Header Ads

ad728
  • Breaking News

    মেট্রোরেল নির্মাণ ও কিছু প্রাসঙ্গিক কথা................


    ঢাকায় নির্মিত হবে মেট্রোরেল। খরচ প্রায় ২২ হাজার কোটি টাকা। দাবি করা হচ্ছে, এই রেলের মাধ্যম দিয়ে ঢাকাবাসী খুব সহজে কম সময় ঢাকায় চলাচল করতে পারবে। এ মেট্রোরেলের পক্ষে বিপক্ষে অনেক আলোচনা-সমালোচনা হচ্ছে। আমিও সেই আলোচনায় অংশগ্রহণ করলাম।

    ঢাকায় বেশ কয়েক বছর যাবত ফ্লাইওভার, মেট্রোরেলসহ নানা স্থাপনা নির্মাণের হিড়িক চলছে। সবকিছুর একটাই উদ্দেশ্য ঢাকায় যানজট নিরসন করা। ইতিমধ্যে অসহ্য যানজটের কারণে ঢাকাকে অনেকেই অনুপযুক্ত নগরী বলে ডাকা শুরু করেছে। বিষয়টি এ রকম, একজন রোগী প্রায় মারা গেছে, চলে গেছে কোমায়। এখন সেই রোগিকে নিয়ে চলছে নানান এক্সপেরিমেন্ট। এ বলছে ঐ ঔষুধ দিলে ভালো হবে, ও বলছে ঐ ঔষুধ দিলে ভালো হবে। কিন্তু আসলে কোন ঔষুধতেই রোগি ভালো হবে না, এটা সবাই জানে, তারপরও চলছে মিথ্যা যুক্তিতর্ক।

    কিছুদিন আগে, একটা পত্রিকায় রিপোর্ট দেখলাম, অস্ট্রেলিয়া থেকে এক বিশেষজ্ঞ এসে বলছে, অস্ট্রেলিয়াতে মেট্রোরেল নির্মাণের জন্য ছাত্র-ছাত্রীরা আন্দোলন করেছে, আর বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা নাকি মেট্রোরেলের বিরোধীতা করছে ? এটা কেমন কথা ?? (http://goo.gl/7Cx4BB)

    কিন্তু ঐ বিশেষ-অজ্ঞ ঢাকা শহরের সাথে অস্ট্রেলিয়ার মেট্রোরেল নির্মাণের তুলনা করলেন কিভাবে আমার তা বুঝে আছে না। কারণ অস্ট্রেলিয়ার আয়তন হচ্ছে ৭৭ লক্ষ বর্গ কিলোমিটার, এত বড় দেশে থাকে মাত্র ২ কোটি জনগণ। আর ঢাকা শহরে আয়তন হচ্ছে মাত্র ৩০০ বর্গ কিলোমিটার, এই ছোট জায়গায় থাকে প্রায় ২ কোটি জনগণ। এ শহরে একটি চিপা গলি বন্ধ হয়ে গেলে হাজার হাজার লোক যানজটে আটকে পড়ে। আর ১ গলি বন্ধ থাকলে আরো শত গোলিতে লক্ষ লক্ষ লোক যানজটে হাইহুতাশ শুরু করে। তাই এ ধরনের জনবহুল কোন শহরে নতুন করে কোন স্থাপনা নির্মাণ করাই তো নিষিদ্ধ হওয়া উচিত। সেখানে একের পর এক ফ্লাইওভার, একের পর এক মেট্রোরেল কার মাথার বুদ্ধিতে নির্মাণ করা হচ্ছে তা আগে যাচাই করা দরকার।

    ঢাকার হানিফ ফ্লাইওভার নির্মাণ হওয়ার পর বলা হয়েছিলো সকল যানজট দূর হবে। এ ফ্লাইওভারটি নির্মাণ করতে ১০ বছর কষ্ট করতে হয়েছে ঢাকাবাসীকে, এখন আবার ভারতীয় কোম্পানিকে টাকা দিয়ে উঠতে হচ্ছে ফ্লাইওভারে। তারপরও কি ঢাকাবাসী বলতে পারবে, তারা যানজট মুক্ত হয়েছে ? আসলে ফ্লাইওভার কিংবা মেট্রোরেল কখন যানজট নিরসনের পদ্ধতি হতে পারে না, তবে হতে পারে সেটা টাকা মারা ধান্ধা, অন্যকিছু নয়।

    বাংলাদেশকে যদি প্রশ্ন করা হয়, তোমার কতটি উন্নত শহর আছে ? উত্তরে সে বলবে ১টি। আমার যত ইনভেস্ট সব হচ্ছে ঢাকাকে ঘিরে।

    আসলে এটা কিন্তু ভুল। চীন অনেক শহর উন্নত আছে, এর কারণ গত ১শবছরে চীন ১৯ বার তার রাজধানী পরিবর্তন করেছে। এতে যখন যেটা রাজধানী হয়েছে তখন সেই শহরটাকে উন্নত করেছে সবাই মিলে। কিন্তু বাংলাদেশে সেই শুরু থেকেই ঢাকাই একমাত্র রাজধানী, তাই শুধু উন্নত হয়েছে ঢাকা, আর বাকি শহরগুলো হয়েছে শূণ্য।

    মার্কিন যুক্তরাষ্ট্রে জনসংখ্যা প্রায় ৩০ কোটি, কিন্তু সেখাানে শহর সংখ্যা প্রায় ৩৫ হাজারের মত। সেখানে এমন শহর আছে যার জনসংখ্যা ১-২ হাজার। অথচ বাংলাদেশে ১৬ কোটি জনসংখ্যার জন্য কি ১৬টি শহর আছে ?

    মেট্রোরেল করতে ২২ হাজার কোটি টাকা খরচ হবে খুব ভালো কথা, কিন্তু এই ২২ হাজার কোটি টাকা যদি ২২টি জেলা শহরে ১ হাজার কোটি করে খরচ করা যেতো, তবে অবশ্যই ২২টি জেলা শহর উন্নত করা সম্ভব ছিলো। ঐ জেলা শহরগুলো উন্নত হলে, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হলে অনেক মানুষ ঢাকা ত্যাগ করে ঐ ২২ শহরে চলে যেতো। কে চায় ঢাকা শহরে এত কষ্ট করে, এত লিভিংকস্ট বহন করতে ?

    আসলে ঢাকা শহর আর বাকি ৬৩ জেলা শহরের অবস্থা হয়েছে এখন পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের মত। ৭১ এর পূর্বে পূর্ব পাকিস্তান থেকে টাকা পয়সা নিয়ে পশ্চিম পাকিস্তান উন্নত করা হতো, যার কারণে ঘটেছিলো ৭১ এর মু্ক্তিযুদ্ধ, আর এখন ৬৩ জেলার টাকা দিয়ে উন্নত করা হয় শুধু ঢাকা শহরকে, এতে এতিম হয়ে পড়ে থাকে ৬৩ জেলা শহর। ৬৩ জেলা শহরের যে কি অন্যায়, তা কেউ জানে না।

    আসলে মেট্রোরেল কেন, আপনি যদি ঢাকা শহরে যানজট নিরসন করতে ৫০ তলা বিশিষ্ট ফ্লাইওভার করেন তবেও কোন লাভ হবে না, কারণ ফ্লাইওভার আর মেট্রোরেল থেকে নেমে সবাই ঐ এক রাস্তাতেই নামবে, আর সেখানেই ঘটবে যানজট। এখন ঢাকার যানজট নিরসনের একটাই পন্থা- সেটা হলো ঢাকাকে বিকেন্দ্রীকরণ। ঢাকাতে আর কোন নন প্রডাক্টটিভ স্থাপনা নির্মাণ না করে, বাকি ৬৩ জেলা শহরে প্রডাক্টিভ স্থাপনা নির্মাণ করতে হবে, যেন ঢাকায় অবস্থান করা লোকগুলো কর্মসংস্থানের লোভে ৬৩ জেলায় ছড়িয়ে পড়ে, এভাবেই ঢাকাকে একমাত্র যানজট মুক্ত করা সম্ভব, এছাড়া আর কোনও উপায় নেই।
    সবাইকে ধন্যবাদ।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728