আওয়ামী সরকারের বিরুদ্ধে কয়েকজন মন্ত্রী
আজ থেকে তিন সপ্তাহ আগে এক স্ট্যাটাসে বলেছিলাম- তথ্যমন্ত্রী ইনু বর্তমান আওয়ামী সরকারের বিরুদ্ধে কাজ করছে। (http://goo.gl/CgUeQI)
শুধু আওয়ামী সরকার নয়, বাংলাদেশ বিরোধী গভীর ষড়যন্ত্রে লিপ্ত ইনু। কিছুদিন আগে আওয়ামীলীগ বিএনপির আসলাম চৌধুরীকে নিয়ে খুব লাফালাফি করেছে, অথচ ইনু কিন্তু বেশ কিছুদিন যাবত আওয়ামীলীগ সরকারের বিরোধী গ্রুপের সাথে জড়িত। খুব সম্ভবত ইনু ভোল পাল্টে সরকার বিরোধী আমেরিকা তথা সিআইএ লবি’র সাথে যুক্ত হয়েছে। বর্তমানে বাংলাদেশের মিডিয়ার যে ইসলাম বিরোধী ভূমিকা তার পুরো দায়দায়িত্ব এই ইনুর। ইনুর ছত্রছায়ায় থেকেই মিডিয়া দিয়ে বাংলাদেশে আক্রমন চালাচ্ছে সিআইএ।
তবে শুধু জাসদের ইনু নয়, একসময়কার ছাত্র ইউনিয়ন করা শিক্ষামন্ত্রী নাহিদ কিংবা একসময়কার ছাত্র ইউনিয়ন করা অর্থমন্ত্রী মাল মুহিতের আচরণও যথেষ্ট সন্দেহজনক। তারাও যে ভেতরে ভেতরে সিআইএ লবি’র সাথে যুক্ত হয়ে আওয়ামীলীগ ও বাংলাদেশের বিরুদ্ধে সিদ কাটছে না, এমনটা বলা যাচ্ছে না। বিশেষ করে তাদের কিছু কিছু আচরণে আমার তেমনটাই মনে হয়েছে।
আওয়ামীলীগের মধ্যে যেহেতু ইনু’র অবস্থান নিয়ে কথা উঠেছে তাই ব্যাপারটা অ্যাপ্রিশিয়েট করার মত। বিষয়টিকে শুধু কথার মধ্যে না রেখে ইনুকে দায়দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়াই আমার মনে হয় এখন সমাধান। শুধু ইনু নয়, শিকড়-গোড়াসহ বামপন্থীদের পুরো গ্রুপটিকে আওয়ামীলীগ থেকে বের করে দিলেই পুরো সন্দেহমুক্ত থাকা সম্ভব।
No comments