Header Ads

ad728
  • Breaking News

    গাপ্পি মাছের পার্শ্বপ্রতিক্রিয়া কি ?


    সম্প্রতি খবরে দেখলাম, ঢাকায় মশা নিয়ন্ত্রণে নাকি মেয়র গাপ্পি মাছ ছাড়ছে। চিকুনগুনিয়া সমালোচনার পর ৪০০ কিলোমিটার নর্দমায় প্রায় ১৫ লক্ষ গাপ্পী মাছের পোনা ছাড়া হবে। (http://bit.ly/2vLHns3)

    কথা হলো এই মাছের পার্শ্বপ্রতিক্রিয়া কতটুকু? কারণ ইচ্ছা হোক আর অনিচ্ছায় হোক, এই গাপ্পী মাছের পোনা নদ-নদী কিংবা পুকুর-বিলে পড়বেই। তখন কি হতে পারে ?

    গাপ্পী মাছ সম্পর্কে ‘বিডিফিশ’ নামক একটি ওয়েবসাইটে একটি বিরাট আর্টিকেল পেলাম। আর্টিকেলটির কিছু অংশ উল্লেখযোগ্য-
    “বিদেশী বাহারি মাছ হিসেবে বাংলাদেশে অতি পরিচিত এক মাছের নাম গাপ্পি। দক্ষিণ আমেরিকার এই মাছকে এ্যাকুয়ারিয়ামে খুব সহজেই যেমন লালন-পালন করা যায় তেমনই প্রজননও করা যায়। গাপ্পি মাছ ভিভিপেরাস ধরণের অর্থাৎ সরাসরি বাচ্চা প্রসব করে এবং এদের নিষেক দেহাভ্যন্তরে ঘটে থাকে। এ্যাকুয়ারিয়েমের বাহারের জন্য এ মাছটি ভালো হলেও অনেকেই একে দেশী মাছের প্রজাতির জন্য ক্ষতিকর বলে মনে করেন। এদের খাদ্য তালিকার শুরুতে মশার লার্ভা থাকায় একে মশার বংশ বিস্তার রোধে ব্যবহার করা যায় কিনা তা নিয়ে বিস্তর গবেষণা হয়েছে এবং হচ্ছে এবং ভবিষ্যতেও হবে তা নিশ্চিতভাবেই বলা যায়। তবে মশার লার্ভার পাশাপাশি এরা অন্যান্য মাছ ও উপকারী জলজ প্রাণীর লার্ভা খেয়ে থাকে। এমন কি নিজের সদ্য প্রসবকৃত বাচ্চাও এর খাদ্য তালিকা থেকে মুক্ত নয়। একারণেই সম্ভবত বিজ্ঞানীদের মাঝে একে নিয়ে এত আশংকা।”
    (http://bit.ly/2vfKNBV, আর্কাইভ-http://archive.is/V6SMx)

    আরেকটি আর্টিকেল বলছে-
    “অত্যন্ত প্রজননক্ষম হওয়ায় প্রাকৃতিক পরিবেশে দৈবক্রমে অবমুক্ত হয়ে গেলে দেশীয় মাছের উপর ক্ষতিকর প্রভাব পড়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।”
    (http://bit.ly/2fpVGvk, আর্কাইভ: http://bit.ly/2fpVGvk)

    যে মাছ ডিম দেয়া না, ডাইরেক্ট বাচ্চা দেয়, মুসলমানদের মধ্যে অনেকে সেই মাছ খায় না। তারমানে গাপ্পী মাছ থেকে বাংলাদেশের আম জনতার কোন লাভ নাই। কিন্তু সমস্যা হলো বাংলাদেশ নদীমার্তৃক দেশ, এই দেশের সকল নর্দমা আর ড্রেন অবমুক্ত হয়ে সেই নদীতে গিয়েই। কিন্তু গাপ্পী মাছে মত একটা রাক্ষুসে মাছ ছাড়লে দেশী মাছের উপর কতটুকু প্রভাব পড়বে সেটা নিয়ে আলোচনা-সমালোচনা করার যথেষ্ট দরকার আছে। এমনও তো হতে পারে- দেশীমাছ ধ্বংসের জন্য ষড়যন্ত্রমূলকভাবেই ছাড়া হচ্ছে এই গাপ্পী মাছ। পাশাপাশি সরকারকে দেশধ্বংসের এ কু-বুদ্ধিগুলো কোন মাধ্যম থেকে দেয়া হয় সেগুলোও চিহ্নিত করার দরকার আছে বলে মনে হয়।


    ---------------------------------------------------
    --আমার ফেসবুক মূল পেইজ Noyon Chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728