Header Ads

ad728
  • Breaking News

    মূর্তির সাথে মুক্তিযুদ্ধের সম্পর্ক কি ? তাহলে মূর্তির নামে জাতির মধ্যে বিভাজন কেন ?

    সাম্প্রতিক সময়ে মূর্তি নিয়ে জাতির মধ্যে বিরাট বিভাজন দেখা দিয়েছে। একটি গোষ্ঠী (যদিও অতি ক্ষুদ্র) মূর্তির পক্ষে, অপর গোষ্ঠী (বিরাট জনগোষ্ঠী ) মূর্তির বিপক্ষে। মূর্তির পক্ষ গোষ্ঠী, মূর্তির পক্ষে বলতে গিয়ে ইতিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে, বিপরীত পক্ষকে রুচিহীন ও আক্রমণাত্মক ভাষায় আক্রমণ করছে। সাম্প্রতিক সময়ে জাসদ নেতা বাদল মূর্তি বিরোধীতাকারীদের `কুত্তার বাচ্চা‘ বলে গালি দিয়েছে, বানরের সাথেও তুলনা করেছে। বিজয় সফটওয়্যারের মালিক মোস্তফা জব্বার আরো এক ধাপ এগিয়ে মূর্তির বিরোধীতাকারীদের জিব টেনে ছিড়ে ফেলার হুমকি দিযেছে।
    এখানে একটি বিষয় লক্ষণীয়, আজ থেকে ৪৬ বছর আগে ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে বাংলাদেশ নামক রাষ্ট্রটি স্বাধীন হয়। এ স্বাধীনতা অর্জনে ২ লক্ষ মা-বোন তাদের সম্ভ্রম হারায়। এত কষ্ট করে যে জাতির তাদের স্বাধীনতা লাভ করে, সে জাতি সামান্য একটা মূর্তির জন্য পরষ্পরের মধ্যে যুদ্ধ বাধিয়ে দিয়েছে তা ভাবতেই অবাক লাগে।
    আচ্ছা, আপনারাই বলুন, একটা মূর্তির সাথে কি বাংলাদেশের মুক্তিযুদ্ধের কোন সম্পর্ক আছে ? কেউ কি দেখাতে পারবেন বাংলাদেশের মুক্তিযোদ্ধারা কোন মূর্তিকে বাচানোর জন্য মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিলো ? কিংবা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে কিংবা দলিলপত্রে কোথাও উল্লেখ আছে, মু্ক্তিযুদ্ধের একটি উদ্দেশ্য ছিলো বাংলাদেশে মূর্তি স্থাপন করা ?
    না এমন কেউ দেখাতে পারবে না। তাহলে শুধু শুধু মূর্তির নামে কেন জাতিকে বিভাজিত করা হচ্ছে ? কেন একজন অন্যজনের জিহ্বা টেনে ছিড়ে ফেলার হুমকি দিচ্ছে, কুকুরের বাচ্চা বলে গালি দিচ্ছে। যারা সামান্য একটি মূর্তির জন্য জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করছে, তাদের উদ্দেশ্য ভালো হতে পারে না। এমনও তো হতে পারে, বিদেশী শত্রুরা মূর্তির নাম দিয়ে বাংলাদেশে জাতি বিভাজন সৃষ্টি করছে। আসুন মূর্তির নামে জাতি বিভেদ বর্জন করি। বাংলাদেশী হিসেবে সবাই কাধে কাধ মিলিয়ে থাকি।

    ---------------------------------------------------
    --আমার ফেসবুক পেইজ Noyon Chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728