাকতে অসুবিধা কোথায়?

    তবে শেখ হাসিনার নিজেও মঙ্গলশোভাযাত্রার বিষয়টি বুঝতে পারেনি বলে মনে হয়েছে। মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে আসলে মঙ্গল কামনা করা হয়। কিন্তু এই মঙ্গল কামনাটা কার কাছে করা হয়, এটাই হলো কথা। `কার কাছে মঙ্গল কামনা‘ --- এই সূত্র দিয়েই প্রমাণ হবে মঙ্গলশোভাযাত্রার সাথে ধর্মের সম্পর্ক আছে না নাই।

    ১)মঙ্গল শোভাযাত্রায় প্রচুর পেচার মূর্তি ও মুখোশ বহন করা হয়। পেচা মোটেও বাঙালী সংস্কৃতির অংশ নয়, বরং লক্ষীদেবীর বাহন,যার মধ্যে মঙ্গল রয়েছে বলে বিশ্বাস করে হিন্দু সম্প্রদায়।

    ২) পহেলা বৈশাখের থিম সং এ বলা হচ্ছে- "মুচে যাক গ্লানি, ঘুছে যাক জরা অগ্নি স্নানে সূচি হোক ধরা" । এখানে আগুনে পুড়িয়ে শুদ্ধ করার কথা বলা হচ্ছে। এটাও মূর্তিপূজক ধর্মের কথা।

    ৩) প্রধানমন্ত্রী তার বক্তব্যে দলিল দিতে গিয়ে ইরানী নববর্ষ দলিল এসেছেন। কিন্তু ইরানী নববর্ষ বা নওরোজ প্রথাটা এসেছে পার্সী অগ্নিউপাসকদের কাছ থেকে, যেই কালচারটা ধরে রেখেছে শিয়ারা। তবে মুসলমানরা নওরোজ বা বছরের প্রথম দিন পালন করে না। এর দলিল- মুসলমানদের শেষ নবী মদীনায় গিয়ে দুটি উতসব বন্ধ করে দুটি ঈদ চালু করেছিলেন। একটি উতসবের নাম ছিলো নওরোজ, অন্যটির নাম ছিলো মিহিরজান।

    শেখ হাসিনা কিন্তু বলেছেন- এটা মোগল আমল থেকে চালু ছিলো। এর দ্বারা প্রমাণ হয়- এটা বাঙালী কালচার নয়। বাঙালী কালচার হিসেবে ইনপুট করার চেষ্টা করা হচ্ছে, কারণ মোঘলরা বাঙালী ছিলো না, ছিলো মঙ্গলীয় বংশোদ্ভূত। আসলে বিষয়টি শুরু করে মোঘল বাদশাহ আকবার। এটা সবারই জানা আকবর নিজেই (হিন্দু-বৌদ্ধ-ইসলাম মিলিয়ে) একটা ধর্ম বানিয়েছিলো, যার নাম ছিলো দ্বীন ই ইলাহী। আজকে আমরা যাকে বাঙলা সন বলে চিল্লাচিল্লি করছি তার নামও ঐ ধর্ম অনুসারেই হয়েছিলো ইলাহী সন। আসলে বাদশাহ আকবারের ক্ষমতায় শিয়াদের বেশ প্রভাব ছিলো। আর শিয়ারা যেহেতু পার্সী অগ্নিউপাসকদের নওরোজ পালন করতো, তাই সেই কালচারটা তার মধ্যেও ঢুকে যায়।

    আসলে শেখ হাসিনাকে এত বুঝিয়ে লাভ নেই। তিনি যদি সত্যিই সার্বজনিন উতসব চালু করতে চান, তবে সেটা হিন্দুদের বৈশাখী পূজা বা অমঙ্গলপূজা হবে কেন, মুসলমানদের গরু জবাই উতসবকে সার্বজনীন করা হোক। দেখা যাক তখন হিন্দুরা মেনে নেয় নাকি। হিন্দুদের অনুষ্ঠান মুসলমানদের আবোল তাবোল বুঝিয়ে মেনে নিতে চাপ দেয়া হবে, কিন্তু উল্টোটা হবে না, এটা তো হতে পারে না।


    ---------------------------------------------------
    --আমার ফেসবুক পেইজ Noyon Chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728