Header Ads

ad728
  • Breaking News

    ভাঙ্গার ৩ বছর পরেও পুননির্মাণ হয়নি রংপুর শাহী মসজিদ


    আজকে দৈনিক সমকাল একটি খবর ছেপেছে,
    খবরর শিরোনাম, ভাঙ্গার ৩ বছর পরেও পুননির্মাণ হয়নি রংপুর শাহী মসজিদ।
    খবরে বলা হচ্ছে, রাস্তা সম্প্রসারণের কথা বলে ৩ বছর আগে রংপুর নগরীর প্রাচীন মসজিদটি ভেঙ্গে ফেলা হয়। মসজিদটি জনগণের ওয়াকফকৃত জায়গার উপর করা। মসজিদের যায়গা একোয়্যার করে ৩৮ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয়ার কথা বলা হয়। যদিও এখনও ক্ষতিপূরণও দেয়া হয়নি, মসজিদ নির্মাণও শুরু হয়নি এমনকি মসজিদের নকশাও তৈরী হয়নি। (http://bangla.samakal.net/2017/04/29/288721/print)
    খবরটি পড়ে আমি একজন ইসলামবেত্তার সাথে্ ইনবক্সে আলাপ করলাম। মসজিদের যায়গায় রাস্তা বানিয়ে সেটা কমিটির নিকট ক্ষতিপূরণ দিলো হবে কি না ? এর উত্তরে জানলাম, ইসলাম ধর্মমতে মসজিদের যায়গা ওয়াকফ করলে সেটার মালিক সৃষ্টিকর্তা আল্লাহ হয়ে যায়। সে হিসেবে মসজিদের যায়গা নেয়াও যায় না, ক্ষতিপূরণ হয় না। মসজিদ কমিটি ক্ষতিপূরণ নেওয়ার যে কথা বলেছে সে সম্পূর্ণ ধর্মবিরুদ্ধ হয়েছে।
    একটি বিষয় নিশ্চিত, প্রত্যেকটি মসজিদ ভাঙ্গার পেছনে মসজিদ কমিটির কারো কারো বিশ্বাসঘাতকতা কাজ করে। তারা টাকা খেয়ে বা টাকার লোভে মসজিদ ভাঙ্গার অনুমতি দেয়, আর পাবলিককে মুলা দেখানো হয়- মসজিদটি আধুনিক করা হবে। সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষ স্থানীয় রাজনৈতিক নেতাদের দিয়ে এই কাজটি কৌশলে করে।

    ---------------------------------------------------
    --আমার ফেসবুক পেইজ Noyon Chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728