শুধু ন্যায় বিচারের দেবী থেমিস কেন? গ্রিক পুরানের অন্যান্য দেব-দেবীরও মানা হোক
গত কয়েকদিন আগে এক টিভি টকশোতে এক ইসলামী নেতাকে অন্যান্য প্রগতিবাদী (!)রা বলছিলো- এই মূর্তিটি ন্যায় বিচারের প্রতীক, এটা সুপ্রীম কোর্টের সামনে বসলে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হবে কেন, তা আমাদের বুঝে আসছে না।”
পাঠক ! ‘এই মূর্তিটি ন্যায় বিচারের প্রতীক’ এই ধারণাটি আসলো কোথা থেকে ?
উত্তর- ধারণাটি এসেছে গ্রিক ধর্মবিশ্বাস থেকে, যেখানে থেমিস নামক গ্রিক দেবীকে ন্যায় বিচারের প্রতীক মনে করা হয় । এবং সেই বিশ্বাস থেকেই থেমিস এর মূর্তি বসানো হয়। অর্থাৎ বিষয়টি অবশ্যই ধর্মীয় তথা গ্রিক ধর্মীয় বিশ্বাস।
শুধু ন্যায় বিচারের দেবী থেমিস নয়, গ্রিক ধর্ম অনুসারে-
১)আফ্রোদিতি : ভালোবাসা, সৌন্দর্য এবং যৌনকামনার দেবী
২)অ্যাপোলো : সঙ্গীত, কাব্য, মহামারী, ওর্যাকল, ঔষধ, আলো ও জ্ঞানের দেবতা
৩) আরেস : যুদ্ধ ও ক্রোধের দেবতা।
৪) আর্টেমিস : শিকার, জঙ্গল ও পাহাড় এবং চাঁদের অধিষ্টাত্রী দেবী
৫)অ্যাথিনা : জ্ঞানের দেবী
৬) পসেইডন : সমুদ্র, ঝড়, ভূমিকম্প ও অশ্বের দেবতা
৭) দেমেতের : পৃথিবীর দেবী, বন, ফসলাদি ও কৃষি দেবী
৮)জিউস : দেবরাজ, আকাশ, বজ্র ও বিদ্যুতের দেবতা
৯) হেফাইস্তুস : অগ্নি দেবতা ও দেবতাদের গৃহস্থলী নির্মাণ করে
১০) হেরা : বিবাহ ও পরিবারের দেবী।
১১) হার্মিস : ভ্রমন, ব্যবসা ও চৌর্যবৃত্তির দেবতা।
১২) হেস্তিয়া : গৃহাগ্নীর দেবী ও গৃহস্থলীর প্রতিক
শুধু ন্যায় বিচারের প্রতীক থেমিস নয়, উপরের বিশ্বাসগুলো গ্রিক ধর্মের সাথে জড়িত। যারা আজকে থেমিসকে ন্যায় বিচারের প্রতীক মানতে চায়, তাদেরকে অবশ্যই আফ্রোদিতি, অ্যাপেলো, অ্যাথিনা বা জিউজের প্রতি বিশ্বাস আনতে হবে।
কথা হচ্ছে, বাংলাদেশের মানুষের ধর্মবিশ্বাসের সাথে কি গ্রিক ধর্মবিশ্বাস মানানসই ?
যদি না হয়, তবে থেমিসকে কিভাবে বাংলাদেশের মানুষ ন্যায় বিচারের প্রতীক হিসেবে মানবে? এটা তো বাংলাদেশের মানুষের ধর্মবিশ্বাসের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক।
পাঠক, সুপ্রীম কোর্ট কারো বাবার সম্পত্তি নয়, এটা পুরো বাংলাদেশের জনগনের সম্পত্তি। বাংলাদেশের মানুষ যদি জিউস, হেরা, হার্মিস, আরেস বা থেমিসে বিশ্বাসী না হয়, তবে সুপ্রীম কোর্টের মত একটি সার্বজনিন স্থানে কিভাবে ভিন্ন কোন বিশ্বাসের স্থান হতে পারে ? এটা কি বাংলাদেশের মানুষের উপর গ্রিক ধর্মবিশ্বাস চাপিয়ে দেয়া নয় ??
শুরু করেছিলাম, একটি টকশো নিয়ে। যেখানে বলা হয়েছিলো- “এই মূর্তিটি ন্যায় বিচারের প্রতীক, এটা সুপ্রীম কোর্টের সামনে বসলে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হবে কেন?”
এর উত্তরে বলতে হয়- থেমিসের মূর্তিকে ন্যায় বিচারের প্রতীক মনে করা গ্রিক ধর্মের অনুসঙ্গ। বাংলাদেশের মানুষ গ্রিক ধর্মে বিশ্বাসী নয় এবং সুপ্রীম কোর্ট একটি সার্বজনিন স্থান। মূর্তি মন্দিরে থাকুক কোন সমস্যা নাই, কিন্তু সার্বজনিন স্থানে গ্রিক ধর্মীয় বিশ্বাসের মূর্তি থাকতে পারে না। সুপ্রীম কোর্টের মত সার্বজনিন স্থানে ভিন্নবিশ্বাসের একটি মূর্তি অবশ্যই বাংলাদেশের মানুষের ধর্মীয় বিশ্বাসকে ক্ষতিগ্রস্ত করে এবং করছে।
---------------------------------------------------
--আমার ফেসবুক পেইজ Noyon Chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
--আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)

No comments