Header Ads

ad728
  • Breaking News

    ‘সেক্স টুরিজম” নির্ভর বৌদ্ধ ধর্ম ভিত্তিক পর্যটন স্পট নয়, মুসলিম পূরাকীর্তিভিত্তিক পর্যটন করা উচিত


    বাংলাদেশে হয়ে গেলো দু’দিন ব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলন। সম্মেলনের নাম ‘বৌদ্ধ পর্যটন সার্কিট উন্নয়ন’। মঙ্গল ও বুধবার ঢাকাস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির উদ্ভোধন করেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
    অনুষ্ঠানটি মূল লক্ষ্য ছিলো, বাংলাদেশের পর্যটন শিল্পকে বৌদ্ধ ধর্ম অনুসারে বিকশিত করতে হবে। অর্থাৎ বাংলাদেশের পর্যটন খাতকে এমনভাবে বৌদ্ধ ধর্ম ও ঐতিহ্য নির্ভরভাবে সাজাতে হবে যেন বৌদ্ধরা বাংলাদেশের পর্যটক হয়ে আগমন করে। এজন্য ইতিমধ্যে বাংলাদেশে প্রায় ৫০০টি বৌদ্ধ পর্যটন স্পটও চিহ্নিত করে জাতিসংঘের ফান্ড প্রত্যাশা করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৌদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যভিত্তিক পর্যটন বিকাশে একযোগে কাজ করার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন। (খবরের সূত্র:http://goo.gl/EE9fut,http://goo.gl/d3bzE1, http://goo.gl/NyYrrh,http://goo.gl/6TukhY)
    আসলে এ ধরনের একটি অনুষ্ঠান ও কার্যক্রম করার দীর্ঘদিন ধরেই প্ল্যান চলছিলো। থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম আজ থেকে ২ মাস আগেই বাংলানিউজকে বলেছিলেন- “বৌদ্ধ ভিক্ষুদের মাধ্যমে দেশে পর্যটনের বিকাশ ঘটাতে চাই”। ঐ সাক্ষাৎকারে মুনা তাসনিম বলেছিলেন- “ওরা (বৌদ্ধরা) জানতো না আমাদের সভ্যতা, ইতিহাস আর ঐতিহ্য। আগে এসব ব্যাপারে কেউ নজরও দেয়নি। আমি তুলে ধরছি, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, থাইল্যান্ডের সঙ্গে সাংস্কৃতিক মিল, বৌদ্ধ ধর্মাচার, চারশ’ বছরের বৌদ্ধ শাসন প্রভৃতি। আমি বলেছি, তোমাদের আগে আমরা বৌদ্ধ ছিলাম। পালি ভাষার উৎপত্তিই আমার দেশে। ওরা তো অবাক। এই সংস্কৃতি ও কৃষ্টির পরিচয়ের মাধ্যমে আমি জনগণের সঙ্গে জনগণের মেলবন্ধন সৃষ্টি করতে চাই। প্রগতিশীল জাতি হিসেবে বাংলাদেশকে পরিচয় করিয়ে দিতে চাই।” (http://goo.gl/4M4FCa) তাসনিম মুনার কাজের ধারাবাহিকতা দেখা যাচ্ছে এই অনুষ্ঠানে।
    বাংলাদেশে পর্যটন শিল্পের বিকাশ ঘটবে এটা খুবই ভালো কথা। কিন্তু আমি অবাক হয়েছি ভিন্ন কারণে। বাংলাদেশের জনসংখ্যা প্রায় ৯৫% হচ্ছে মুসলমান, এদেশে বৌদ্ধ ধর্ম ভিত্তিক পর্যটন শিল্প গড়ে উঠবে কিভাবে ? কারণ থাইল্যান্ড টাইপের দেশগুলোতে পর্যটন শিল্প খুব উন্নত এটা ঠিক, কিন্তু থাইল্যান্ডের টুরিজম আসলে বৌদ্ধ ধর্মের ঐতিহ্য নির্ভর না, সেক্স নির্ভর। থ্যাইলান্ডের টুরিজমকেই ডাকাই হয় ‘সেক্স টুরিজম’ নামে। আমার কথা বিশ্বাস না হয়, উইকিপিডিয়া খুলুন, সেখানে কি লেখা আছে দেখুন- Since the Vietnam War, Thailand has gained international notoriety among travellers from many countries as a sex tourism destination.
    থাইল্যান্ডকে ডাকাই হয় সেক্স টুরিজমের রাজধানী হিসেবে। (https://goo.gl/lgzoAN,http://goo.gl/SAbokA)
    মজার ব্যাপার হচ্ছে থ্যাইল্যান্ডের জনসংখ্যা প্রায় সাড়ে ৬ কোটি। ধরলাম এর মধ্যে নারী ৩ কোটি। কিন্তু দেশটিতের পতিতার সংখ্যা কত জানেন ? সরকারি হিসেবে ২৮ লক্ষ ।(বেসরকার হিসেবে কত হবে ?) তাহলে হিসেবে কি দাড়াচ্ছে ? দেশটিতে ১০ জন নারীর মধ্যে প্রায় ১ জন পতিতা ! বুঝুন অবস্থা । যে দেশে সরকারী হিসেব ১০ জন নারীর মধ্যে ১ জন পতিতা এবং যে দেশের টুরিজম পুরোটাই পতিতা নির্ভর, সেই দেশের টুরিজমকে ফলো করে বাংলাদেশে টুরিজম সেক্টর বিকাশের প্রচেষ্টা চলছে !
    আসলে বাংলাদেশে পর্যটনের বিকাশ হোক এটা আমিও চাই। কিন্তু এটার জন্য থাইল্যান্ডের দিকে তাকিয়ে কি লাভ ? আপনাদের পার্শ্ববর্তী ভারতের দিকে তাকান। ভারতের যে সমস্ত প্রাচীন কীর্তি থেকে সর্বাধিক আয় হয় তার মধ্যে প্রথম ২০টি মধ্যে শীর্ষ ৬টি মুসলমানদের। এগুলো হলো- তাজমহল, আগ্রা ফোর্ট, কুতুব মিনার, হুমায়ুনের সমাধি, রেড ফোর্ট, ফতেহপুর সিক্রি। আরো উল্লেখ্য সারা ভারতে সমস্ত পুরাকীর্তি যে আয় হয় তার ৭৫% আয় হয় এই ৬টি মুসলিম স্পট থেকে। (http://goo.gl/BhNT54)
    তাই হিন্দু রাষ্ট্র ভারত যেখানে মুসলিম পুরার্কীতি দেখিয়ে মোটা অংকের ইনকাম করছে সেখানে বাংলাদেশ কেন নতুন করে বৌদ্ধ ধর্ম ভিত্তিক টুরিজম পর্যটন স্পট তৈরী করতে চায় ?? ৫০০টি বৌদ্ধ স্পট উন্নতি না করে ৫০০টি মুসলিম স্পট উন্নতি করা যেতে পারে। বাংলাদেশে তো মুসলিম পুরার্কীতির অভাব নেই। যেমন-
    ১) লালমনিরহাট জেলায় আছে ৬৯ হিজরী বা ৬৪৮ খ্রিষ্টাব্দের মসজিদ।
    ২) মুন্সীগঞ্জ-বিক্রমপুরের কেওয়ার গ্রামে রয়েছে ৯৭৪ খ্রিস্টাব্দের ১২ আউলিয়ার মাজার ও মসজিদ। মাজার অবশিষ্ট থাকলেও মসজিদটি অবশিষ্ট নেই।
    ৩) মুন্সীগঞ্জে বাবা আদম শহীদ (র.) মসজিদ অন্যতম। ১৪৮৩ খ্রিস্টাব্দে এ মসজিদটি নির্মিত হয়।
    ৪) মুন্সীগঞ্জ রিকাবী বাজারের টেঙ্গর নামক স্থানে ১৫৬৯ সালে এক গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ দেখা যায়। এ মসজিদটি যে কোন সময় ধ্বংসস্তূপে পরিণত হতে পারে।
    ৫) নারায়ণগঞ্জের মোয়াজ্জেমপুরে রয়েছে বাংলার অন্যতম প্রাচীন মসজিদের একটি। মোয়াজ্জেমপুর মসজিদটি ১৪৩২-১৪৩৬ খ্রিস্টাব্দে নির্মিত হয়।
    ৬) কটিয়াদি গোড়াইল মসজিদ (১৪৬৭ খ্রি.)
    ৭) পটুয়াখালী মসজিদবাড়ী মসজিদ (১৪৬৫খ্রি.),
    ৮) মৌলভীবাজার জেলায় রয়েছে সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহের শাসনামলের একটি অতি প্রাচীন মসজিদ। এটি হলো খোজা মসজিদ। মজলিশ আলম নামে সুলতানের কোন এক সৈনিক বা ফৌজাদার ১৪৭৬ খ্রিস্টাব্দে মসজিদটি নির্মাণ করেন। ৯) দিনাজপুর জেলার গোপালগঞ্জে সুলতানী শাসনামলের একটি প্রাচীন মসজিদ রয়েছে। এ মসজিদটি ১৪৬০ সালে নির্মিত হয়।
    ১০) খান জাহান আলী নির্মিত ষাট গম্বুজ মসজিদটি পঞ্চদশ শতাব্দীর তৈরি। আসলে মসজিদটিতে ষাটের বেশি গম্বুজ রয়েছে। ষাট গম্বুজ মসজিদটি ১৪৫৯ সালে খান জাহান আলী নির্মিত।
    ১১) সিলেট শহরের শাহজালাল দর্গায় প্রাচীন মসজিদটি মজলিশ-আল-আজম-আল-মুয়াজ্জম দস্তুর ১৪৭৪-১৪৮১ সালে নির্মাণ করেন।
    ১২) চট্টগ্রামের প্রাচীন মসজিদগুলোর একটি হলো জবরা গ্রামের মসজিদ। এ মসজিদটি রাস্তী খান মসজিদ নামেও পরিচিত। সুলতান বরবক শাহের শাসনামলে রাস্তী খান নামে এক সেনাপতি ৮৭৮ হিজরি বা ১৪৭৪ খ্রিস্টাব্দে মিরসরাই থানার জবরা এলাকায় এ মসজিদটি নির্মাণ করেন। (তথ্যসূত্র: http://goo.gl/ywNo4r)
    এ রকম আরো হাজার হাজার পুরাতন মুসলিম পুরার্কীতি বাংলাদেশের আনাচে-কানাচে অবহেলা ও সংরক্ষণের অভাবে ছড়িয়ে-ছিটিয়ে আছে। কিন্তু সেই মুসলিম র্কীতিগুলোকে আরো উন্নত করে মানুষকে সেটা পরিদর্শন করতে ডাকা যেতো। কিন্তু সেটা না করে বৌদ্ধ ধর্মীয় স্পটগুলোকে উন্নত করে মানুষকে ডাকা হচ্ছে (যেখানে বৌদ্ধ টুরিজম বলতে আসলে কিছুই নেই, পুরোটাই সেক্স টুরিজম)।
    এ ব্যাপারে বাংলাদেশ সরকারের উর্ধ্বতন মহল ও পর্যটন মন্ত্রনালয়কে বুঝতে হবে, বাংলাদেশ যেহেতু ৯৫% মুসলিম অধ্যুষিত দেশ, তাই এখানে কথিত বুদ্ধিস্ট টুরিজম করা সম্ভব নয় এবং করলেও তার ভালো ফলাফল বয়ে আনবে না। বরং এরচেয়ে আপনারা ইসলামীক হেরিটেজগুলোর উন্নয়ন করে পারেন তা পরিদর্শন করতে সবাইকে ডাকতে পারেন। এটাই আপনাদের দেশ, জাতি ও সংস্কৃতির জন্য মঙ্গলজনক হবে।
    নয়ন চ্যাটার্জি

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728