Header Ads

ad728
  • Breaking News

    সেলিম ওসমানকে নিয়ে স্বাস্থমন্ত্রী নাসিমের বক্তব্য এবং নাসিমের ভয়ঙ্কর দুর্নীতিচিত্র

    স্বাস্থ্যমন্ত্রী নাসিম নারায়নগঞ্জের এমপি সেলিম ওসমানকে উদ্দেশ্য করে বলেছে- ‘লজ্জা থাকলে’ জাতীয় পার্টির ওই এমপি সংসদ অধিবেশনে যোগ দেবেন না।’ (http://goo.gl/PJGILS) অথচ কিছুদিন আগে মাছারাঙ্গা টিভির এক রিপোর্টে বেড়িয়ে আসে স্বাস্থ্যমন্ত্রী নাসিমের ভয়ঙ্কর দুর্নীতিচিত্র। যেখানে হাতে নাতে ধরা খায় নাসিম। হাসপাতালে যন্ত্রপাতি দেওয়ার নাম করে কয়েকগুন মূল্য হাকায় তার নির্ধারিত কন্ট্রাকটর কোম্পানি। কোন হাসপাতাল পরিচালক সেটা না মানলে পর্দার আড়াল থেকে তাকে বরখাস্ত করে নাসিম। এভাবে নগ্ন হস্তক্ষেপ করে পুরো স্বাস্থ্যখাতকে লুটেপুটে খাচ্ছে নাসিম। অথচ নিজের গাটের টাকা খরচ খরে স্কুল বানিয়েও এখন ভিলেন বানানো হচ্ছে সেলিম ওসমানকে। (মাছরাঙ্গাটিভির সেই রিপোর্ট https://youtu.be/bNyu02Uy9qE) হিসেব করলে এটাও বলা যায়, শ্যামল কান্তিকে কানে ধরে উঠবস করানো যদি সেলিম ওসমানের অনধিকার চর্চা হয়, তবে সেলিম ওসামানকে সংসদে যেকে নিষেধ করতে এমন অযাচিত মন্তব্য করা কি নাসিমের অনধিকার চর্চা নয়। কারণ নাসিম একজন স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী-প্রধানমন্ত্রী-স্পিকার কিংবা জাতীয় পার্টি প্রধান নয়। নাকি নিজের দুর্নীতির ঢাকতে মিডিয়ার সাথে তালে তাল মিলাচ্ছে স্বাস্থ্যমন্ত্রী নাসিম, আমার মনে হয় ঘটনার আরো গভীরে যাওয়া দরকার আছে, তখন কেঁচো খুড়তে সাপ বের হবে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728