Header Ads

ad728
  • Breaking News

    ভারতে কিভাবে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো হয় তার কিছু নমুনা

    নাম তার বাবু সোনা, মুসলিম পরিবারের সন্তান। বাসা ভারতের পশ্চিমবঙ্গের ২৪ পরগণা জেলায়। বয়সে এখনও কিশোর পার হয়নি, ১৫ কি ১৬ বছর হবে। ক্লাস-১০ এর ছাত্র সবে।
    হঠাৎ তার পাশের বাড়ির একটা মেয়ে হারিয়ে গেলো। মেয়েটার বয়স ১৪ বছর। মেয়েটার নাম টুকুটুকি। টুকটুকি হিন্দু ঘরের মেয়ে, বাবার নাম সুভাষ মন্ডল। 
    অবাক করার মত বিষয়, টুকটুকি হারিয়ে গেলে সব দোষ পড়লো কিশোর বাবু সোনার কাধে। কিছু লোকের উস্কানিতে সুভাষ মন্ডল থানায় গিয়ে অপহরণ মামলা করে আসলো। মামলার বর্ণনায় বাবু সোনার বয়স উহ্য রেখে এমনভাবে উপস্থাপন করা হলো যেন, বাবু সোনা একটা বয়স্ক দাগী সন্ত্রাসী। সে দলবলসহ জোর করে টুকটুকিকে অপহরণ করে একটা বাড়িতে রেখে নিয়মিত ধর্ষণ করে চলেছে।
    ব্যস রাজনীতি শুরু হয়ে গেলো। পশ্চিমবঙ্গের উগ্রবাদী বিজেপি ঝাঁপিয়ে পড়লো মুসলিম বিরোধী উস্কানিতে। একের পর এক সম্মেলন চললো। সবাই দিতে থাকলো মুসলিম বিদ্বেষী বক্তব্য। উগ্রহিন্দুত্ববাদী দল হিন্দু সংহতির তপন ঘোষও নাওয়া খাওয়া ভুলে গেলো সাম্প্রদায়িক উস্কানিতে। আর পশ্চিমবঙ্গের মিডিয়া ? সেটা কি বলতে ! টুকটুকিকে আশ্রয় করে চললো সংখ্যালঘু বিরোধী উস্কানি, বললো “আরে মুসলিমরা তো জঙ্গী, তারা হিন্দু মেয়ে পাইলেই ধর্ষণ করে। ধর্ষণ করাটাই তাদের কাছে জিহাদ। হিন্দু মেয়ে তাদের খুব মজা লাগে, বাপ-বেটা একসাথে হিন্দু মেয়ে চেটে চেটে খায়”।
    একদিন দুইদিন্ নয়, দীর্ঘ ৮০ দিন ধরে চললো সাম্প্রদায়িক অপপ্রচার। ঘরছাড়া হলো নিরীহ বাবু সোনার পরিবার। শুধু বাবু সোনার পরিবার নয়, আশেপাশের মুসলিম পরিবারগুলোও ভয়ে ঘরবাড়ি ছেড়ে দিলো। কারণ যেভাবে সাম্প্রদায়িক উস্কানি একযোগে চলছে, কখন যেনো তাদের বাড়িতেও হামলা হয়।
    সবকিছুর অপপ্রচার হয়ত টুকটুকিও আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখছিলো । ছোট মেয়েটি আর সহ্য করতে পারেনি। অবশেষে নিখোঁজ হওয়ার ৮০ দিন পরে নিজেই থানায় গিয়ে পুলিশের কাছে ধরা দিলো টুকটুকি। পুলিশ তাকে কোর্টে নিয়ে গেলো। সবাই তখন অপেক্ষা করছে, টুকটুকির নিজমুখে অপহরণের লোমহর্ষক বর্ণনা শোনার জন্য।
    কিন্তু সবাইকে অবাক করে টুকটুকি বক্তব্য দিলো ভিন্ন। বললো -- “না আমাকে কেউ অপহরণ করেনি, বাবা আমাকে মারধর করতো। তাই রাগ করে বাড়ি থেকে পালিয়েছিলাম। ঐ হিংস্র বাবার কাছে আমি আর ফিরে যেতে চাই না।”
    এভাবেই ধর্মনিরপেক্ষ সংবিধানযুক্ত ভারতে বিরাজ করে উগ্র সাম্প্রদায়িক পরিবেশ। কোন দুর্ঘটনা ঘটলে, কেউ নিখোঁজ হলে, কোন নারী নির্যাতিত হলে, কেউ খুন হলে, কোন চুরি-ডাকাতি হলে প্রথম দোষ পরে নন্দঘোষ মুসলমানদের উপর। সুযোগ বুঝে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করে উগ্রহিন্দুবাদী দলগুলো। মুসলিম বিরোধী বক্তব্য দেওয়ার মাধ্যমে চলে ভোট ব্যাংক সংগ্রহ। চাপের মধ্যে পড়ে যায় সংখ্যালঘু মুসলিম কমিউনিটিগুলো। ফলে প্রায়শঃই ঘটে সাম্প্রদায়িক দাঙ্গা।
    আমি নয়ন চ্যাটার্জি। আমি সাম্প্রদায়িক আঘাত পছন্দ করি না। কেউ যদি ধর্ম নিয়ে আঘাত করে, তবে আমি তার নিন্দা করি।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728