শেখ হাসিনার আমলে কেন মসজিদ ভাঙ্গা হয় ?
গত কয়েকদিন খবরে দেখা যাচ্ছে, মুহাম্মদপুর এলাকা, মালিবাগ এলাকায় মসজিদ ভাঙ্গার খবর আসছে। গত কিছুদিন আগে হাতিরঝিল এলাকায় দুটো মসজিদ ও একটি মাদ্রাসা ভাঙ্গার খবর এসেছে। রংপুরে রংপুর শাহী মসজিদ ভাঙ্গার খবর এসেছে। অথচ হাতিরঝিল এলাকায় একটি মন্দির না ভেঙ্গে রাস্তা ঘুড়িয়ে দেয়া হয়েছে। কিন্তু কেন এমন ???
আসলে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই মসজিদ ভাঙ্গার ব্যাপারে খুব আগ্রহী। এ ব্যাপারে মুক্তিযোদ্ধা ও শেখ হাসিনার সাবেক এপিএস মতিয়ুর রহমান রেন্টুর লেখা আমার ফাসি চাই বইয়ের শেখ হাসিনার মসজিদ সম্পর্কে কিছু বক্তব্য সন্নিবেশিত আছে। আসুন সেগুলো দেখি-
``১৯৮৬ সালের শুরু থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আবার ছাত্র আন্দোলনের জন্য নতুন করে তাগিদ দিতে থাকলেন। বহু চাপাচাপি, ধমকাধমকি এবং তাগিদ দেয়া সত্ত্বেও যখন আন্দোলনের বিন্দুবিসর্গও হলো না তখন তিনি রেগে মে মাসের মাঝামাঝি তার জন্মভূমি এবং পিতার বাড়ি টুঙ্গিপাড়ায় চলে গেলেন এবং বেশ কিছুদিন টুঙ্গিপাড়ায় থাকলেন। এরই মধ্যে একদিন শেখ বাড়ির (শেখ হাসিনার নিজের বাড়ির) কিছু মুরব্বীসহ টুঙ্গিপাড়া গ্রামের ২০/৩০ জন মুরব্বী এসে শেখ হাসিনার অংশের একটি নারিকেল গাছ দ্বারা শেখ বাড়ির অন্য শরীকের জায়গায় নির্মিত মসজিদটি ক্ষতিগ্রস্থ হচ্ছে জানিয়ে সেই নারিকেল গাছটি কেটে ফেলার প্রস্তাব করলে, শেখ হাসিনা সরাসরি বলে দেন আমার নারিকেল গাছ কাটা হবে না। দরকার হলে মসজিদ সরিয়ে ফেলেন। তখন সকল মুরব্বী পবিত্র কুরআন পাকে মসজিদ সরানো নিষেধ আছে বলে মসজিদের দেয়াল ও স্থান ঘেঁষে থাকা শেখ হাসিনার জায়গায় অবস্থিত নারিকেল গাছটি কেটে ফেলার জন্য বারবার অনুনয়-বিনয় করতে থাকে। তখন শেখ হাসিনা বলেন, এই মসজিদ বন্ধ করে দেন। আমি আরো বড় মসজিদ বানিয়ে দেবো। মুরব্বীরা বলেন, একটু বাতাস হলেই নারিকেল গাছটি মসজিদের গায়ে এবং ছাদে লাগতে থাকে। এইভাবে চললে মসজিদের ছাদ এবং দেয়াল অচিরেই ভেঙ্গে যাবে। শেখ হাসিনা বলেন, ভেঙ্গে যায় যাক্, তাতে আমার কিছু যায় আসে না। আপনারা লক্ষ বছর কান্নাকাটি করলেও নারিকেল গাছ কাটব না।‘‘
( সূত্র: মুক্তিযোদ্ধা ও শেখ হাসিনার সাবেক এপিএস মতিয়ুর রহমান রেন্টুর লেখা আমার ফাসি চাই বই)
কি বুঝলেন ??
কর্তার ইচ্ছায় কর্ম করে কর্মচারিরা।
---------------------------------------------------
--আমার ফেসবুক পেইজ Noyon Chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
--আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)

No comments