Header Ads

ad728
  • Breaking News

    ইউরোপে শরনার্থী ইস্যু ও মুসলিমদের শিক্ষা





    ইউরোপে মুসলিম শরনার্থী নিয়ে সাম্প্রতিক কয়েকটি খবর আমার দৃষ্টি কেড়েছে-

    ১) ইউরোপ থেকে ১০ হাজার মুসলিম শরনার্থী শিশু নিখোঁজ হয়েছে। এরা ইউরোপে প্রবেশের পর বাবা-মার কাছ থেকে হারিয়ে যায়। এ শিশুগুলোকে এখন পাওয়া যাচ্ছে জার্মানি, ফ্রান্স, হাঙ্গরীসহ বিভিন্ন ইউরোপের পতিতালয়ে। (http://goo.gl/vIBASv,http://goo.gl/KuQAbV)

    ২) সুইডেনের রাজধানী স্টকহোমে শতাধিক মুখোশধারী সেখানকার শরণার্থীদের ওপর হামলা চালিয়েছে। মুখোশধারী হামলাকারীরা শুক্রবার স্টকহোম স্টেশনে আশ্রয় নেয়া শরণার্থীদের ওপর হামলা চালায়। শরণার্থী শিশুরাও তাদের হামলা থেকে বাঁচতে পারেনি। শরণার্থীদের বিরুদ্ধে সাধারণ মানুষকে উসকে দিতে লিফলেট বিতরণের পর ওই মুখোশধারীরা শরণার্থীদের বেধড়ক পিটিয়েছে। খবর গার্ডিয়ানের। (http://goo.gl/f8POeD)

    ৩) ডেনমার্কে শরনার্থী শিবিরগুলোতে শুকরের মাংশ সরবরাহ করা হচ্ছে (http://goo.gl/pDRfhM )বিষয়টি নিয়ে আপত্তি উঠলে উল্টো ডেনমার্কের একটি শহর সেখানে বাধ্যতামূলক করেছে শুকরের মাংশ খাওয়াকে (http://goo.gl/DstC98)উল্লেখ্য এর আগে হাঙ্গেরী মুসলিম শরনার্থীদের শুকরের মাংশ খেতে দিয়েছিলো http://goo.gl/mUiwgu আরো উল্লেখ্য, ডেনমার্কে প্রবেশের সময় শরনার্থীরা শুকরের কাটা মাথা দিয়ে বরণ করেছিলো ড্যানিশরা (https://goo.gl/hvPwVB)

    ৪) জার্মানিতে শরনার্থীদের উপর গুলি করার জন্য পুলিশকে উৎসাহ দিয়েছে এক জার্মান নেতা (http://goo.gl/z0IRb4)

    খবরগুলো পড়ার পর আমি বেশ ভাবনায় পড়ে গেলাম। মুসলমানদের মধ্যে অনেকে এখনও মনে করে ইউরোপ-আমেরিকা তথা অমুসলিমরা হচ্ছে সভ্য জাতি। তারা খুব দরদী ও মানবতাবাদী। তাদের কাছে গেলে তারা মুসলমানদের হেল্প করবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন। তারা মুসলিম শিশুদের ধরে নিয়ে পতিতাপল্লীতে বিক্রি করে দিচ্ছে। ধরে ধরে পিটাচ্ছে, শুকরের মাংশ খেতে দিচ্ছে, গুলি করার নির্দেশ দিচ্ছে। এখন কিন্তু কেউ তাদেরকে অমানবিক বলছে না, সন্ত্রাসী বলছে না।

    জানি না, এ খবরগুলো পড়ে এখনও মুসলমানদের ঘুম ভাঙ্গবে কি না । এখনও কি তারা অমুসলিমদের বন্ধু ও আপনজন ভাববে ? তাদের কাছে সাহায্য প্রার্থনা করবে ? এভাবে পরদেশে লাঞ্চিত হওয়ার চেয়ে নিজ দেশে লড়াই করে মৃত্যুবরণ করা কি উত্তম ছিলো না ?

    সব সময় স্মরণ রাখা উচিত-
    শত্রুকে বন্ধু মনে করলে, লাঞ্চিত হয়ে মৃত্যুবরণ করা ছাড়া আর কোন উপায় নেই....

    শরনার্থী নিয়ে আমার আগের লেখা; https://goo.gl/WaHolQ

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728