গত কয়েকদিনে চিকুনগুনিয়া নিয়ে খবর আসছে-
১) নোয়াখালিতে চিকুনগুনিয়া আক্রান্ত এক শিশুর মৃত্যু
(http://bit.ly/2gQIyj0)
২) বরিশালে চিকুনগুনিয়ায় একজনের মৃত্যু
(http://bit.ly/2uijUgc)
৩) চিকুনগুনিয়ায় বিচারপতি মনোয়ারউদ্দিনের মৃত্যু
(http://bit.ly/2uJ9qXV)
৪) চিকুনগুনিয়ায় পুলিশ কনস্টেবলের মৃত্যু
(http://bit.ly/2tnkGp0)
৫) চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে সাংবাদিক দুলালের মৃত্যু
(http://bit.ly/2tnmqyQ)
৬) চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে শবনম ফারিয়ার বাবার মৃত্যু
(http://bit.ly/2gQjp8t)
৭) ফেসবুকে পাওয়া তথ্য: চিকুনগুনিয়ায় একজনের মৃত্যু
(http://bit.ly/2uiKQKW)
৮) ফেসবুকে পাওয়া তথ্য : ডা. মেহেদীর মৃত্যু
(http://bit.ly/2vrZsIj)
৯) চিকুনগুনিয়ায় অভিনেতা রাতিনের মৃত্যু
(http://bit.ly/2twMiwa)
আন্তর্জাতিক-
১) কলম্বিয়ায় চিকুনগুনিয়ায় ২৫ জনের মৃত্যু
(http://bit.ly/2tNyxVk)
২) দিল্লিতে চিকুনগুনিয়ায় ১১ জনের মৃত্যু
(http://bit.ly/2vsdbif)
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অবশ্য বার বার বলা হচ্ছে, চিকুনগুনিয়া নিয়ে ভয় পাবার কিছু নাই, চিকুনগুনিয়ায় মৃত্যুভয় নেই। কিন্তু গুগলে chikungunya death risk লিখে সার্চ দিতে পেলাম, চিকুনগুনিয়ায় প্রায় ১০০০ জনের মধ্যে ১ জনের মৃত্যুর সম্ভবনা থাকে। তারমানে বাংলাদেশে যদি ১ কোটি লোক চিকুনগুনিয়া আক্রান্ত হলে মৃত্যুর সম্ভবনা আছে ১০ হাজার লোকের (একটি জরিপ দাবি করেছে ইতিমধ্যে ঢাকার ১১ জনের মধ্যে ১ জন (প্রায় সাড়ে ১৪ লক্ষ) চিকুনগুনিয়া আক্রান্ত।http://bit.ly/2vsAcRU)। বলাবাহুল্য ১০ হাজার লোক একটি বিরাট অঙ্ক। বাংলাদেশে খুব কম সময়ে দুর্ঘটনা বা রোগে এত লোক মারা গেছে বলে মনে হয় না।
চিকুনগুনিয়া যে হঠাৎ করে এসেছে তা নয়। ২০১৬ সালেই আমি দৈনিক কালেরকন্ঠতে এক খবরে দেখেছিলাম- গত ৫ বছর ভারতে চিকুনগুনিয়া ব্যাপক ছড়িয়েছে। আগামী ২০১৭ সালে বাংলাদেশে চিকুনগুনিয়া বড় ধরনের বিস্তার লাভ করতে পারে। সেই খবরে আমি দেখেছিলাম- এ ব্যাপারে সরকারকে সচেতন হওয়ার জন্য বলা হচ্ছিলো। কিন্তু সরকারীভাবে মশা নিধনের জন্য সে ধরনের কোন উদ্যোগ দেখা যায়নি। উপরন্তু মহামারী আকার ধারণ করা চিকুনগুনিয়া নিয়ে লুকোচুরি শুরু করেছে সরকার।
অপরদিকে গত ৩ বছর যাবত ‘নির্দ্দিষ্ট স্থানে কোরবানি’ নামক এক অলীক স্বপ্ন নিয়ে কাজ করছে সিটি কর্পোরেশন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দিক নির্দেশনা আসে, এলজিআরডি মন্ত্রনালয় থেকে ঘোষণা হয়, জেলা প্রশাসন নিয়ম জারি করে আর সিটি কর্পোরেশন বাস্তবায়ন করে। পুরো কার্যক্রমটি মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান কোরবানিকে সীমাবদ্ধ করার প্রয়াস। সরকার-প্রশাসন কোরবানির বিরুদ্ধে যত কার্যক্রম করেছে, তার সিকিভাগও যদি মশা নিধনে করতা, তবে দেশে আজ চিকুনগুনিয়া এত বড় মহামারী আকার ধারণ করতো না বলে আমার বিশ্বাস।
---------------------------------------------------
--আমার ফেসবুক মূল পেইজ Noyon Chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
--আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/

No comments