Header Ads

ad728
  • Breaking News

    মাশরাফিকে নিয়ে ভারতীয় মিডিয়ার বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন

    ভারতীয় মিডিয়া এবিপি আনন্দ একটি নিউজে দাবি করেছে- মাশরাফি নাকি যুবরাজ সিং এর পা ছুয়েছে।
    পুরো খবরটি এ রকম-
    “রবিবারের মহা-ফাইনালের জন্য শনিবার জোর অনুশীলনে ব্যস্ত ছিল ভারত ও বাংলাদেশ দল। মাঠের একদিকে অনুশীলন করছিল টিম ইন্ডিয়া, অপর প্রান্তে ছিল বাংলাদেশ দল। এমন সময় বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মর্তুজা এগিয়ে আসেন যেখানে ভারতের স্টার ক্রিকেটার যুবরাজ সিংহ দাঁড়িয়ে ছিলেন। মাশরাফিকে তাঁর দিকে এগোতে দেখে এগিয়ে যান যুবিও। এরপর যা ঘটল তা অভূতপূর্ব!
    যুবরাজ মাশরাফির সঙ্গে করমর্দন করার জন্য হাত বাড়িয়ে দেন। কিন্তু, মাশরাফি আচমকা যুবির পা ছোঁয়ার জন্য নীচু হন। যুবরাজ প্রথমে হকচকিয়ে গেলেও, সঙ্গে সঙ্গে মাশরাফির হাত ধরে ফেলেন এবং বাংলাদেশ অধিনায়ককে আলিঙ্গনবদ্ধ করেন। চলতি এশিয়া কাপে দুরন্ত ফর্মে রয়েছেন যুবি। বাংলাদেশের পিচে তিনি যেমন সফল হয়েছেন, তেমন কেউ হননি। ক্রমশ বিপজ্জনক হয়ে উঠেছেন যুবরাজ। তাই কী যুবির পা ছুঁয়ে আশীর্বাদ চাইতে গেলেন মাশরাফি? জল্পনা ক্রিকেট মহলে।”
    (http://abpananda.abplive.in/…/when-mashrafe-touched-yuvis-f…)
    পুরো খবরটি যে ভুয়া তা বলার অপেক্ষা রাখে না। ছবি দেখেই বোঝা যায়, মাশরাফি কোন অনুশীলনের জন্য নীচু হয়েছে, আর যুবরাজ তাকে সহায়তা করছে। কিন্তু বিষয়টিকে মিথ্যা প্রচার করছে ভারতীয় মিডিয়া।
    উল্লেখ্য
    এবিপি আনন্দ হচ্ছে, পশ্চিমবঙ্গের প্রথম শ্রেণীর মিডিয়া আনন্দবাজার গ্রুপের সদস্য। সেখানে প্রকাশিত প্রতিটি খবর মানুষ গুরুত্বের সাথেই নেয়। এ ধরনের একটি খবর কোন ফেসবুক ট্রল পেইজে দিলেও কথা ছিলো। কিন্তু ভারতের একটি প্রথম শ্রেণীর মিডিয়া কিভাবে এ ধরনের ভুয়া খবর প্রকাশ করে তা আমার মাথায় আসে না।
    আরো উল্লেখ্য
    এর আগেও আনন্দবাজার পত্রিকা এরকম একটি ভুয়া খবর ছেপেছিলো। খবরটি ছিলো এরকম-
    “বাংলাদশ অধিনায়ক মাশরাফি ম্যাচ শেষে মুস্তাফিজকে নিয়ে ভারতীয় ড্রেসিং রুমে ধোনির কাছে নিয়ে গেছেন , তাঁর কাছে ব্যাট চেয়েছেন , মুস্তাফিজকে আইপিএল এ খেলানোর অনুরোধ করছেন।” মাশরাফি নিজেই বলেছেন খবরটি সম্পূর্ণ মিথ্যা। (http://goo.gl/TuHO3O)
    যারা এভাবে মিথ্যা বানিয়ে খবর করতে পারে, তারা প্রতিদিন এরকম আরো কত সত্য মিথ্যা আর দু্‌ইনম্বরী খবর আমাদের খাওয়াচ্ছে, তার হিসেব কে রাখবে বলুন ?

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728