Header Ads

ad728
  • Breaking News

    বাংলাদেশে হিন্দু ধর্মের প্রচার মানে কি ইসলাম অবমাননা ?

    জাগো হিন্দু নামক একটা সংগঠন, অনলাইন কিংবা অফলাইন প্রায়শ:ই দেখা যায় তাদের। মাঝে মাঝে প্রেস ক্লাবে মানববন্ধনও করে তারা। ওয়েবসাইটে সংগঠনের অনেকের ছবি-মোবাইল নম্বরও আছে। ফেক কেউ নয়। কিন্তু তাদের রিয়েল ফেসবুক পেইজটি (https://www.facebook.com/JagoHinduworld/) ইসলামবিদ্বেষী কন্টেন্টে পরিপূর্ণ। এরা হিন্দু ধর্ম প্রচার করছে ভালো কথা, কিন্তু ইসলাম ধর্ম অবমাননা করে কেন ?
    যেমন-
    ১) গত ২রা জুন, পেইজটি থেকে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া নাস্তিক সানিউরের একটি ভিডিও পোস্ট হয়। যেখানে মুসলমানদের কাবা ঘরের উপর সানিউরের ছবি এটে দেওয়া হয়। (http://bit.ly/2tfundt)
    ২) ২রা জুলাই এক বৃদ্ধ একটি কিশোরী মেয়েকে ধর্ষণ করেছে, এই খবর শেয়ার করতে গিয়ে পেইজে ক্যাপশনে লেখা হয় “বেহেশতে যাওয়ার সময় হয়ে গেছে মনে হয় তাই অাগে থেকে প্রাকটিস করে নিচ্ছে, ”। (http://archive.is/XvR9O)
    ৩) ১১ জুলাই এক পোস্ট-এ বলা হয়েছে- “এটা সত্য পরিমল জয়ধর হিন্দু হওয়ার কারণেই তার যাবজ্জীবন হয়েছে । তিনি যদি মুসলিম হতেন তাহলে কিন্তু ধর্ষকের শাস্তি হওয়ার প্রশ্নই আসতো না ।” (http://archive.is/evbpg)
    ৪) ১১ জুলাই একটি খবর শেয়ার করে ক্যাপশন দিয়েছে- “ওদের ধর্মের চূড়ান্ত নির্দেশনা হিসাবেই কি ওরা জংগী জীবন বেছে নেয়? তানাহলে সাধারণ অথবা ধর্মীয় যেকোনো মাধ্যমে উচ্চ শিক্ষিতরা কি করে জংগি হয়?” (http://archive.is/GdPP0)
    ৫) ১১ই জুলাই একটি স্ট্যাটাসে পেইজ এডমিন বলেছে- “ইজরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে অন্তত ছ মাসের কন্টাক্টে ভারতের প্রধানমন্ত্রী করে দেওয়া হোক , ওই ছমাসের মধ্যেই পাকিস্থান কাশ্মীরের সব আতঙ্কবাদীদের বাহাত্তর হুরের কারখানায় পাঠিয়ে দেবে !” (http://archive.is/U7O34)
    ৬) ১৪ই জুলাই মুসলমানদের মহানবীর জীবনী নিয়ে বিকৃত করে একটি ক্যাপশন দেয়- “যারা পালিত পুত্রের স্ত্রীকে বিয়ে করা মেনে নেয় তারা সৎ মেয়েকে বিয়ে করতেই পারে!” (http://archive.is/AHNIb)
    বাংলাদেশে কোন হিন্দু ধর্ম প্রচারে বাধা প্রাপ্ত হয় বলে মনে হয় না। কিন্তু এদের ধর্ম প্রচারের মানেই হচ্ছে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো। নাম দিয়েছে ‘জাগো হিন্দু’, কিন্তু কাজে দাঙ্গা বাধানোর পায়তারা। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে হিন্দু-মুসলমান দাঙ্গা বাধানোর টার্গেটে বিজেপি ফেসবুকে ধর্মীয় উস্কানি ছড়াচ্ছে বলে খবর প্রকাশিত হয়েছে। বাংলাদেশে জাগো হিন্দু পেইজটি সেই দাঙ্গা বাংলাদেশে নিয়ে আসতে চাইছে। বাংলাদেশে যেসব লোক ‘সাম্প্রদায়িক সম্প্রতি’র কথা বলে, তারা কেন জাগো হিন্দু নামক সংগঠনটির বিরুদ্ধে কিছু বলে না ? বিটিআরসি হাইকোর্টের নির্দেশনা থাকার পরও কেন এসব পেইজ বন্ধ করে না ? সরকার-প্রশাসন কেন জাগো হিন্দুর সদস্যদের গ্রেফতার করে না ? এটাই আমার প্রশ্ন।


    ---------------------------------------------------
    --আমার ফেসবুক মূল পেইজ Noyon Chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728