Header Ads

ad728
  • Breaking News

    বিফ ফেসটিভাল


    নাম শুনলেই মুখে জল এসে যায়। সারা বিশ্বেই বিফ বা গরুর মাংশ সবচেয়ে সুস্বাদু মাংশ হিসেবে বিবেচিত হয়। এই সুস্বাদু মাংশের স্বাদ নিতে অনেক জায়গায় আয়োজন করা হয় বিফ ফেসটিভাল এর। এ উৎসবে গরুর মাংশের বিভিন্ন আইটেম রান্না করা হয়। সাধারণত বাংলাদেশের মানুষ বিভিন্ন ধর্মীয় উৎসবে প্রচুর পরিমাণে গরুর মাংশ খেলেও গরুর মাংশ যে কত রকম এবং কত স্বাদে রান্না করা যায়, তা জানেই না। ইউরোপ-আমেরিকা, ভারত (কেরালা), মিডলইস্ট কিংবা ওশেনিয়ায় গরুর মাংশের নাম হরেকরকম আইটেম পাওয়া যায়, যা খুবই সুস্বাদু। দুঃখের বিষয়, বাংলাদেলের বিভিন্ন রেস্টুরেন্টগুলো গরুর মাংশের বিভিন্ন আইটেম বানাতে বেশি অনিহা। যে রেসিপিগুলো বেশি সুস্বাদু---

    বিফ-নাগেটস
    ফ্রেঞ্চ কাটলেট
    বিফ স্টেক

    বিফ বান
    মিষ্টি দইয়ে মাংসের সালাদ
    হাঁড়ি কাবাব
    চাপলি কাবাব
    বিফ মুঠো কাবাব
    হান্টার বিফ
    তাক্কা
    সুতা কাবাব
    পেশোয়ারি ভুনা কাবাব
    আচারি মাংস
    চট্টগ্রামের মেজবানী মাংস
    কাটা মসলায় গরুর মাংস
    ডোনাট কাবাব
    বিফ চিলি
    আফগানি বিফ কাবাব
    আদানা কাবাব

    মানুষের মুখের স্বাদ আস্বাদন একেক জনের একেক রকম। তাই শুধু দশ-পাচটা আইটেম নয়, শতাধিক আইটেম থাকতে পারে। এক্ষেত্রে বাংলাদেশের ইউনিভার্সিটির স্টুডেন্টরা এগিয়ে আসতে পারে। কিছু ছাত্র ফেসটিভালের আয়োজন করলো, এরপর ফেসবুকে প্রচার করলো, আইটেমের ছবি দিলো, প্রত্যেক ইউনিভার্সিটির স্টুডেন্টরা এসে খেলো। আমি যতটুকু জানি, বর্তমানে বুয়েটে বিফ ফেসটিভালের আয়োজন হয়। বাকি ভার্সিটিগুলোও বুয়েটের অনুসরণ করতে পারে। নানান স্বাদের গ্রিল, কাবাব, স্টেক থাকতে পারে, যার যেমন রুচি সে তেমন খেলো। যেহেতু বাংলাদেশের রেস্টুরেন্টগুলো গরুর আইটেমে ভিন্নতা আনতে পারছে না, তাই বিফ ফেসটিভালের চাহিদা খারাপ হবে বলে মনে হয় না।


    ---------------------------------------------------
    --আমার ফেসবুক পেইজ Noyon Chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728