Header Ads

ad728
  • Breaking News

    ঢাকায় মেট্রোরেল প্রকল্পে ভাঙ্গা পড়বে ২১ মসজিদ



    ঢাকায় মেট্রোরেল প্রকল্পে মোট ২১টি মসজিদ ভাঙ্গা পড়বে বলে নিশ্চিত করেছে প্রকল্পের সাথে জড়িত একটি সূত্র। সূত্র জানিয়েছে, উত্তরা থেকে মিরপুর হয়ে মতিঝিলে শেষ হওয়া এই প্রকল্প বাস্তবায়নে রাস্তার পাশে স্থাপিত রাজধানীর গুরুত্বপূর্ণ ২১টি মসজিদ ভাঙ্গতে হবে।

    উল্লেখ্য, বর্তমানে ফ্লাইওভার কাণ্ডেই এমনিতেই জনগণ চরম বিরক্ত। এর মধ্যে উদ্ভটভাবে শুরু হয়েছে ঢাকায় মেট্রোরেল প্রকল্প। প্রকল্প শুরু হতেই মিরপুরের অনেক এলাকায় গ্যাস সংযোগ বন্ধ করা হয়েছে, এতে কঠিন দুর্ভোগ সীমা ছাড়িয়ে গেছে। পৃথিবীর কোথাও এমন নজির নেই, ঢাকার মত একটি ঘনবসতিপূর্ণ শহরে জনগণকে আটকে রেখে এভাবে একের পর এক স্থাপনা নির্মাণ করার। সরকারের উচিত ছিলো ঢাকায় এসব ভৌত কাঠামো না বাড়িয়ে সেই টাকা বাকি ৬৩ জেলায় ইনভেস্ট করা। এতে শহর বিকেন্দ্রীকরণ হবে এবং ঢাকার জনসংখ্যা ৬৩ জেলায় ছড়িয়ে পড়বে। ফলে ঢাকা হবে যানজটমু্ক্ত। কিন্তু এখন ঢাকা কেন্দ্রীক সব করার হচ্ছে, ফলে উন্নয়নের চাপে ঢাকার এখন মৃতপ্রায় অবস্থা।

    আরো উল্লেখ্য, আওয়ামী সরকার ক্ষমতায় আসতেই নানান ছুতোয় মসজিদ ভাঙ্গা হচ্ছে। বুড়িগঙ্গা বাচানোর নামে নৌ মন্ত্রনালয় থেকে ২২টি মসজিদ ভাঙ্গার নির্দেশ, কামাল স্মরণী রোড বানাতে ৫টি মসজিদ ও ১টি মাদ্রাসা ভাঙ্গা, কামরাঙ্গীরচরে ২টি মসজিদ ভাঙ্গার নির্দেশ, মুহম্মদপুরে নাট্যশালা বানাতে মসজিদ ভাঙ্গার নির্দেশ, মালিবাগে সরকারি অ্যাপার্টমেন্ট বানাতে মসজিদ ভাঙ্গার নির্দেশ, হাতিরঝিলে ২টি মসজিদ ও ১টি মাদ্রাসা ভাঙ্গা, রংপুরে শাহী মসজিদ ভাঙ্গা, ফেনীর মহিপাল মসজিদ ভাঙ্গাসহ এ ধরনের আরো বহু উদাহরণ আছে। এ অবস্থায়, ভারতীয় হিন্দুত্ববাদীদের বুদ্ধিতে চলা আওয়ামী সরকার ঢাকার রাস্তার পাশে গুরুত্বপূর্ণ মসজিদগুলো ভাঙ্গতেই এই মেট্রোরেলপ্রকল্প হাতে নিয়েছে কি না, তা খতিয়ে দেখা জরুরী।


    ---------------------------------------------------
    --আমার ফেসবুক মূল পেইজ Noyon Chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728