Header Ads

ad728
  • Breaking News

    মেয়েদের বিয়ে ভাঙ্গতে পটু ইউএনও ইসরাত সাদমীন


    গ্রামের মেয়েদের বিয়ে ভাঙ্গতে পটু ইউএনও ইসরাত সাদমীন। বিষয়টা যে তিনি লুকাছাপা করে করেন তা নয়, একেবারে নিজে মিডিয়াকে ডেকে নিয়ে আসেন, এরপর তিনি যে মেয়ের বিয়ে বন্ধ করলেন, তার সাথে গ্রুপ ছবি তুলে দেশব্যাপী প্রচার করেন। 
    এ সম্পর্কে একটি অনলাইন মিডিয়ার খবর, যার শিরোনাম- ‘চলেন দাওয়াত খেয়ে আসি’
    বিস্তারিত-
    “শুক্রবার দুপুর আড়াইটা। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন মুঠোফোনে স্থানীয় সাংবাদিকদের বললেন, চলেন দাওয়াত খেয়ে আসি। তার গাড়িতে উঠিয়ে নিয়ে গেলেন মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের সাটিয়াচড়া গ্রামে। বিকেল ৩টার দিকে সাটিয়াচড়া গ্রামে সিদ্দিক মিয়ার বাড়ির উঠানে গাড়িটি থামালেন। বাড়ির সামনে বিয়ের গেট। বাড়ির ভেতর রান্নার কাজ শেষ। প্যান্ডেলের ভেতর অতিথিরা খাবারের জন্য অপেক্ষা করছেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন ঘরের ভেতর কনের পাশে গিয়ে বসলেন।” (http://bit.ly/2v3bTwE)
    ইউএনও অবশ্য ঐ নারীর উপকারের জন্য কাজটি করেন না। করেন নিজের ব্যক্তি স্বার্থের জন্য। গত কয়েকদিন আগে “বাল্য বিয়ে বন্ধ করতে পারলে পুরষ্কার” এই ঘোষণা দেয় সরকার (https://goo.gl/g3Ly3m)
    শুধু সামান্য কিছু অর্থের লোভে ইউএনও বাড়ি বাড়ি গিয়ে এভাবে মেয়েদের বিয়ে বন্ধ করেন এবং প্রমাণ করার জন্য ছবি তুলে দেশব্যাপী ছড়িয়ে দেন।
    আচ্ছা,
    গ্রামের একটি মেয়ের বিয়ে ভেঙ্গে গেলে কি হয় ?
    এটা ঐ মেয়ে ও তার পরিবারের জন্য কতটুকু কষ্টের ?
    এর জন্য ঐ মেয়ে ও তার পরিবারকে কতটুকু হেনস্থা হতে হয় ?
    একটি দরিদ্র পরিবার একবার বিয়ের আয়োজন করতে জমি-জমা বিক্রি করে, ধার-কর্য করে
    কিন্তু সেটা ভেঙ্গে গেলে পরবর্তীতে তার আয়োজন করে দেবে কে ?
    ইউএনও তো তার অর্থ নিশ্চিত করতে মেয়েটার বিয়ে ভেঙ্গে দিলেন, ছবি তুললেন,
    কিন্তু মেয়েটির পরবর্তীতে বিয়ের খরচ যোগাবে কে ?
    একটি মেয়ের বিয়ে ভেঙ্গে গেলে, পরবর্তীতে বছরের পর বছর মেয়েটির বিয়ের প্রস্তাব আসে না।
    গ্রামের অশিক্ষিত-অর্ধ শিক্ষিত মানুষ এত কিছু বুঝতে চায় না
    মেয়ের বিয়ে ভেঙ্গেছে তাই সে খারাপ কিছু, নয়ত বিয়ে ভাঙ্গবে কেন ?-এটাই তাদের বুঝ।
    আর যে মেয়ের ছবি পত্র-পত্রিকায় এসেছে এর মানে তার চরিত্রে দোষ !
    ঐ সব অবুঝ মানুষকে বুঝাবেন আপনি কিভাবে ?
    বিয়ে ভাঙ্গায় মেয়েটি চেহারাই বলে দেয় কতটা কষ্টের ঝড় বয়ে যাচ্ছে তার উপর দিয়ে।
    মানসিকভাবে বিপর্যস্ত হয়ে মেয়েটি বা তার বাবা যদি এরপর আত্মহত্যা করে,
    তবে তার দায়ভার কি অর্থলোভী ইউএনও ইসরাত সাদমীন নেবেন ?
    ২৮ তম বিসিএস ব্যাচের ইসরাত সাদমীন (মোবাইল:01748-758002)। তিনিও তো একজন নারী। সামান্য কিছু অর্থের লোভে তিনি একের পর এক বিয়ে ভেঙ্গে চলেছেন, এটা কি তিনি ভালো করছেন ? যদি তার বিয়ে কেউ ভেঙ্গে দিতো তবে তার কেমন লাগতো ? যদি তার মেয়ের বিয়ে কেউ ভেঙ্গে দিতো, তখন তার কেমন লাগতো? কথাগুলো খুব জানতে ইচ্ছা করে।

    ---------------------------------------------------
    --আমার ফেসবুক মূল পেইজ Noyon Chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728