
বাংলাদেশের আম -এর বড় অংশ উৎপাদিত হয় রাজশাহী-চাপাইনবাবগঞ্জ অঞ্চলে। কিন্তু এ বছর বিষ্ময়করভাবে ঐ অঞ্চলে সরকার একটি বিশেষ আইন জারি করেছিলো। প্রায় ১ মাস আগে একটি প্রজ্ঞাপন জারি করে প্রশাসন বলে- “২৫মে তারিখের আগে কেউ গাছ থেকে আম পাড়তে পারবে না। কোন চাষী গাছ থেকে আম পাড়লে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
ঐ সময় অনেক চাষী এই প্রজ্ঞাপনের প্রতিবাদ জানায়। চাষীরা বলেছিলো- “আবহাওয়াগত কারণে বেধে দেওয়ার আগেই অনেক আম পাকতে শুরু করে। এ আইন পালন করলে মারাত্মক ক্ষতির সম্মুখিন হবে দেশীয় আম চাষীরা। ঐ সময় রাজশাহী ফল গবেষণা ইন্সটিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আলীম উদ্দীন চাষীদের পক্ষেই রায় দিলেছিলেন। বলেছিলেন- “আবহাওয়া ও মাটির গুণগত কারণে আগে ভাগে পাকে রাজশাহীর আম। এ কারণে এ অঞ্চলে আম পাড়ার বিষয়ে সময় বেঁধে দেয়ার কোনো যৌক্তিকতা নেই। ফরমালিন আটকাতে বাজার মনিটরিং করলেই চলবে।” (http://goo.gl/LsvtGD)
কিন্তু কে শোনে কার কথা। সরকার সবাইকে বাধ্য করে তার প্রজ্ঞাপন মানতে। কিন্তু সরকারী প্রজ্ঞাপন মেনে এখন সব চাষীদের মাথায় হাত। কারণ নিষেধাজ্ঞার সময়ের আগেই অনেক আম পেকে গেছে, নিষেধাজ্ঞার সময়েও পেকেছে অনেকগুলো। বেড়ে গেছে আমের যোগান, কিন্তু নেই তত পাইকার। ফলে এ বছর নিশ্চিত বড় ধরনের ক্ষতির সম্মুখিন হতে যাচ্ছে বাংলাদেশের আম চাষীরা।
এ সম্পর্কে আম চাষী জিল্লুর রহমান জানান, “আম নিয়ে দু’বছর থেকে বহুমুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। ফরমালিনের ধুয়া তুলে আম নিয়ে বিরূপ প্রচারণাও হয়েছে। ফলে বাজারে এর প্রভাব পড়ছে।” (http://goo.gl/1waZx4)
বলাবাহুল্য- ২৫ মে তারিখের আগে দেশী আম পাড়তে না পারলেও এপ্রিল মাসেই বাংলাদেশে প্রবেশ করে ভারতীয় আম, সয়লাব করে বাজার। অথচ ভারতীয় আমের এই অনুপ্রবেশের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের কোন নিষেধাজ্ঞাই ছিলো না।
(http://goo.gl/bAVgNV)
আপনারা নিশ্চয়ই জানেন,
এর আগে বাংলাদেশের পাট শিল্পকে ধ্বংস করা হয়েছে। বর্তমানে চিনি শিল্পকেও ধ্বংস করার সব আয়োজনও শেষ। আর এখন নতুন করে আম সেক্টরকেও তুলে দেওয়া হচ্ছে ভারতের হাতে।
আর এভাবে করেই বাংলাদেশ হতে যাচ্ছে ভারতের ৩০ তম অঙ্গরাজ্য ।
---------------------------------------------------------
আরো পড়তে পারেন-
১) পর্ণোগ্রাফি দর্শনে এগিয়ে কারা ? মুসলিম নাকি অমুসলিমরা ?
http://goo.gl/DjFNmB
২) ‘জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়’ নাকি ‘জাহাঙ্গীরনগর হিন্দু বিশ্ববিদ্যালয়’ !
http://goo.gl/wrZsKe
৩) মুসলমানদের সিন্দুকের চাবি যখন হিন্দুদের হাতে, তখন দেশের স্বাধীনতা সত্যিই সঙ্কটাপন্ন- http://goo.gl/0vctzK
No comments