বৃটিশদের দালালি ও রবীন্দ্রনাথের নোবেল প্রাইজ পাওয়া
আমি শুনেছি, ইসলাম ধর্মে নাকি পূজা-অর্চনা নিষিদ্ধ। কিন্তু বাংলাদেশের মুসলমানদের দেখে আমার তা মনে হয় না, কারণ তারা রবীন্দ্রনাথকে পূজা করে থাকে। বিপরীতে বাংলাদেশের যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তাকে এদেশের মানুষ মোটেই গুরুত্ব দেয় না। তাই তো আজ কাজী নজরুলের জন্মবার্ষিকীর খবর ছোট করে একপাশে ছাপিয়েই দায় সেরেছে বাংলাদেশের প্রধান দুটি জাতীয় পত্রিকা।
অপরদিকে আমার মাতৃভূমি ভারতের হিন্দুরা এসব কুসংস্কার থেকে মুক্ত, তাই তারা রবীন্দ্রনাথকে প্রকৃত ইতিহাসের ভিত্তিতে মূল্যায়ন করতে আগ্রহী। ভারতের সাবেক বিচারপতি মার্কণ্ডেয় কাটজু তার ব্লগে এটি স্বীকার করতে দ্বিধা করেননি যে, ব্রিটিশরা তাদের নিজেদের স্বার্থরক্ষা করতেই রবীন্দ্রনাথকে নোবেল পুরষ্কার দিয়েছিল। তিনি লিখেছেন যে-
I was asked my opinion
about Tagore.
আমাকে (মার্কণ্ডেয় কাটজুকে) ঠাকুর সম্পর্কে মতামত জিজ্ঞেস করা হয়েছে।
আমি প্রথমে একটি পাল্টা প্রশ্ন করে উত্তরটি দেব। কেন আমাদের ব্রিটিশ শাসকেরা (এবং লুটেরারা) তাকে নোবেল প্রাইজ পেতে সাহায্য করেছিল? কেন ব্রিটিশরা তাকে নাইটহুড দিয়েছিল (অবশ্য সে তা পরে বর্জন করে)?
আমাকে (মার্কণ্ডেয় কাটজুকে) ঠাকুর সম্পর্কে মতামত জিজ্ঞেস করা হয়েছে।
আমি প্রথমে একটি পাল্টা প্রশ্ন করে উত্তরটি দেব। কেন আমাদের ব্রিটিশ শাসকেরা (এবং লুটেরারা) তাকে নোবেল প্রাইজ পেতে সাহায্য করেছিল? কেন ব্রিটিশরা তাকে নাইটহুড দিয়েছিল (অবশ্য সে তা পরে বর্জন করে)?
এর সঠিক উত্তরটি হলো, ব্রিটিশরা শরৎ ও অন্যান্য সাহিত্যিকদের ব্রিটিশবিরোধী বিপ্লবী সাহিত্যধারা থেকে বাংলা সাহিত্যকে বিচ্যুত করতে চেয়েছিল। বাংলা সাহিত্যকে প্রতিবাদী ভাবধারা থেকে সরিয়ে রবীন্দ্রনাথর ফুল-পাখি-ঋতুসর্বস্ব ভাবধারায় পর্যবসিত করা হয়েছিল।
রবীন্দ্রনাথকে অনুসরণ করে হিন্দি সাহিত্যিকেরাও ‘ছায়াবাদ’কে গ্রহণ করে, যা হিন্দি সাহিত্যের প্রভূত ক্ষতিসাধন করেছে। শিল্পকে সমাজের কল্যাণে ব্যবহার করার যে ধারা, সে ধারার অনুগামী ছিলেন কবির, ফয়েজ, কাজী নজরুল ইসলাম, সুব্রাহ্মণিয়া ভারতী এরা। ইউরোপে এই ধারার অনুগামী ছিলেন ডিকেন্স, শ’, বালজাক,
ভিক্টর হুগো এবং ম্যাক্সিম গোর্কি। আমেরিকায় এই ধারার ওয়াল্ট হুইটম্যান, সিনক্লেয়ার, স্টেইনবাক এরা। কিন্তু ভারতের ‘ছায়াবাদী’ সাহিত্যিকেরা রবীন্দ্রনাথকে অনুসরণ করে সাহিত্যকে সমাজের কল্যাণে কিংবা ব্রিটিশদের বিরুদ্ধে ব্যবহার করেনি, কেবল শিল্পের খাতিরেই সাহিত্য লিখেছিল তারা। যা আমাদের ভারতের মতো গরীব দেশের ক্ষেত্রে পলায়নপরতারই নামান্তর।
মার্কণ্ডেয় কাটজুর মূল ইংরেজি লেখার লিঙ্ক: http://goo.gl/SeRnZ3
আমার আগের লেখার লিঙ্ক: https://goo.gl/0zdNMm
আমার আগের লেখার লিঙ্ক: https://goo.gl/0zdNMm
No comments