Header Ads

ad728
  • Breaking News

    যে ভেল নিম্নপ্রযুক্তি ব্যবহার করার জন্য নিজ দেশেই বিতর্কিত, সেই ভেল বাংলাদেশে কতটুকু ভেলকি দেখাবে ?


    ভারতের মধ্যপ্রদেশে একটি থার্মাল পাওরার প্ল্যান্টে অগ্নিকাণ্ডের জন্য দায়ী `ভেল‘ নামক একটি কোম্পানির টেকনোলজি।
    ভেল এর পুরো নাম Bharat Heavy Electricals Limited's (BHEL)। এই কোম্পানির দুর্বল টেকনোলোজির কারণে ঐ প্ল্যান্টে ২০১৫ সালে দুর্ঘটনাটি ঘটে। হিন্দুস্তান টাইমসে প্রকাশিত ঐ খবরে আরো বলছে-
    It also said that in 2007 the NTPC had also complained about the faulty bushing system design and had banned the BHEL product.
    অর্থাত, নিন্মমানের প্রযুক্তি ভারতের থার্মাল পাওয়ার প্ল্যান্ট কোম্পানি নিজেই ২০০৭ সালে ভেল এর প্রডাক্ট নিষিদ্ধ করে। (http://bit.ly/2oKDT1V)

    উল্লেখ্য, ২০০২ সালে ভোপালে ভেল এর পাওয়াল প্ল্যান্টেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। (http://bit.ly/2p35L3D, ভিডিও-https://youtu.be/GxxeabdFqoo)

    পাঠক ! ভেল কোম্পানির কথা আনছি, কারণ আজকে খবর এসেছে-
    রামপাল বিদ্যুত কেন্দ্রের কাজ পেয়েছে ভেল
    বিস্তারিত-` বহুল আলোচিত রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য ১০ হাজার কোটি রুপির কার্যাদেশ পেয়েছে ভারতীয় কোম্পানি ‘ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড (ভেল)’। সম্প্রতি এক আন্তর্জাতিক দরপত্রে অংশ নিয়ে ‘ভেল’ এ কার্যাদেশ পায়। বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) এ দরপত্র প্রদান করে। বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও ভারতের এনটিপিসি যৌথভাবে বিআইএফপিসিএল গঠন করেছে। বিআইএফপিসিএল সূত্রে জানা গেছে, ভেল ভারতের এক্সিম ব্যাংক থেকে লোন নিয়ে এ অর্থ জোগান দেবে। এ নিয়ে ভেল ও এক্সিম ব্যাংকের সঙ্গে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। আগামী দু-তিন দিনের মধ্যে ভারতীয় কোম্পানিটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বাংলাদেশে যন্ত্রপাতি আনা শুরু করবে। এ জন্য তারা এলসি খোলাসহ সব কার্যক্রম সম্পন্ন করেছে। (http://bit.ly/2q5xORq)

    কি বুঝলেন, যে এনটিপিসি নিজ দেশে ভেল এর প্রোডাক্ট নিষিদ্ধ করে, সেই এনটিপিসি বাংলাদেশে এত বড় কাজ ভেলকে দেয়।

    অবশ্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, রামপাল বিদ্যুতকেন্দ্রে নাকি সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। (http://bit.ly/2oImiXq)

    তবে যে ভেল নিম্নপ্রযুক্তি ব্যবহার করার জন্য নিজ দেশেই বিতর্কিত, সেই ভেল বাংলাদেশে কতটুকু ভেলকি দেখায় সেটাই এখন দেখার বিষয়।


    ---------------------------------------------------
    --আমার ফেসবুক পেইজ Noyon Chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728