“ইন্ডিয়ার ‘র’ আমার পরিবর্তে জাহানারা ইমামকে নেতৃত্বে বসাতে চেয়েছিল” -শেখ হাসিনা
আজকে জাহানারা ইমামের ৮৮তম জন্মবার্ষিকী। ১৯২৯ সালের ৩রা মে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে তার জন্ম। জাহানারা ইমাম আলোচনায় আসেন ১৯৯২ সালে ঘাতক দালাল নির্মূল কমিটি নামক একটি সংগঠন তৈরী করে। এই কমিটিতে ছিলো আহমদ শরীফ, সুফিয়া কামাল, কলিম শরাফী, কবির চৌধুরী এবং শাহরিয়ার কবিরের মত চিহ্নিত ইসলাম বিদ্বেষীরা।
জাহানারা ইমাম সম্পর্কে অনেকেই অনেক মন্তব্য করেন। তবে বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা তার সম্পর্কে ঐ সময় কি মন্তব্য করতেন সেটা নিয়ে তারই এপিএস মতিয়ুর রহমান রেন্টুর লেখা আমার ফাঁসি চাই বইয়ের কিছু অংশ উল্লেখ করছি।
১) ওরা (জাহানারা ইমাম) ধানমণ্ডির বত্রিশের রাস্তায় ঢুকতেই ডান দিকের কোণায় প্রথম ২য় তলা বড়িতে থাকত। আমাদের (শেখ হাসিনাদের) বাড়ির (ধানমণ্ডির বত্রিশের বঙ্গবন্ধু ভবনের) পূর্ব দিকের প্রথম বাড়িটায় থাকত। জাহানারা ইমামদেরও পাকিস্তানি আর্মিরা পাহারা দিয়ে রাখত। জাহানারা ইমামের জামাই (স্বামী) পাকিস্তানি আর্মিদের সাপ্লাই করত। ঐ সময় প্রচুর টাকা কামিয়েছে এরা। আর এখন এসেছে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তাবায়ন করতে। আসলে এ (জাহানারা ইমাম) এসেছে আমার (শেখ হাসিনার) নেতৃত্ব দখল করতে। আমি নির্বাচনে হেরেছি এই সুযোগে তলে তলে খালেদা জিয়ার সাথে লাইন করে জননেত্রী হওয়ার পরিকল্পনায় আছে জাহানারা ইমাম। আর তাই গোলাম আযমের বিচার, যুদ্ধ অপরাধীদের বিচার, মুক্তযুদ্ধের চেতনা বাস্তবায়ন ইত্যাদি নানা কথার আড়ালে নেত্রী হওয়ার খায়েশে আছে। তোমরা এর থেকে সাবধান থাকবে এবং আমাদের সকল কর্মীদের সাবধান রাখবে। কেউ যেন জাহানারা ইমামের খপ্পরে না পড়ে।
২) ১৯৯৪ সালের ২৬শে জুন সন্ধ্যাবেলায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি টেলিফোন করে ২৬শে জুন, ১৯৯৪ জাহানারা ইমামের মৃত্যু হয়েছে বলে সংবাদ দিলে, জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আনন্দে নাচতে থাকেন আর বলতে থাকেন মিষ্টি খাও, মিষ্টি। আমার একটা প্রতিদ্বন্দ্বী দুনিয়া থেকে বিদায় হয়েছে। আল্লাহ বাঁচাইছে। নেত্রী হতে চেয়েচিল। আমার জায়গা দখল করতে চেয়েছিল। জাহানারা ইমাম মরেছে আপদ গেছে। বাঁচা গেছে। আমার জায়গা দখল করতে চেয়েছিল। তোমরা জানো না, ইন্ডিয়ান গোয়েন্দা এজেন্সি ‘র আমার পরিবর্তে জাহানারা ইমামকে নেতৃত্বে বসাতে চেয়েছিল। বেটি মরছে, মিষ্টি খাও। ফকিরকে পয়সা দেও।
(সূত্র: সাবেক এপিএস মতিয়ুর রহমান রেন্টুর লেখা `আমার ফাঁসি চাই‘)
---------------------------------------------------
--আমার ফেসবুক পেইজ Noyon Chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
--আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)

No comments