‘রাস্তা বানাতে হিন্দু মন্দির ক্ষতিগ্রস্ত হবে না’- আশ্বস্ত করলেন ওবায়দুল কাদের
রাস্তা বানাতে গিয়ে যেন হিন্দুদের মন্দির, বাড়িঘর বা শশ্বানঘাট ক্ষতিগ্রস্ত না হয় সে জন্য হিন্দুনেতাদের আশ্বস্ত করেছে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সম্পর্কে গত ১৯শে জানুয়ারী, ২০১৭ তারিখে পরিবর্তন ডট কমে একটি খবর ছাপা হয়। সেখানে বলা হয়-
চট্টগ্রামের একটি সড়কের নকশা পরিবর্তনের জন্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দ্বারস্থ হয়েছেন ৬ সদস্যের একটি নাগরিক প্রতিনিধি দল। বর্তমান নকশা অনুযায়ী চট্টগ্রামের পুটিয়ার ইন্দ্রপুর মহাসড়কের ওই রাস্তা নির্মাণ করলে হিন্দুদের বেশ কয়েকটি ঘর, মন্দির ও শ্মশান ক্ষতিগ্রস্ত হবে। আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে মন্ত্রীর সঙ্গে এ প্রতিনিধি দল প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করে।
বৈঠকে অংশ নেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, নিজেরা করি'র নির্বাহী পরিচালক খুশী কবীর, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাসগুপ্ত, এএলআরডি’র নির্বাহী পরিচালক শামসুল হুদা ও অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।
এ সময় আওয়ামী লীগ নেতাদের মধ্যে যুগ্ম-সাধারণ সম্পাদক দীপু মনি, জাহাঙ্গীর কবীর নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম ও মুহিবুল হাসান চৌধুরী নওফেলও বৈঠকে অংশ নেন।
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাস গুপ্ত এ বিষয়ে বলেন, ‘পুটিয়া বাইপাসের সড়কটি আকাবাকা। পুটিয়া থেকে ইন্দ্রপুর হয়ে চট্টশালা পর্যন্ত মহাসড়কের প্রকল্প বাস্তবায়ন করলে ৪০টি হিন্দুবাড়ি, একটি মন্দির, একটি শ্মশান এর ওপর দিয়ে যায়।’
তিনি বলেন, ‘এ কারণে এ প্রকল্পের নকশা পুনর্বিবেচনা করতে মন্ত্রীকে বলেছি। তিনি ধৈর্য ধরে আমাদের কথা শুনেছেন। তিনি জায়গাটি পরিদর্শনে যাবেন বলে আমাদের জানিয়েছেন। পাশাপাশি কোনো মানুষের যাতে ক্ষতি না হয়, তা তিনি দেখবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।’
(http://www.poriborton.com/
মন্তব্য: মন্দির রক্ষার্থে আশ্বাস দেন মন্ত্রী, কিন্তু মসজিদ ভেঙ্গে ফেলেন !! বাংলাদেশ কি ভারতের অঙ্গরাজ্য হয়ে গেছে ??
---------------------------------------------------
--আমার ফেসবুক পেইজ Noyon Chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
--আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)

No comments