কাজী নজরুল ইসলামের কিছু অজানা বিষয়
তিনি বিদ্রোহী নন, তিনি সাম্প্রদায়িকতা হাসিমুখে মেনে নেয়া টিপিক্যাল বাঙালী মুসলমান মাত্র....
আজ ১১ই জৈষ্ঠ্য, কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মবার্ষিকী। যদিও তিনি সাধারণভাবে ‘বিদ্রোহী কবি’ হিসেবে পরিচিত, কিন্তু কাজী নজরুলের নিকটজনেরা তা বলেন না।
কাজী নজরুল ইসলাম যখন অসুস্থ হয়ে পড়েন, তখন তার সেবা করেছিলেন নজরুলের পারিবারিক বন্ধু ও শুভাকাঙ্খী সূফী জুলফিকার হায়দার। সূফী জুলফিকার হায়দার নিজেও একজন সাহিত্যিক, তার রচিত ‘নজরুল জীবনের শেষ অধ্যায়’ নজরুল গবেষকদের নিকট একটি অবশ্যপাঠ্য বই। সেখান থেকে কিছু অংশ উদ্ধৃত করা হলো-
//আমার মনে হয়, নজরুলের বিবাহ সংক্রান্ত ব্যাপারটি তাঁর জীবনের একটি বড় অভিশাপ। ‘বিদ্রোহী’র কবি কিন্তু তাঁর ব্যক্তিগত বা পারিবারিক জীবনে সাধারণতঃ বিদ্রোহী ছিলেন না এবং তা ছিলেন না বলেই তিনি তাঁর জীবনে হিন্দু কিংবা মুসলমান কোনো ধর্মেরই আচার অনুষ্ঠান পালন করে চলেননি। বাড়িতে তিনি ‘ভগবান’ এবং ‘জল’ বলতেন, আবার মুসলমানদের সামনে ‘আল্লাহ’ এবং ‘পানি’ বলতেন। কিন্তু তাঁর স্ত্রী ও শাশুড়ি একেবারে নির্ভেজাল হিন্দু আগেও ছিল এবং বরাবর আমি তাই দেখেছি।
এই যে গোঁজামিল-কবির মানসিক জীবনে এর চেয়েও বড় দুর্বলতা আর কিছু হতে পারে বলে আমি বিশ্বাস করি না। এই পরিবেশেই তিনি একদিকে যেমন লিখেছেন শ্যামাসঙ্গীত, অপরদিকে তেমনি হৃদয় উজাড় করে রচনা করেছেন ইসলামী হামদ্, না’ত, গজল আর কবিতা। এ ব্যাপারে আমি যতটুকু জানি, ইসলামী ভাবধারায় উদ্বুদ্ধ লেখার জন্য তাঁকে প্রতিকুলতা সহ্য করতে হয়েছে যথেষ্ট। এমনকি তার শ্বশুরকুলের অনেকের কাছ থেকে-বিশেষ করে শাশুড়ীর কাছ থেকে নির্মম বাক্যবাণ ও উপহাস সহ্য করতে হয়েছে। ...
এখানে দুই একটি ঘটনার উল্লেখ করছি। যে দিনের কথা বলছি তখন তিনি বাংলা সাহিত্যে সুপ্রতিষ্ঠিত এবং দেশবাসী, বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনের কাছ থেকে বিশেষভাবে স্বীকৃতি পেয়েছেন।
নজরুলের দুটি ছেলে-সানি আর নিনী (কাজী সব্যসাচী ও কাজী অনিরুদ্ধ) মুসলমানী বিধান অনুযায়ী আমি ওদের খতনা করাবার জন্য বিশেষভাবে চেষ্টা করেছিলাম। কিন্তু কবিকে রাজী করাতে পারিনি। তার কারণ অবশ্য সুস্পষ্ট। তাঁর শ্বাশুড়ী ও স্ত্রীর কাছে এই প্রস্তাব উত্থাপন করার শক্তিও নজরুলের ছিল না। আমি তখন তাঁকে বলেছিলাম, কাজীদা, আমিই ভাবী ও মাসীমাকে এ সম্পর্কে বলে দেখি।
এ প্রস্তাবে তিনি আমার প্রতি চটে গিয়েছিলেন। আমার প্রস্তাব কার্যকরী করা তাঁর পক্ষে সম্ভবপর ছিল না বলেই মনে হয় তিনি বিরক্তিবোধ করেছিলেন।
১৯৪০ সালের ‘ঈদুল আযহা’ দিবসে কবি সানি ও নিনীকে সাথে নিয়ে আমার তদানীন্তন বাসভবন কলকাতার পার্ক সার্কাসে এসেছিলেন। তখন ওদের বয়স যথাক্রমে প্রায় দশ ও আট হবে। কিন্তু ওরা খাবার টেবিলে মুসলমানী কায়দায় খেতে অসুবিধা বোধ করছিল-লক্ষ্য করলাম। তাছাড়া, আমি আরও লক্ষ্য করেছি-আমার সাথে ওরা যে কয়েকবার শ্যামবাজার থেকে আমার ৮৪নং ঝাউতলা রোডের বাসভবনে এসেছে কিংবা ওয়াছেল মোল্লা বা কমলালয়ের দোকানে গিয়েছে, ততবারই কর্নওয়ালিস স্ট্রীটের ট্রামে ঠনঠনিয়া কালিবাড়ী অতিক্রম করার সময়ে আর পাঁচজন হিন্দুর মতোই এই ছেলে দুটিও চলন্ত ট্রাম থেকে দেবী কালীর উদ্দেশ্যে যুক্ত করে প্রণাম নিবেদন করেছে।
আমি ওরকম করতে তাদের বারণ করেছি। ওরা শুধু ছেলে মানুষের মতোই হেসেছে, কোনোই জবাব দেয়নি।
নজরুল ইসলামের ছেলেদের এই যে শিক্ষা আর তাঁর জীবনে এই যে গোঁজামিল, সেজন্য আমি বরাবর পীড়াবোধ করেছি।
নজরুলের বাড়িতে আমি ঘণ্টার পর ঘণ্টা অবস্থান করেছি। বাড়ির আবহাওয়া ও আচার ব্যবহার সব কিছুতে অতিমাত্রায় হিন্দুয়ানী লক্ষ্য করেছি। এমনও হয়েছে-আছর ও মাগরিব নামায আমাকে সেখানেই পড়তে হয়েছে। নামাযের জায়নামায বা অন্য কোনো ব্যবস্থাই সেখানে ছিল না। আলমারী থেকে টেনে এনে ধোয়া বড় তোয়ালে বিছিয়ে নামাযে দাঁড়িয়ে গেছি; এমনি সময়ে কবি-পত্নীর দিদিমার (নানী) সন্ধ্যা আহ্নিকের কাঁসার-ঘণ্টা তিন তলার ছাদের চিলেকোঠায় বেঁজে উঠেছে।
কবি-পত্নীর দিদিমা ছিল অতিশয় হিন্দু মহিলা। এই বৃদ্ধা পূজা-আহ্নিক নিয়ে সারাটি দিনই মেতে থাকতো।
এ সব ঘটনা পরম্পরা কবির মনে কোনো জিজ্ঞাসা বা প্রতিক্রিয়া সৃষ্টি করেছে কিনা, তা তিনি মুখ ফুটে কোনো দিনই বলেননি। আমার মনে হয়, তিনি নিতান্ত নিঃসহায় নিরীহের মতোই পারিবারিক জীবনে লাগাম ছেড়ে দিয়ে-যার যেমন খুশি, তেমনি চলো- এই নীতি অবলম্বন করেছিলেন।
এ ব্যাপারে বাধা তো এটুকুই ছিলো যে, নিজের নামটা শুধু বদলে দিয়ে হিন্দু হয়ে গেলেই হতো। অথবা তাঁর স্ত্রীকে মুসলিম স্বামীর মুসলিম স্ত্রী বানিয়ে নিতে পারতেন।
কিন্তু এ সবের কিছুই তিনি করলেন না। আমাদের মধ্যে এমনও কয়েকজন বিদগ্ধ সম্ভ্রান্ত পণ্ডিত ও রাজনীতিবিদ রয়েছেন, যারা হিন্দু মেয়ে বিবাহ করেছেন। কিন্তু তাদের বেলায় এহেন দুর্বলতা প্রকাশ পেয়েছে কিনা জানি না। এ কি ভাগ্যের অদ্ভূত পরিহাস! আঁধার রাতে বাধার পথে রক্ত করি পথ পিছল-এহের ক্ষুরধার বাণী যে কবির, তাঁর জীবনে গোঁজামিল কি করে সম্ভব হলো?
কিন্তু এ সবের কিছুই তিনি করলেন না। আমাদের মধ্যে এমনও কয়েকজন বিদগ্ধ সম্ভ্রান্ত পণ্ডিত ও রাজনীতিবিদ রয়েছেন, যারা হিন্দু মেয়ে বিবাহ করেছেন। কিন্তু তাদের বেলায় এহেন দুর্বলতা প্রকাশ পেয়েছে কিনা জানি না। এ কি ভাগ্যের অদ্ভূত পরিহাস! আঁধার রাতে বাধার পথে রক্ত করি পথ পিছল-এহের ক্ষুরধার বাণী যে কবির, তাঁর জীবনে গোঁজামিল কি করে সম্ভব হলো?
১৯৪০ সালের কথা। এ সময় একদিন নজরুল ইসলাম আমার বাড়িতে এসে স্বতঃপ্রবৃত্ত হয়ে এক ওয়াক্ত নামায পড়ে ছিলেন। কিন্তু তাঁর বিবাহিত জীবনে আপন স্ত্রী, শাশুড়ী প্রভৃতি পরিবারের লোকদের সামনে কোনো সময় তিনি আল্লাহ ও রাসূলের নাম উচ্চারণ করেছেন- এমন কথা বলতে পারার মতো আমি জানি, এমন কেউ নেই। কিন্তু ছেলেবেলা থেকে পল্টন জীবনের পূর্ব পর্যন্ত তাঁর পারিবারিক পরিবেশ ও ঐতিহ্যের তাগিদে তিনি যথাক্রমে মসজিদের খাদেম, মুয়াজ্জিন ও মোল্লার কাজ করেছেন এবং রীতিমতো নামায পড়েছেন।
আজ আমার কেবলি মনে হচ্ছে, নজরুল যদি তাঁর আপন ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্য অনুযায়ী পরিবেশ পেতেন, তবে হয়তো আজ তাঁর জীবনে এরূপ মর্মন্তুদ পরিণতি দেখবার দুর্ভাগ্য আমাদের হতো না।//
(সূত্র: নজরুল জীবনের শেষ অধ্যায়, সূফী জুলফিকার হায়দার, পৃষ্ঠা ১০-১৩, পিডিএফ লিঙ্ক:https://goo.gl/M8NXU4)
কাজী নজরুলের জীবনী থেকে বাংলাদেশী মুসলমানদের অনেক কিছু শেখার আছে।
অর্ধেকটা হিন্দু হোন,
অর্ধেকটা মুসলিম হোন
মধ্যপথে মাথা ভ্রষ্ট হোন
প্রতিভা রুদ্ধ হউন ।।
অর্ধেকটা হিন্দু হোন,
অর্ধেকটা মুসলিম হোন
মধ্যপথে মাথা ভ্রষ্ট হোন
প্রতিভা রুদ্ধ হউন ।।
No comments