Header Ads

ad728
  • Breaking News

    তিনি ঘরে ঘরে গিয়ে মশা মারতে পারবেন না, তবে ঘরে ঘরে ভারতীয় টিভি চ্যানেল পৌছে দিতে পারবেন



    ঢাকা উত্তরের মেয়র আনিসুল বলেছে- ঘরে ঘরে গিয়ে মশা মারা নাকি সম্ভব না। অথচ এই মেয়র আনিসুল কিন্তু বাংলাদেশের ঘরে ঘরে ক্ষতিকর ভারতীয় টিভি চ্যালেন পৌছে দিয়েছে। বাংলাদেশের সবচেয়ে ক্ষতি করছে যে ভারতীয় টিভি চ্যানেলগুলো (স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলাসহ অন্যান্য) তা বাংলাদেশে নিয়ে আসছে যাদু ডিজিটাল নামক একটা কোম্পানি। এই যাদু ডিজিটালের মালিক ঢাকা উত্তরের মেয়র আনিসুল এবং পরিচালক তার ছেলে নাভিদুল হক।

    উল্লেখ্য মেয়র আনিসুল প্রাথমিক জীবনে জাসদ-ছাত্রলীগ রাজনীতির সাথে জড়িত ছিলেন। বাম ঘরোনার এই ব্যবসায়ী রাজনীতিবিদের ভাই হচ্ছে বর্তমান সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। রাজনীতির প্রভাবকে কাজে লাগিয়ে তিনি অনেক কিছুই করছেন, যার জন্য কারো কাজে তাকে জবাবদিহি করতে হয় না।

    বলাবাহুল্য বাংলাদেশে এখন অন্যতম প্রধান সমস্যা হচ্ছে ভারতীয় টিভি চ্যানেল। এই ভারতীয় টিভি চ্যানেল দেখে অনেক কিশোরী আত্মহত্যা করেছে, অনেক সংসার ভেঙ্গে গেছে, অনেক মারামারি কাটাকাটি হয়েছে। আমার মনে হয় চিকুনগুনিয়া বাংলাদেশের যে ক্ষতি করেছে তার থেকে কোটি গুন বেশি ক্ষতি হয়েছে ভারতীয় টিভি চ্যানেল দ্বারা।

    তাই মেয়রের কাছে আমার আবদার, চিকুনগুনিয়া মশা না মারতে পারেন, দয়া করে আপনার যাদু ডিজিটালকে ভারতীয় টিভি চ্যানেলগুলো বন্ধ করতে বলুন। আশাকরি, দেশ অনেক বড় ক্ষতি থেকে বাচবে।


    ---------------------------------------------------
    --আমার ফেসবুক মূল পেইজ Noyon Chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728