তারুণ্যের উচ্ছ্বাস এবং লাশের নিরবতা.................
আমার কাছে তারুণ্যের উচ্ছ্বাস খুব ভালো লাগে । সব কিছু কেমন যেন ফাগুন মাসে আগুন লাগার মত সতেজ। হাসি আনন্দ, ঠাট্টা-দুষ্টমি, সর্বদা আনন্দে মেতে থাকা, বারং বার সেলফি তোলা, এই আর কি।
কিন্তু জীবনের একটা পর্যায়ে গিয়ে আবার ঐ তরুণটি কেন যেন হয়ে যায় নিরব। তখন তার মধ্যে থাকে না কোন উচ্ছ্বাস, থাকে না কোন আনন্দ, চোখ বন্ধ করে কেবল কি যেন ভাবনা। আর নিরবতা সর্বত্র। সবাই চুপ। কি হয়েছে, কোথায় যাচ্ছে, কি হবে, কেমন হবে সবটাই তো অজানা । নামও তার পরিবর্তন হয়ে যায়, সবাই ডাকে ‘লাশ’ নামক শব্দটি দ্বারা।
তারুণ্য আমার মাঝেও টগবগ করে। বয়স ৩০। মনে হয় এই তো সেদিন মাত্র শিশু ছিলাম, মা আদর করে হাতে তুলে খায়িয়ে দিতো। বাবা ক্লাসে নিযে যেতো, যতক্ষণ পরীক্ষা দিতাম ততক্ষণ বাইরে জুসের প্যাক নিয়ে দাড়িয়ে থাকতো। ক্লাস থেকে বের হয়ে মনে হতো, আমি মনে হয় কষ্ট করেছি, আর বৃদ্ধ বাবাটি এতক্ষন রোদের মধ্যে আরামে দাড়িয়ে ছিলো। বাবার কষ্টটা তখন বুঝতাম না। সেই বাবা আজ নেই।
আমিও হয়ত একদিন বাবার পথ ধরবো । তবে চিন্তার বিষয় কি জানেন ?
আমরা জীবনের সকল বাস্তবতা নিয়েই আলোচনা করি, সম্ভবনা দেখি, লক্ষ্য ঠিক করে নেই।
আমরা জীবনের সকল বাস্তবতা নিয়েই আলোচনা করি, সম্ভবনা দেখি, লক্ষ্য ঠিক করে নেই।
কেবল একটি মাত্র চরম সত্যকে সব সময় জোর করে ভুলে থাকতে চেষ্টা করি, জোর করে। ভুলেও যেন মনে হয় না।
হ্যা ঠিক ধরেছেন- সেই সত্যের নাম মৃত্যু।
সব কিছু মিথ্যা হতে পারে, মৃত্যু কিন্তু কখন মিথ্যা হবে না।
যে কোন সময় সে আপনার দরজায় কড়া নাড়বে।
আপনাকে নিয়ে যাবে চির নিরবতার রাজ্যে।
হ্যা ঠিক ধরেছেন- সেই সত্যের নাম মৃত্যু।
সব কিছু মিথ্যা হতে পারে, মৃত্যু কিন্তু কখন মিথ্যা হবে না।
যে কোন সময় সে আপনার দরজায় কড়া নাড়বে।
আপনাকে নিয়ে যাবে চির নিরবতার রাজ্যে।
আপনি কি সে সময়টির জন্য প্রস্তুত ?

No comments