Header Ads

ad728
  • Breaking News

    ক্ষুধার্ত হাওরবাসীর কান্না : ভাত দে হারামজাদা, নয়ত মূর্তি খাবো


    গত এক মাসে বাংলাদেশের বিভিন্ন স্থানে নতুন মূর্তি বসানোর খবর এসেছে। যেমন-
    ১) রাজধানীর বিমানবন্দর মহাসড়কে নির্মিত হয়েছে এক বিরাট মূর্তি (http://bit.ly/2p9Djiv)
    ২) ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে নতুন মূর্তি (http://bit.ly/2qd6O2L)
    ৩) হাতিরঝিলে বানানো হচ্ছে এক বিরাট আজগুবি মূর্তি (http://bit.ly/2pTq04K)
    ৪) রাজধানীর আগারগাওয়ে বসছে নতুন মূর্তি (http://bit.ly/2qFQcQY)
    ৫) ময়মানসিংহে বসছে নতুন একটি মূর্তি (http://bit.ly/2pjbOy8)
    ৬) কক্সবাজারের কলাতলি চৌরাস্তার মোড়ে নতুন মূর্তি (http://bit.ly/2qdbyp3)
    এর মধ্যে শুধু বিমানবন্দর মহাসড়কের মূর্তিটি বানাতে খরচ হচ্ছে প্রায় ৪ কোটি টাকা।

    পাঠক, কিছুদিন আগে হাওর নিয়ে একটি খবর পড়লাম। সেখানে ভিক্ষু মিয়া নামক এক ব্যক্তি ত্রাণ না পেয়ে নিজ সন্তানদের মুখে ভাত তুলে দিতে মরিয়ে হয়ে উঠেছিলেন। বাধ্য হয়ে নেমেছিলেন হাওরের দূষিত পানিতে, উদ্দেশ্য যদি কিছু পচা ধান পাওয়া যায়, সেগুলো দিয়ে সন্তানদের পেট ভরাবেন। কিন্তু সেটাই কাল হলো। পচা পানিতে নেমে সেখানেই মৃত্যু হলো ভিক্ষু মিয়ার। (https://www.youtube.com/watch?v=oRybasK_1M0)

    আপনারাই বলুন ! এই মূর্তিগুলো আমাদের কি দিতে পারবে ?

    এগুলো মানুষের কোন উপকারে আসবে ? এগুলো কি হাওরবাসীর পেট ভরাতে পারবে ??
    পারবে কি ভিক্ষু মিয়ার সন্তানদের মুখে দু’মুঠো পচা ভাত তুলে দিতে ?
    যারা কোটি কোটি টাকার খরচ করে এইসব অপচয় করছেন, তারা কি মূর্তি না বানিয়ে টাকাগুলো হাওরবাসীকে দিতে পারেন না? পারেন না হাওরের ক্ষুধার্ত পরিবারের মুখে দুবেলা অন্ন জুটাতে?

    দেখুন, দয়া করে আমাকের ঐসব চেতনা-ফেতনার কথা বলতে আসবেন না। মুখে যতই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন, পেটে ভাত না থাকলে কোন চেতনাই কাজ করে না। স্বাধীনতার পর দেশজুড়ে দুর্ভিক্ষ হয়েছিলো। সেই দুর্ভিক্ষে ক্ষুধার্তের ক্ষুধা যে স্বাধীনতার থেকে বড় হয়ে যায়, সেটা নিয়ে বামপন্থী কবি রফিক আজাদ কবিতা লিখেছিলো- “ভাত দে হারামজাদা, নইলে মানচিত্র খাবো”। আমিও আজ রফিক আজাদের সুরে সুর মিলিয়ে বললাম- “ভাত দে হারামজাদা, নইলে মূর্তি খাবো”।


    ---------------------------------------------------
    --আমার ফেসবুক পেইজ Noyon Chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728