Header Ads

ad728
  • Breaking News

    ভারতের বিষাক্ত আম এখন বাংলাদেশের বাজারে

    ভালোভাবে ছবি দুটোর দিকে খেয়াল করুন- প্রথম (বামদিক) ছবির খবরে দেখতে পাচ্ছেন- ভারতীয় আমে উচ্চমাত্রায় বিষাক্ত কীটনাশক ও ক্ষতিকারক কেমিকেল মেলায় তা আমদানি আটকে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। উল্লেখ্য ভারতীয় আমের সবচেয়ে বড় গ্রহিতা সংযুক্ত আরব আমিরাত। খবরটি গতকালকের, ২রা জুন, ২০১৬ তারিখের। (http://goo.gl/Lnn6IP) দ্বিতীয় (ডানদিন) ছবিতে ২০১৪-১৫ অর্থবছরে ভারতীয় আম রফতানির একটি ডাটা দেখতে পাচ্ছেন। সেখানে ভারতীয় আম গ্রহীতার প্রথমে আছে সংযুক্ত আরব আমিরাত ( ১৮৩.০৪ কোটি পাউন্ড) এবং পঞ্চমে আছে বাংলাদেশ (৪.৭ কোটি পাউন্ড)। (http://goo.gl/nDXZJb) অর্থাৎ গত বেশ কয়েক বছর যাবত ভারত থেকে সবচেয়ে বেশি আম ক্রয় করছে সংযুক্ত আরব আমিরাত। কিন্তু এবছর বিষাক্ত কেমিকেলের অস্তিত্ব পাওয়া যাওয়ায় তা আর গ্রহণ করছে না দেশটি। (http://goo.gl/QADFc4) কিন্তু কথা হচ্ছে- ঐ বিষাক্ত আমগুলো এখন কোথায় পাঠাবে ভারত !! বাংলাদেশের জনগণই কি সেই বিষাক্ত আমের ভোক্তা ?? আসুন গত কয়েকদিনে সংবাদপত্রে প্রকাশিত কিছু খবরের হেডিং দেখি- ১) বেনাপোল সীমান্ত ভারতীয় আমে সয়লাব- http://goo.gl/gx9HQD ২) গাইবান্দায় কেমিক্যাল মিশ্রিত ভারতীয় আমে বাজার সয়লাব- http://goo.gl/34moIx ৩) ফরমালিন দেয়া ভারতীয় আমে বাজার সয়লাব- https://goo.gl/bD1lhE ৪) ঝিনাইদহে ভারতের বিষাক্ত আম সুন্দরীতে সয়লাব- http://goo.gl/EiWBco ভারতীয় আমে বিষাক্ত কেমিকেল থাকার পরও কেন বাংলাদেশ সরকার তা বাজারে প্রবেশ করতে দিচ্ছে তা সত্যিই বিষ্ময়কর। কারণ এতে একদিকে যেমন জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে, অন্যদিকে ধ্বংস হচ্ছে দেশী আম শিল্প। এখন বাংলাদেশের জনগণের উচিত- ভারতের বিষাক্ত আমকে না বলা এবং দেশী আম ক্রয় করা। ---------------------------------------------------------

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728