Header Ads

ad728
  • Breaking News

    শ্যামল কান্তি ভক্ত ১ কোটি টাকা চেয়েছে - নারায়নগঞ্জ আওয়ামীলীগ

    নারায়নগঞ্জ মহানগর আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক শাহ নিজাম বলেন, শিক্ষক শ্যামল কান্তির দালালদের বলছি সাবধান । আমাদের হাতে প্রমান আছে শ্যামল কান্তি এক কোটি টাকা চেয়েছে আমাদের নেতা নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি সেলিম ওসমানের কাছে । আমার কাছে সে প্রমান আছে । আজ থেকে অপপ্রচারকারীরা যেখানে মিথ্যে অপপ্রচার চালাবে আমরা ও সেখানে প্রতিহত করব।এই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বলছি , যদি আর কোন নীল নকশা কারীরা আর কোন ধরনের অপপ্রচার চালায় কিংবা চেষ্টা করে। আর সেই কারনে যদি কোন অপ্রিতিকর ঘটনা ঘটে সেই জন্য প্রশাসন দায়ী থাকবে। শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে নারায়ণগঞ্জ ৫ আসনের সাংসদ সেলিম ওসমানের বিরুদ্ধে অপপ্রচার করার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ জেলা ছাত্র লীগ। মহানগর যুবলীগের সভাপতি সাজনু বলেন, নারায়ণগঞ্জ ৫ আসনের সাংসদ সেলিম ওসমান একজন জননন্দিত্ব নেতা। তিনি দু হাত খুলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে এই আসনের মানুষকে দান করে যাচ্ছেন। আর এতে করে কিছু কুচক্রিমহল ঈর্শান্বিত হয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমরা সাবধান করে দিচ্ছি সেলিম ওসমানের মত এক আর দ্বিতীয় কোন নেতার জন্ম হবে না। তাই আমরা আহবান করবো আপনারা অপপ্রচার থেকে বিরত থাকুন। নতুবা আপনাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষ রুখে দাঁড়াবে। জেলা ছাত্রলীগের সভাপতি সানি বলেন, যারা ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করতে চাচ্ছেন তাদেরকে সাবধান করে দিচ্ছি। অপপ্রচার থেকে দুরে থাকুন নতুবা আপনাদের সায়েস্তা করতে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগই যথেষ্ট। বামপন্থি কিছু উগ্রকামীরা এটাকে ইস্যু করে নারায়ণগঞ্জের শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে। সরকারের ভিতরে ঘাপটি মেরে থাকা বামেরা ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন। তাদের সাথে কিছু সম্মানিত নেতৃবৃন্দেরকে ভুল বুঝিয়ে তাদের দলে এনে অসম্মান করার চেষ্টা করে যাচ্ছে। আমরা সেই সম্মানিত ব্যক্তিদেরকে বলবো ভাল মানুষদের সাথে এখানে আসবেন কোন চোর বাটপারের সঙ্গে নয়। সমাবেশের পুর্বে একটি বিক্ষোভ মিছিল বের করে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিন করে। উল্লেখ্য যে শুক্রবার বিকেল ৫ টায় সাংস্কৃতিক জোটের মানব বন্ধন কর্মসূচী চলাকালে উপস্থিত নেতৃবৃন্দরা সেলিম ওসমানের বিরুদ্ধে বিভ্রান্তমূলক বক্তব্যের প্রতিবাদে এ বিক্ষোভ কর্মসূচী পালন করেন।এর খবর পেয়ে ছাত্রলীগ তাতক্ষণিক মিছিল বের করে । ছাত্রলীগের মিছিল বের হওয়া খবর পেয়ে জোটের মানব বন্ধন কর্মসূচী পালনকারীরা হঠাৎ ঊধাও হয়ে যায়। (সূত্র: http://goo.gl/WcVtl4)

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728