Header Ads

ad728
  • Breaking News

    ‘কোনো মুসলমান কখনোই পূজায় যেতে পারে না

    Shariful Islam নামে একজনের স্ট্যাটাস থেকে





    ‘কোনো মুসলমান কখনোই পূজায় যেতে পারে না, যে পূজায় যায় সে কখনো মুসলমান হতে পারে না’- টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শিল্পপতি সারফুল ইসলাম রাসেল তাঁর ফেসবুক স্ট্যাটাসে এমন মন্তব্যই করেছেন। তার এই স্ট্যাটাসের বিষয়ে সাংবাদিক প্রশ্ন করলে সে উত্তর দেয়- ‘আমি যা লিখেছি তাতে আমি বিশ্বাস করি। আর বিশ্বাস না করলে ঈমানই থাকবে না। যাই হোক, আমি আল্লাহকে রাজি-খুশি করার জন্য এই স্ট্যাটাস দিয়েছি।’
    সাংবাদিকের আরো প্রশ্ন- “আওয়ামী লীগ তো সব ধর্মের সহাবস্থানে বিশ্বাস করে এবং আপনার দলের একটা জনপ্রিয় স্লোগানও রয়েছে ‘ধর্ম যার যার উৎসব সবার।’ কী বলবেন?
    শিল্পপতি রাসেল এর জবাবে বলেন, ‘এসব কথা বললে মুসলমানের ঈমান থাকবে না। আমার কাছে আমার দলীয় পদটা বড় না। আল্লাহকে রাজি-খুশির জন্য ঈমানই আমার কাছে বড়। এজন্য যদি আমার দুনিয়াও ছাড়তে হয় আমি দুনিয়াও ছেড়ে দেব ইনশাআল্লাহ। দোয়া করবেন। আমি স্ট্যাটাস দিয়েছি যাতে মুসলমানের উপকার হয়।’
    সারফুল ইসলামের ফেসবুক স্ট্যাটাসের বিষয়ে বক্তব্য জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ ঢাকাটাইমসকে বলেন, ‘তাঁর বক্তব্য কোনোভাবেই সমর্থন যোগ্য নয়। এরকম বক্তব্যের জন্য দলীয় নেতৃবৃন্দ তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমি আশা করি।’
    সূত্র: http://bit.ly/2dVkeIf

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728