Header Ads

ad728
  • Breaking News

    ঢাকার বড় ও পুরাতন মার্কেটগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে

    ঢাকার বড় ও পুরাতন মার্কেটগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। যেমন- ১) নীলক্ষেতে বাকুশাহ মার্কেট (দোকান সংখ্যা ২২শ’) ২) মালিবাগের মৌচাক মার্কেট (দোকান সংখ্যা প্রায় ৫শ’) ৩) ফার্মগেটের একটি বড় মার্কেট (দোকান সংখ্যা প্রায় ৫শ’) মূলত এ মার্কেটগুলো নিজেই এক একটা বড় অর্থনৈতিক জোন। প্রতিটি মার্কেটে দৈনিক কোটি কোটি টাকার কেনা বেচা হয়, আদান প্রদান হয়, বাড়ে বাংলাদেশের অর্থনীতি। এছাড়া মার্কেটের সাথে জড়িত রয়েছে কয়েক লক্ষ লোকের রুজি-রোজগার। কেউ মাল বিক্রি করে, কেউ মাল সাপ্লাই দেয়, কেউ কুলি করে, কেউ মার্কেটে আগত লোকের জন্য ফেরী করে খাবার বেচে। স্বাভাবিকভাবে মার্কেটগুলো ভেঙ্গে ঐ মানুষগুলো পথে বসে যাবে। বিশেষ কারণে মার্কেট বন্ধ করা বা ভেঙ্গে ফেলার প্রয়োজন থাকতে পারে। কিন্তু এ মার্কেটের সাথে যেহেতু বহু লোকের পেট জড়িত, তাই এভাবে হুটহাট করে মার্কেট বন্ধ করা বা উচ্ছেদ করা কখনই যুক্তিসঙ্গত হতে পারে না। যদি বন্ধ করতেই হয়, তবে পাশেই কোন এলাকায় সমস্ত দোকানের পুর্নবাসন করে তারপর মার্কেট ভাঙ্গা উচিত। পুনর্বাসন না করে এভাবে বড় মার্কেটগুলো ভেঙ্গে অব্যশই অন্যায়। আমার মনে হয় সরকারের এ ব্যাপারে এগিয়ে আসা উচিত। কারণ প্রত্যেকটি নাগরিককে তার অর্থনৈতিক নিরাপত্তা দেওয়া সরকারেরই দায়িত্ব।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728