আইএমএফ থেকে মাল মুহিতের ঋণ গ্রহণের ঘোষণা ও প্রসঙ্গ ভাবনা........
.
দু’টো খবরের দিকে খেয়াল করুন।
উপরের খবরে বলা হচ্ছে- ‘গ্রিসকে কংকাল বানিয়েছে আইএমএফ’। (http://goo.gl/SXclwz) অর্থাৎ ঋণ দেওয়ার নাম করে সমৃদ্ধ অর্থনীতির দেশ গ্রিসকে এতদিন চুষে চুষে খেয়েছে সম্রাজ্যবাদী আইএমএফ। ঋণ দেওয়ার বিপরীতে জুড়ে দিয়েছে নানাবিধ শর্ত। আইএমএফ’র শর্তে নাজেহাল হয়ে এখন গ্রিসের অবস্থা সংজ্ঞাহীন। সত্যি বলতে, বর্তমানে বিপর্যস্ত গ্রিসের কিছু দেওয়ারও নেই, নেওয়ারও নেই। গ্রিস এখন একটি দেওলিয়া রাষ্ট্র, যেখানে বিরাজ করছে চরম অর্থনৈতিক মন্দা। বেকারত্ব, দারিদ্রতা, আত্মহত্যা, গৃহহীন, ক্ষুধা, অবরোধ-ধর্মঘট এখন গ্রিসের নিত্যসঙ্গী। বস্তুত, গ্রিসের বর্তমান কঠিন পরিস্থিতির পেছনে দায়ি কিন্তু ঐ ‘আইএমএফ’র ‘শর্ত’ নামক ফাদে পা দিয়ে ঋণগ্রহণ’।
এবার (ছবির) নিচের খবরের দিকে খেয়াল করুন (http://goo.gl/eU3Aor), সেখানে সম্প্রতি বাংলাদেশের অর্থমন্ত্রী মাল মুহিত বলছেন, ‘আইএমএফ’র যাবতীয় শর্ত মেনেই ঋণগ্রহণ করা হবে’। উল্লেখ্য, এ ঋণের পরিমাণ হচ্ছে মাত্র ২৮ কোটি ডলার বা ২২৪০ কোটি টাকা। একটি কথা না বললেই নয়, ২২৪০ কোটি টাকা বর্তমান বাংলাদেশের জন্য এমন কিছু নয়, যে সেটা বিদেশ থেকে চড়া সুদ ও কঠিন শর্ত দিয়ে নিয়ে আসতে হবে। বাংলাদেশের বাংকগুলোতে যে অলস টাকা পরে আছে তার পরিমাণও এর ৫০ গুন। এটা ঠিক, আইএমএফ’র ঋণ নেওয়ায় কারো কারো পকেট ভারি হবে, কিন্তু সেটা দিয়ে যে পুরো বাংলাদেশের গলায় গ্রিসের মত ফাসঁ পড়ানো হচ্ছে, সেটা কি কেউ একবার ভেবে দেখেছেন?
মনে রাখবেন, আইএমএফ কিংবা বিশ্বব্যাংক যখন বাংলাদেশের কোন সেক্টরে ঋণ দেয় তা অবশ্যই ঐ সেক্টরের জন্য সুখকর নয়,বরং বিশেষ অশনী সংকেত বটে। যেমন: বাংলাদেশের পাট শিল্প উন্নয়নে একসময় ১,৫০০ কোটি টাকা ঋণ দিয়েছিল বিশ্বব্যাংক। সেই টাকায় অনেকের ব্যক্তিগত পকেট ভারি হয়েছিলো সেটাও ঠিক। কিন্তু পাটশিল্পের জন্য তা সুখকর হয়নি, পুরোপুরি ধসে গেছে পাট শিল্প।
একইভাবে, জ্বালানি ও বিদ্যুৎ খাতে বাংলাদেশ তাদের থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। সে টাকায় উপর দিয়ে লোক দেখানো অনেক কিছুই হয়েছে, কিন্তু বাস্তবতা হয়ে গেছে ভিন্ন। বর্তমানে গ্যাস ব্লকগুলো চলে গেছে বহুজাতিক কোম্পানিগুলোর দখলে। তাদের কাছ থেকে এখন উল্টো বাংলাদেশকে প্রতিবছর ১ হাজার কোটি টাকার লোকসান দিয়ে গ্যাস কিনতে হচ্ছে।
একইভাবে, জ্বালানি ও বিদ্যুৎ খাতে বাংলাদেশ তাদের থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। সে টাকায় উপর দিয়ে লোক দেখানো অনেক কিছুই হয়েছে, কিন্তু বাস্তবতা হয়ে গেছে ভিন্ন। বর্তমানে গ্যাস ব্লকগুলো চলে গেছে বহুজাতিক কোম্পানিগুলোর দখলে। তাদের কাছ থেকে এখন উল্টো বাংলাদেশকে প্রতিবছর ১ হাজার কোটি টাকার লোকসান দিয়ে গ্যাস কিনতে হচ্ছে।
আমার মনে হয়, উপরের আলোচনা দ্বারা আপনারা বুঝতে পেরেছেন, আইএমএফ কিংবা বিশ্বব্যাংক নামক ইন্টারন্যাশনাল মহাজনদের থেকে সুদে ঋণ নেওয়ার ঝক্কিটা কি। আইএমএফ যদি গ্রিসের মত শক্তিশালী অর্থনীতিকে কংকাল বানিয়ে দিতে পারে, তবে বাংলাদেশ তো কিছুই নয়। তাই অর্থমন্ত্রী মাল মুহিত সম্প্রতি আইএমএফ’র থেকে ঋণ নেওয়ার যে ঘোষণাটা দিয়েছে, তা বাংলাদেশের অর্থনীতির জন্য সমূহ দুর্যোগের ঘনঘটাই বটে।
No comments