ক্রিকেট খেলা এবং ব্যাংক হ্যাকিং নিয়ে কিছু কথা
ক্রিকেট খেলা ব্যাংক হ্যাকিং এর সমানুপাতিক
গত কয়েকদিন ধরে ঘুম বেড়ে গেছে। ঘুমের মধ্যে কিন্তু একটা মজা আছে। আমি ঘুমোই আর চিন্তা করি, কেন নেশাখোররা ওষুধ খেয়ে ঘুমোয়, আসলে ঘুমের প্রকৃত স্বাদটা নেশাখোররা বুঝতে পেরেছে, তাই তারা টাকা দিয়ে ঘুমের ওষুধ খেয়ে ঘুম এনজয় করে।
আমার মত বাংলাদেশীরাও কিন্তু ঘুমের মধ্যে মজা পেয়েছে। তারাও ঘুমের মধ্যে ডুবে আছে, তবে তাদের ঘুমের ওষুধের নাম ‘ক্রিকেট’। ক্রিকেট খেলা বাড়ে, ব্যাংক হ্যাকিংও বাড়ে, ক্রিকেট খেলা কমলে ব্যাংক হ্যাকিংও কমে। ক্রিকেট খেলা হচ্ছে ব্যাংক হ্যাকিং এর সমানুপাতিক।
ব্যাংকের হ্যাকিং নিয়ে অনেকে অনেক পোস্ট দিয়েছে। অনেকে অনেককে দোষ দিয়েছে। আমি কাউকে দোষ দেইনি। আসলে দোষ দিয়ে লাভ নেই। আমি ঘরের দরজা খুলে ঘুমিয়ে থাকবো, আর চোর চুরি করলে চোরের দোষ ? এ কেমন ফাইজলামি ?
এটা সবাই জানে, গণতান্ত্রিক সিস্টেমে সরকার মানেই চোর। সেটা যেই দলই ক্ষমতায় আসুক না কেন, সুযোগ পেলেই চুরি করবে। পাবলিক কষ্ট করে গা-খাটুনি করে রেমিটেন্স পাঠাবে, আর সেটা ব্যাংক রিজার্ভে জমা হবে। সরকারি ব্যাংক একাউন্টের অপর নাম ‘চোরের কাছে মুরগী বর্গা দেয়া’ । এখন কোন সিস্টেমে চোর মুরগী হালাল করবে সেটাই দেখার বিষয়। তাহারা শুভঙ্কর সাহাদের পাহারায় রেখে পাবলিককে নিয়মিত শুভঙ্করের ফাঁকি দেবে। তবে দুঃখের বিষয়, পাবলিকের এগুলো নিয়ে কোন চিন্তা নাই, কারণ টাকা গেলে টাকা পাওয়া যাবে, কিন্তু তাকসিন-আরাফাত সানি’র বল গেলে বল পাওয়া যাবে না। তাই তাকসিন-আরাফাত সানি’র বলিং এ্যাকশন এখন মূল ইস্যু।
বাংলাদেশের পাবলিক যেমন ব্যস্ত ক্রিকেট নিয়ে, ঠিক তেমনি বাংলাদেশের অর্থনীতি প্রধান অর্থমন্ত্রীও কিন্তু ব্যস্ত। তিনি রুনা লায়লার সাথে হিন্দি গান ‘মুজকো সারি সাথিয়া’র (https://youtu.be/L31j8Vhej6A) সাথে নাচতে নাচতে এতটাই ব্যস্ত ছিলেন যে ব্যাংক থেকে ১ মাস আগে ৮০০ কোটি টাকা চুরি হয়ে গেছে সেটাই উনার জানা ছিলো না। সাংবাদিকদের থেকেই তিনি প্রথম বিষয়টি শুনলেন !!!!
এভাবেই চলবে থাকবে, পাবলিক ঘুমোবে আর চোরেরা চুরি করবে। চোরেরা চৌদ্দ পুরুষের পায়ের উপর পা তুলে খাওয়ার টাকা জমাবে।
আহা..... আমার আবারও ঘুম পাচ্ছে.............

No comments