Header Ads

ad728
  • Breaking News

    বিদেশে টাকা পাচারের নতুন পদ্ধতি


    নাম দেওয়া হচ্ছে- “বিদেশে বিনিয়োগ”,
    দাবি করা হচ্ছে- “এর মাধ্যমে নাকি বিদেশে টাকা পাচার রোধ হবে”
    কিন্তু বাস্তবতা হচ্ছে- দেশের টাকা এখন বৈধ উপায়ে বিদেশে পাচার হবার ব্যবস্থা হচ্ছে।
    দেশে চড়া সুদে বিদেশী বিনিয়োগ ডাকা হচ্ছে
    আর দেশের টাকা নিয়ে যাওয়া হচ্ছে বিদেশে !!
    বাংলাদেশে কি বিনিয়োগের সেক্টর নাই ?
    বাংলাদেশের প্রয়োজন কি ফুরিয়ে গেছে ?
    দেশীয় ব্যবসায়ীরা কি দেশে বিনিয়োগের জন্য ঠিকমত ঋণ পাচ্ছে ?
    বাংলাদেশে কি শ্রমিক খরচ অল্প নয় ?
    বাংলাদেশে কি বেকার মানুষ নাই ?
    তাহলে কি কারণে, কোন স্বার্থে, কাদের লুটপাটের জন্য এই ব্যবস্থা ?
    প্রয়োজনে বাংলাদেশে উৎপাদন করে, বিদেশে রফতানি করা হোক
    সরকারিভাবে ট্যাক্স-ফ্যাক্স কমিয়ে দিয়ে তাদের উৎপাদন খরচ হ্রাস করা হোক।
    তবুও দেশের টাকা দেশে থাকুক, দেশের জনগণ কর্মসংস্থান পাক।
    কিন্তু দেশের টাকা বিদেশে নিয়ে এ কি কারবার ??
    বাংলাদেশে বছর বছর লক্ষ লক্ষ তরুণ বের হচ্ছে,
    তাদের নেই চাকুরী, নাই কর্মসংস্থান
    তারা কি করবে ?
    সে দিকে না তাকায় সরকার বিদেশে বিনিয়োগ করাচ্ছে ?
    বিদেশীদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে।
    আগে কাউকে না জানিয়ে দেশের টাকা গেছে জুয়ার কোটে,
    এবার যাবে, সবাইকে জানিয়ে । সমস্যা কি ??
    শুনেছিলাম, সব কিছুর মালিক নাকি জনগণ,
    কিন্তু এখন দেখছি- জনগণ ছাগলের তৃতীয় বাচ্চা।
    ছাগলের দুইটা বাচ্চা দুধ খায়, তিন নম্বর বাচ্চাটা অযথাই লাফায়।
    খবর-
    ১) বিদেশে বিনিয়োগে নীতিমালা হবে শিগগির : বিডা
    (http://bit.ly/2uzAKHz)
    ২)বিদেশে বিনিয়োগের জন্য ৭ কোম্পানির অনুমোদন
    (http://bit.ly/2tLdU0S)
    ৩) ‘বিদেশে বিনিয়োগের সুযোগ এখন সময়ের দাবি’
    (http://bit.ly/2va5b8G)

    ---------------------------------------------------
    --আমার ফেসবুক মূল পেইজ Noyon Chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728