Header Ads

ad728
  • Breaking News

    মালিকদের প্রতি দু'ভাগে শ্রমিকদের ছুটি দেয়ার আহবান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের

    খবর এসেছে- “ঈদুল আজহা উপলক্ষে পোশাক মালিকদের প্রতি দু'ভাগে শ্রমিকদের ছুটি দেয়ার আহবান জানিয়েছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।” (http://goo.gl/Fc8ZrZ) হায়রে !!! সারা বছর যানজট কমাতে পারে না, এখন ঈদের ছুটির সময় যানজট কমাতে চুলকানি শুরু করেছে, গার্মেন্টেসে চাকুরেদের আকাঙ্খিত ছুটি কাটতে চাইছে। আমার তো মনে হয় বাংলাদেশের সবচেয়ে নিপীড়িত জনগোষ্ঠী হচ্ছে গার্মেন্টেসে চাকুরীরতরা। এদের সমাজ-সংসার-জীবন-ব্যক্তিগত জীবন-বন্ধুবান্ধব-আত্মীয়স্বজন কিছুই নেই। পরিবার-পরিজনকে সামান্য একটু সময় দেয়াার সময় এদের থাকে না।শুধু গার্মেন্টস আর শিপমেন্ট। জীবনটা শেষ করে এরা দেশের জন্য বৈদেশিক মুদ্রা নিয়ে আসে। বেচারারা ঈদের ছুটির সময় পরিবার-পরিজন নিয়ে একটু সময় কাটাবে সেখানে খড়গ বসিয়েছে এই ফাটাকেষ্ট সেতুমন্ত্রী। এখানে আরেকটু তথ্য দিয়ে রাখি- কোরবানী ঈদের সময় অনেক সাময়িক কাজের দরকার হয়। যারা দরিদ্র গার্মেন্টস কর্মী তাদের একটি বড় অংশ এই কোরবানীর মাধ্যমে বিভিন্ন ধরনের ইনকাম করে থাকে। কিন্তু এদের ছুটিতে হেরফের করা হলে ঐ ইনকাম থেকে তারা বঞ্চিত হয়ে যাবে । ফাটাকেষ্ট সেতুমন্ত্রীর যদি এতই যানজট কমানোর ক্ষমতা থেকে থাকে, তবে সারা বছর যানজট হ্রাস করে দেখাক। সেই ক্ষমতা তো নাই, শুধু পাবলিকের উপর নিপীড়নের স্টিম রোলার চালিয়ে কৃতিত্ব জাহির করার ইচ্ছা। এ সকল ফাটাকেষ্টকে মন্ত্রীসভা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728