Header Ads

ad728
  • Breaking News

    Age of consent বাংলায় অনুবাদ করলে হয় ‘সম্মতির বয়স’


    Age of consent বাংলায় অনুবাদ করলে হয় ‘সম্মতির বয়স’। Age of consent এর ব্যবহারিক অর্থ ‘যে নূন্যতম বয়সে একজন নাগরিকের নিজ ইচ্ছায় ‘যৌন কার্যকলাপে অংশগ্রহণ’ করাকে রাষ্ট্র বৈধ বলে গণ্য করে।
    বাংলাদেশের আইন অনুসারে একজন নাগরিকের (পুরুষ অথবা নারী) Age of consent হচ্ছে ১৪ বছর। অর্থাৎ বাংলাদেশের আইন অনুসারে একজন পুরুষ অথবা নারী ১৪ বছর বয়সে নিজ ইচ্ছায় যে কোন ধরনের যৌন কার্যকলাপে অংশ নিলে রাষ্ট্র তাকে বৈধ বলে গন্য করবে।
    বিভিন্ন দেশের Age of consent বিভিন্ন রকম। যেমন: অস্ট্রিয়াতে ১৪, জার্মানিতে ১৪, কিউবাতে ১৬, ইতালিতে ১৪, জাপানে ১৩, ফিলিপাইনে ১২ । অবশ্য বিভিন্ন ইসলামী রাষ্ট্রগুলোতে (যেমন : সৌদি আরব, মালদ্বীপ, কুয়েত, ইরান, ওমান, পাকিস্তান) Age of consent এর জন্য বয়স নির্ধারণ করা হয় নাই, ‘বিয়ে’কে আবশ্যক শর্ত হিসেবে গণ্য করা হয়েছে। রাষ্ট্রধর্ম ইসলামের দেশে বাংলাদেশ তার ব্যতিক্রম। বাংলাদেশে বিয়ে নয়, ১৪ বছর বয়সকে Age of consent ধরা হয়েছে।
    (বিস্তারিত: https://www.ageofconsent.net/world)

    তবে আরো কঠিন বিষয় হচ্ছে, বাংলাদেশে Age of consent ১৪ হলেও, বিয়ের আইনত বৈধ বয়স করা হয়েছে নারীর ক্ষেত্রে ১৮, পুরুষের ক্ষেত্রে ২১ বছর বয়সকে। অর্থাৎ একজন নারী-পুরুষ ১৪ বছর বয়সে নিজ সম্মতিতে বিপরীত লিঙ্গের সাথে শারীরিকভাবে মিলিত হলে বাংলাদেশের আইন তাকে ‘বৈধ’ হিসেবে স্বীকৃতি দিবে, কিন্তু ১৮ বছরের নিচে কোন নারী কিংবা ২১ বছরের নিচে কোন পুরুষ বৈধভাবে বিয়ে করলে রাষ্ট্র তাকে ‘অবৈধ’ বলবে এবং দণ্ড প্রদান করবে।

    তাই আজকে যারা ১৮/২১ বছরের নিচে বিয়ে করতে আগ্রহী,
    আমি তাদের বলবো-
    দয়া করে আপনার সঙ্গীর সাথে লিভ-টুগেদার করুন। এটা আইনত বৈধ।
    কিন্তু ভুলেও ‘কবুল’ বলে বিয়ে করবেন না। তাহলে কিন্তু পুলিশ ধরে নিয়ে যাবে।


    ---------------------------------------------------
    --আমার ফেসবুক মূল পেইজ Noyon Chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728