থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূতের বৌদ্ধ ধর্ম ভিত্তিক পর্যটন রাষ্ট্র বানানোর পরিকল্পনা
গতকালকে একটি খবর এসেছে-
বৌদ্ধ রাষ্ট্রগুলোর সাথে পর্যটন সম্পর্ক বৃদ্ধি করবে বাংলাদেশ। এ ব্যাপারে বাংলাদেশের মন্ত্রী সভায় একটি অনুমোদন হয়েছে। জানা গেছে এ ব্যাপারে থাইল্যান্ডের থেকে একটি সমাঝোতা চুক্তি স্বাক্ষরের জন্য এসেছে। মন্ত্রী সভায় অনুমোদন পাওয়ায় তা বাস্তবে আসার শক্তি পেলো। (http://goo.gl/MQAHJp)
বৌদ্ধ রাষ্ট্রগুলোর সাথে পর্যটন সম্পর্ক বৃদ্ধি করবে বাংলাদেশ। এ ব্যাপারে বাংলাদেশের মন্ত্রী সভায় একটি অনুমোদন হয়েছে। জানা গেছে এ ব্যাপারে থাইল্যান্ডের থেকে একটি সমাঝোতা চুক্তি স্বাক্ষরের জন্য এসেছে। মন্ত্রী সভায় অনুমোদন পাওয়ায় তা বাস্তবে আসার শক্তি পেলো। (http://goo.gl/MQAHJp)
উল্লেখ্য, বাংলাদেশকে থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়ার মত বৌদ্ধ ধর্ম ভিত্তিক পর্যটন রাষ্ট্র হিসেবে গড়ে তোলার নিম্মিত্তে কিছুদিন আগে বাংলাদেশে একটি দুইদিন ব্যাপী একটি সম্মেলন হয়। এ উদ্দেশ্যে বাংলাদেশে ৫০০টি বৌদ্ধ স্পট নির্ধারণ করে তার জন্য জাতিসংঘ থেকে ফান্ড চাওয়া হয়েছে। (খবরের সূত্র: http://goo.gl/EE9fut, http://goo.gl/d3bzE1)
উল্লেখ্য, বাংলাদেশকে বৌদ্ধ ধর্ম ভিত্তিক পর্যটন রাষ্ট্রগড়ে তোলার অন্যতম উদ্যোক্তা হচ্ছে থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত তাসনীম মুনা। ঐ মহিলা আগে জাতিসংঘে কাজ করতো। রাষ্ট্রদূতের দায়িত্ব পাওয়ার পর থেকে বৌদ্ধ ভিক্ষুদের কাছে ঘুরে ঘুরে বাংলাদেশকে বৌদ্ধ ধর্ম ভিত্তিক পর্যটন রাষ্ট্র বানানোর পরিকল্পনা আঁকছে সে। (এ ব্যাপারে দেখতে পারেন:http://goo.gl/4M4FCa )
একটি বিষয় অনুধাবন করা জরুরী, রাষ্ট্রদূত তাসনাীম মুনা বার বার চাচ্ছেন, বাংলাদেশকে বৌদ্ধধর্মের অনুরূপ পযর্টন রাষ্ট্ররূপে গড়ে তুলতে, অথচ বাংলাদেশের জনসংখ্যার শতকরা ৯৫% হচ্ছে মুসলমান। আবার তাসনীম মুনা থাইল্যান্ডের পর্যটন শিল্প দেখে আকৃষ্ট হয়েছেন, অথচ থাইল্যান্ডসহ সকল বৌদ্ধরাষ্ট্রগুলোর পর্যটন খাত কখনই বৌদ্ধ ধর্ম নির্ভর নয়, বরং সেক্স বা যৌনতা নির্ভর। এটা সবারাই জানা, সেক্স টুরিজমের রাজধানী বলা হয় থাইল্যান্ডের রাজধানী ব্যাংকককে। দেশটির নারীদের শতকরা ১০% হচ্ছে সরকার স্বীকৃত পতিতা। সেই থাইল্যান্ডের অনুকরণে বাংলাদেশে পর্যটন শিল্প হয় কি করে তা আমার মাথায় আসে না।
তবে বাংলাদেশকে বৌদ্ধ ধর্ম নির্ভর পর্যটন রাষ্ট্ররূপে গড়ে তোলার তাসনীম মুনার অতি উৎসাহের একটি গোমর সম্প্রতি ফাঁস করে দিয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকা। গত ১৩ ডিসেম্বর ২০১৫ তারিখে এক রিপোর্টে বাংলাদেশ প্রতিদিন একটি ছবি প্রকাশ করে, যেখানে দেখা যায় তাসনীম মুনা বৌদ্ধদের মত করে মূর্তির সামনে পূজা করছে। ঐ রিপোর্টে স্থানীয় বাংলাদেশীদের উদ্ধৃতি দিয়ে দাবি করা হয়, তাসনীম মুনার বার বার মন্দিরে গমন নিয়ে স্থানীয় বাংলাদেশীরা আশঙ্কা প্রকাশ করছেন তিনি হয়ত ধর্ম পরিবর্তন করে বৌদ্ধ হয়ে গেছেন। বিষয়টি নিয়ে তদন্তও দাবী করেছেন তারা। (সূত্র: http://goo.gl/gt9Njs, http://goo.gl/lkH02X)
বাংলাদেশ প্রতিদিন পত্রিকার রিপোর্ট প্রকাশিত হওয়ার পর এটা স্পষ্ট হয়েছে, তাসনীম মুনা নিজে ধর্ম ত্যাগ করে বৌদ্ধ হয়েছেন, এবার বাংলাদেশের ১৬ কোটি মানুষকেও বৌদ্ধধর্মে দীক্ষিত করার পরিকল্পনা গ্রহণ করছেন । একই সাথে থাইল্যান্ডে যেভাবে সেক্স টুরিজম দিয়ে নৈতিকতা ধ্বংস হয়েছে, বাংলাদেশকও সেক্সের স্বর্গরাজ্যরূপে গড়ে তোলার ইচ্ছা তার। দেখা যাক কি হয়।

No comments