
রাষ্ট্রধর্মের বিরুদ্ধে রিট আবেদনকারীদের বিরদ্ধে মামলা করা হয়েছে। যে ১৫ জন হিন্দু ও নাস্তিক সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলামকে অপসারণ চেয়েছিলো তারা “পৃথিবীর সমস্ত মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে”- তাই তাদের শাস্তি চেয়েছেন মুফতি মাসুম বিল্লাহ নামক এক ব্যক্তি। রাষ্ট্রধর্মের বিরুদ্ধে রিট আবেদনকারী ১৫ জনের মধ্যে ১০ জন ইতিমধ্যে মারা গেছে। জীবিত ৫ জন অর্থাৎ সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক আনিসুজ্জামান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা সি আর দত্ত, লেখক বদরুদ্দীন উমর, মখা আলমগীরের ভাই বোরহানউদ্দিন খান ও তাঁদের আইনজীবী পূজা উদযাপন কমিটির সুব্রত চৌধুরীকে আসামি করা হয়।
মুফতি মাসুম বিল্লাহ তার আর্জিতে বলেন-
“ধর্মের ধ্বজাধারী একদল অধার্মিক তাদের খেয়াল-খুশি বাস্তবায়নের জন্য অধর্মের লীলাভূমি অনুসন্ধান করে।” সে আরো বলেছে, “বাংলাদেশে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ গঠিত হয়েছে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মের বিরোধিতা করার জন্য।”
পরে অবশ্য ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুদ মুফতি মাসুম বিল্লাহ’র আর্জি খারিজ করে দেয়। (সূত্র: http://goo.gl/OZpz5u)
No comments